Friday, August 17, 2012
গোলটেবিল বৈঠক- কেমন সিটি করপোরেশন চাই
গোলটেবিল বৈঠক- কেমন সিটি করপোরেশন চাই
৩১ জুলাই, ২০১২ প্রথম আলোর উদ্যোগে রংপুরে ‘কেমন সিটি করপোরেশন চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুরের নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের নেতা এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।
যাঁরা অংশ নিলেন
মলয় কিশোর ভট্টাচার্য
অধ্যাপক, অর্থনীতিবিদ ও আহ্বায়ক সচেতন নাগরিক কমিটি
শরফুদ্দিন আহমেদ
সাবেক সাংসদ ও সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক
মশিউর রহমান
উপদেষ্টামণ্ডলীর সদস্য, জাতীয় পার্টি
মোজাফফর হোসেন
আহ্বায়ক, জেলা বিএনপি
মোস্তাফিজার রহমান
সদস্যসচিব, জেলা জাতীয় পার্টি ও সদর উপজেলা চেয়ারম্যান
কাজী মো. জুননুন
সাবেক পৌর চেয়ারম্যান
সাফিউর রহমান
সভাপতি, মহানগর আওয়ামী লীগ
আজিজুল করীম
পরিচালক, আরডিআরএস বাংলাদেশ
মো. মোছাদ্দেক হোসেন
সভাপতি, চেম্বার অব কমার্স, রংপুর ও জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ
হাসনা চৌধুরী
সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ, রংপুর
মফিজুল ইসলাম
চিকিৎসক ও সমাজকর্মী
এম এ বাশার
লেখক ও সংগঠক
তুহীন ওয়াদুদ
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ইরা হক
মহিলা সমাজকর্মী ও নারীনেত্রী
শুভরঞ্জন
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রংপুর
রেজাউল ইসলাম
সাধারণ সম্পাদক, জেলা দোকান মালিক সমিতি
আরিফুল হক
নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো, রংপুর
সঞ্চালক
আব্দুল কাইয়ুম: যুগ্ম সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আরিফুল হক
এই জনপদের মানুষের রংপুরকে বিভাগ করার দাবি ছিল দীর্ঘদিনের। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ। এই বিভাগের প্রাণকেন্দ্র হবে রংপুর সিটি করপোরেশন। আমরা চাই রংপুর হবে দেশের অন্যতম পরিকল্পিত ও আধুনিক সিটি করপোরেশন। স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজকর্মী, এনজিও, বিশেষ করে নির্বাচিত মেয়র—সবার আন্তরিক প্রচেষ্টায় একটি আধুনিক ও দৃষ্টিনন্দন সিটি করপোরেশন গড়ে উঠবে বলে আশা করি। প্রথম আলো আমাদের মতোই আশা করে, এখানে একটি সুন্দর পরিচ্ছন্ন সিটি করপোরেশন গড়ে উঠুক।
আব্দুল কাইয়ুম
রংপুর পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় এ অঞ্চলের সব শ্রেণী-পেশার মানুষ আনন্দিত। মনুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ফসল এই সিটি করপোরেশন। আমারা আশা করি, রংপুর হবে বাংলাদেশের একটি আদর্শ সিটি করপোরেশন। এই প্রত্যাশা পূরণের জন্য অনেকগুলো বিষয় বিবেচনায় রাখতে হবে। আজকের আলোচনার মধ্য দিয়ে হয়তো এসব বিষয় সামনে আসবে। আমরাও চাই, সব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হোক, যাতে একটি আধুনিক ও আদর্শ সিটি করপোরেশন গড়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। প্রথমে মলয় কিশোর ভট্টাচার্যকে অনুরোধ করছি এ বিষয়ে বলার জন্য।
মলয় কিশোর ভট্টাচার্য
আমাদের কথা কেউ ভাবেনি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, রংপুরে কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যা কিছু বলি না কেন—এর কোনোটাই এমনিতে হয়নি। দিনের পর দিন এ অঞ্চলের মানুষকে আন্দোলন-সংগ্রাম করে অর্জন করতে হয়েছে। এ রকম একটি আন্দোলনেরই ফসল রংপুর সিটি করপোরেশন। এই সিটি করপোরেশন কী রকম হবে, সে বিষয়ে গত কয়েক দিন প্রথম আলোয় ব্যাপক লেখালেখি হয়েছে। সেখানে বিস্তারিত বলা হয়েছে। তার পরও কয়েকটি বিষয় আলোচনা করতে চাই। আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানের জন্য পোস্টারে যাঁদের ছবি দেখেছি, তাঁদের মধ্য থেকে কেউ যদি মেয়র নির্বাচিত হন, তা হলে নিশ্চয়ই সিটি করপোরেশনের উন্নয়ন হবে। আমার বিবেচনায় তাঁরা সৎ, দক্ষ ও যোগ্য। সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব ছাড়া কখনোই আধুনিক নগর তৈরি হতে পারে না। পর্যাপ্ত বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। একটা সিটি করপোরেশনের শুধু বড় রাস্তাগুলো সুন্দর করলে হবে না। প্রধান সড়কে আসার জন্য যে গলি ও ছোট রাস্তা আছে, সেগুলো প্রশস্ত ও সুন্দর করতে হবে।
শহরের পয়ঃপ্রণালিব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। একটা পরিচ্ছন্ন সিটি করপোরেশনের পয়ঃপ্রণালিব্যবস্থা অবশ্যই উন্নত হতে হবে। শ্যামা সুন্দরী খাল নিয়ে অনেক রকমের কথা শোনা যায়। কিন্তু এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। এই খালের শ্রোতধারা ফিরিয়ে এনে এর দুই ধারে রাস্তা, পার্ক ও আলোর ব্যবস্থা করলে এটা বিনোদনের জন্য একটা অসাধারণ জায়গা হবে। রংপুর শহরে একটা পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থাকা দরকার। শিশুদের জন্য বিনোদনকে অগ্রাধিকার দিতে হবে। গণশৌচাগারের ব্যবস্থা ছাড়া আধুনিক নগর কল্পনা করা যায় না। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে।
আব্দুল কাইয়ুম
কাজী মো. জুননুন, আপনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন। সিটি করপোরেশন হওয়ায় কাজের ক্ষেত্র ও দায়িত্ব অনেক বেড়ে গেল। কী করা উচিত? আপনার অভিজ্ঞতা থেকে বলুন।
কাজী মো. জুননুন
একটি সদ্য ভূমিষ্ঠ শিশুর যেমন নতুন নতুন চাহিদা তৈরি হয়, তেমনি একটি নতুন সিটি করপোরেশনের জন্য একটা একটা করে অনেক কিছুর প্রয়োজন। এই প্রয়োজন পূরণের জন্য উল্লেখযোগ্য বিষয় হলো একজন সৎ, যোগ্য ও সাহসী মেয়র নির্বাচিত করা; যিনি এই সিটি করপোরেশনের মেয়র হবেন। নিশ্চয়ই তিনি কোনো না কোনো দলের হবেন। কিন্তু তাঁকে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। তিনি হবেন সব দলের, সব মানুষের। ইতিপূর্বে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, কোনো বিশেষ দল থেকে যখন কোনো প্রার্থী নির্বাচিত হন, তখন তিনি সবকিছু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। এতে তাঁর দলের ও নিজের উন্নতি হলেও গণমানুষের কোনো কাজ তাঁর দ্বারা হয়নি। আমাদের জাতীয় রাজনীতি থেকে শুরু করে সব পর্যায়ে এই দৃষ্টিভঙ্গি আছে। সত্যিকার একটি উন্নত ও সমৃদ্ধ সিটি করপোরেশন গড়ে তুলতে হলে যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবেন, এমন একজন মানুষকে মেয়র নির্বাচিত করতে হবে।
গ্যাসের অভাবসহ বিভিন্ন কারণে রংপুরে কোনো শিল্প গড়ে ওঠেনি। এখানে শিল্প কলকারখানা গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। তা হলে বেকার সমস্যাসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল বেতারকেন্দ্রটিকে ১০০ কিলোহার্জে উন্নীত করা; আজও সেটা বাস্তবায়িত হয়নি। শিশুদের বিনোদনের একেবারেই কোনো ব্যবস্থা নেই। তাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে। নদী-খালের অভাবে রংপুরের ৮০ শতাংশ মানুষ সাঁতার জানে না। তাই কয়েকটি সুইমিংপুল তৈরি করতে হবে।
মো. মোছাদ্দেক হোসেন
২০৩ বর্গকিলোমিটার এলাকাব্যাপী রংপুর সিটি করপোরেশন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এখন একে একটি আধুনিক নগরে রূপ দিতে হবে। এ উদ্দেশ্য সামনে রেখে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ অঞ্চলেন সর্বস্তরের প্রগতিশীল চিন্তার মানুষ, পরিকল্পনাবিদ, বিভিন্ন পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতাদের সামনে সুযোগ এসেছে নতুন এই নগরের কাঠামোকে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলার।
পরিকল্পিত সিটি করপোরেশনের জন্য শিল্প কলকারাখানা, অফিস-আদালত, হাসপাতাল, স্কুল-কলেজ, বিপণিকেন্দ্র, পর্যটনকেন্দ্র, শিশুপার্ক, চিড়িয়াখানা—সবই পরিকল্পনামাফিক নির্দিষ্ট জায়গায় হতে হবে। সিটি করপোরেশন এলাকার সব রাস্তাঘাট হতে হবে নিরাপদ ও প্রশস্ত। পর্যাপ্ত ফুটপাত ও পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে। বিশ্বরোডকে চার লেনে উন্নীত করতে হবে। সুবিধামতো বাইপাস ও ফিডার রোডের ব্যবস্থা করতে হবে। করপোরেশনের বাজারগুলোকে সংস্কার, বর্ধিতকরণ ও আধুনিকীকরণ করতে হবে। স্বাস্থ্যসম্মত পরিবেশ, পানি ও পয়োনিষ্কাশনের আধুনিক ব্যবস্থা থাকতে হবে।
রংপুরের ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্প্রসারণের লক্ষ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। বিসিক শিল্পনগরকে আরও বড় করতে হবে। বন্ধ থাকা আরডিসিসিএস কারখানা পুনরায় চালু করতে হবে। বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উন্নত যোগাযোগব্যবস্থাসহ আধুনিক অবকাঠামো নির্মাণ ও সংস্কার সাধন করতে হবে। পর্যটনের সুযোগ-সুবিধা বড়ানোর জন্য তাজহাট জাদুঘর, গোঁসাইবাড়ী, কুকরুলবিল, চিড়িয়াখানা, চিকলীবিল, নাচনিয়ারবিল ইত্যাদি স্থানকে সংস্কার, বর্ধিতকরণ ও আধুনিকীকরণ করতে হবে। স্বাস্থ্যসম্মত পরিবেশ, পানি ও পয়োনিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা থাকতে হবে। এ ছাড়া একটি নান্দনিক সিটি করপোরেশনের জন্য সমাজকল্যাণ কার্যক্রম, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ, চিকিৎসাসেবার উন্নয়ন, সংস্কৃতি চর্চাকেন্দ্র, ক্রীড়া উন্নয়নসহ নানাবিধ কার্যক্রম হাতে নিতে হবে।
মফিজুল ইসলাম
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে রংপুুরকে বিভাগ করায় বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক শভেচ্ছা ও কৃতজ্ঞতা। দেশের উত্তর-পশ্চিমের প্রাচীন জনপদ রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় নিয়ে উত্তরাঞ্চলের সদ্য ঘোষিত রংপুর বিভাগ। এই বিভাগকে বাংলাদেশের সবচেয়ে উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকে পরিকল্পনা নিতে হবে। কেননা, রাজধানী ঢাকা এখন বিভিন্ন সমস্যায় ভারাক্রান্ত নগরে পরিণত হয়েছে। পরিকল্পনাহীন নগর কাঠামো, আবাসন, স্বাস্থ্য ব্যবস্থাপনা, শিল্প এলাকা, রাস্তাঘাট, গ্যাস, বিদ্যুৎ, পানি প্রভৃতি ক্ষেত্রে নানা অব্যবস্থাপনার শিকার। ভবিষ্যতে রংপুর বিভাগকে যেন এমন পরিস্থিতির শিকার না হতে হয়, সেই দায়ভার এখন থেকে সব মহলকে নিতে হবে।
রংপুরে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার—সব পাশাপাশি অবস্থান করছে। ফলে সব শ্রেণী-পেশার মানুষ সহজে স্বাস্থ্যসেবা নিতে পারছে না। অনেককে দূর থেকে আসতে হয়। বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নেই। এতে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। রংপুর শহরে কোনো সদর হাসপাতাল নেই। অন্য শহরগুলোতে আছে কিন্তু রংপুরে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসাসেবার জন্য সরকারি হাসপাতালের ব্যবস্থা করতে হবে। আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তুলতে চাই। রংপুরের স্বাস্থ্যসেবাকে সঠিক পরিকল্পনার আওতায় নতুন করে ঢেলে সাজাতে হবে।
আমাদের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্নের বাস্তবায়ন চাই। এ ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করতে হবে। বাজেট প্রণয়ন করতে হবে। রাজনৈতিক নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। আমরা চাই, রংপুর সিটি করপোরেশন হবে উত্তরাঞ্চলের একটি পরিকল্পিত সিটি করপোরেশন। তাই কাজগুলোকে গুরুত্বের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ করে ভাগ করতে হবে। মানুষ তার স্বপ্নের সমান বড়। এ জন্য আমাদের সিটি করপোরেশনকে স্বপ্নের মতো করে সাজাতে চাই।
রংপুরকে দেখতে চাই দ্বিতীয় রাজধানী হিসেবে। চিটাগং, বরিশাল, সিলেট ইত্যাদি বিভাগের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য আমাদের মতো নয়। নদী, পাহাড় আর অসমতল ভূমি নিয়ে এ অঞ্চলগুলো গড়ে উঠেছে। রংপুর জেলার ভূমি সমতল। এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাওয়া যায়। তাই এ অঞ্চলকে স্বপ্নের মতো করে সাজাতে কোনো সমস্যা নেই। দরকার শুধু ইচ্ছা এবং ইচ্ছার সঠিক প্রতিফলন। সঠিক পরিকল্পনার অভাবে আজকে ঢাকা শহরের জনজীবন থমকে গেছে। অপরিকল্পিত আবাসনব্যবস্থা, যানজট, শব্দদূষণ, বায়ুদূষণ, গ্যাস, পানি, বিদ্যুৎসহ নানা সমস্যায় জনজীবন বিপর্যস্ত। আমরা কখনোই চাই না রংপুরের অবস্থা ঢাকাসহ অন্য অঞ্চলের মতো হোক। জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’র মতো করে গড়ে তুলতে চাই আমাদের স্বপ্নের সিটি করপোরেশন।
হাসনা চৌধুরী
আলোচনায় শিল্পায়নের কথা এসেছে। বিষয়টির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কোনো নগরকে সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলতে হলে শিল্পায়ন অত্যন্ত জরুরি। কারণ, নগরের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে কখনো কোনো জনপদ সমৃদ্ধ নগর হিসেবে টিকে থাকতে পারে না। রংপুর শহরের বিভিন্ন জায়গায় ভাসমান মানুষ, যারা শহরের যেখানে-সেখানে অব্যবস্থাপনার মধ্যে বাস করছে—তাদের কর্মসংস্থান ও আবাসনের ব্যবস্থা করতে হবে। তাদের বলপ্রয়োগে উচ্ছেদ করে স্বপ্নের নগর নির্মাণ সম্ভব নয়।
শহরে মাদকের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। আজকে আমাদের শিশু, কিশোর ও যুবকেরা মাদকাসক্ত হয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। যে পরিবারে একজন মাদকাসক্ত, তার পুরো পরিবার এলোমেলো হয়ে যাচ্ছে। যে করেই হোক, আমাদের সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে না পারলে নগরের সৈন্দর্য বিনষ্ট হবে। আমার জানামতে, রংপুর শহরের খাসজমিগুলো ধনী ও অবস্থাপন্ন মানুষের দখলে। এই জমিগুলো উদ্ধার করে এখানে শিল্পায়নের ব্যবস্থা করতে হবে। আবাদি জমি নষ্ট করা যাবে না। সর্বোপরি, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নগর গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে। তা না হলে আমাদের চোখের সামনে দিয়ে দুর্নীতি ও চাঁদাবাজি চলতে থাকবে। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর উপায় থাকবে না।
নারীর ক্ষমতায়ন সম্পর্কে বলতে চাই। ক্ষমতা হচ্ছে নারীর যোগ্যতা অনুসারে তাঁকে কাজ দেওয়া। ক্ষমতায়ন হচ্ছে যোগ্যতা অনুসারে কাজ, অর্থ ও স্বাধীনতা দেওয়া। এখানে যত প্রশাসনিক কাঠামো হবে, প্রতিটি প্রশাসনে যোগ্যাতা অনুসারে নারীদের কাজ দেওয়া দরকার। এবং সেই কাজ করার জন্য প্রয়োজনীয় তহবিল ও স্বাধীনতা দেওয়া উচিত। কিন্তু অভিজ্ঞতার আলোকে বলা যায়, প্রশাসনিক কাঠামোতে নারীর অংশগ্রহণ থাকে কম এবং কাজ করার ক্ষমতাও থাকে কম। এভাবে চললে কখনো নারীর ক্ষমতায়ন হবে না। নারীর ক্ষমতায়ন চাইলে নারীকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও কাজ করার পরিবেশ দিতে হবে।
আজিজুল করীম
এখানে এনজিওগুলোর খুব বেশি ভূমিকা নেই। যদি পরিকল্পনামাফিক আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে ওঠে, তা হলে নগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। শহরের ভাসমান মানুষের জন্য বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তা হলে একসঙ্গে বেশি মানুষকে সেবা প্রদান সম্ভব হবে। সবার দিক থেকে পরিকল্পিত নগরের কথাই ভাবতে হবে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প প্রভৃতি এলাকা আলাদা হলে এবং পৃথক হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান জোন থাকলে সবার জন্য সেবা প্রদান-গ্রহণের মধ্যে ভারসাম্য থাকবে।
৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠের ব্যবস্থা থাকতে হবে। পথশিশুদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে হবে। সরকারি পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের সংখ্যা বাড়ানো দরকার। উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থা থাকতে হবে। সবার আগে প্রয়োজন একজন যোগ্য মেয়র। প্রাথমিক অবস্থায় তাঁর ওপর অনেক কিছু নির্ভর করবে। একজন সৎ ও যোগ্য মেয়র উপহার দিতে পারবে একটি নান্দনিক সিটি করপোরেশন।
রেজাউল ইসলাম
স্বাধীনতার পর থেকে এ অঞ্চলে ভারী শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। তাই লেখাপড়া শেষ করার পর আমাদের কাজের সন্ধানে বাইরে যেতে হয়। অনেকেই ছোট-বড় ব্যবসাকে বেঁচে থাকার অবলম্বন হিসেবে গ্রহণ করেন। কিন্তু রংপুর শহরে পরিকল্পনামাফিক আধুনিক সুযোগ-সুবিধাসহ কোনো বাণিজ্য জোন বা বিপণিকেন্দ্র গড়ে ওঠেনি। আমাদের প্রধান কাজ হবে একজন সৎ ও যোগ্য মেয়র নির্বাচন করা, যিনি আধুনিক সুযোগ-সুবিধার কথা চিন্তা করে পরিকল্পিত বাণিজ্য জোনের ব্যবস্থা করবেন।
ব্যবসার প্রয়োজনে ছোট ছোট শিল্প গড়ে তুলবেন। কিন্তু এখানে বিএসটিআইয়ের কোনো অফিস না থাকায় সেটাও সম্ভব হচ্ছে না। কয়েক দিন আগে আমার কাছে একজন বললেন যে তাঁর একটি সেমাইয়ের ছোট ট্রাক কাস্টমস ধরে নিয়ে গেছে। তিনি অনেক কষ্ট করে ঢাকা থেকে ২০১১-১২ সালের অনুমতি এনেছিলেন। ২০১২-১৩ সালের অনুমতি নেই। ভ্যাটসংক্রান্ত জটিলতার জন্য ট্রাকটি আটক করা হয়েছিল। ২৪ মণ সেমাইয়ের জন্য ১৫ হাজার টাকা দিতে হলো ভ্যাট কর্মকর্তাকে। বললাম, ২৪ মণ সেমাইয়ের জন্য ১৫ হাজার টাকা ভ্যাট দিলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। কর্মকর্তা বললেন, জরিমানা-ভ্যাট মিলিয়ে ১৫ হাজার টাকা। এভাবে আমরা ভ্যাট কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো, ভ্যাটের কোনো সঠিক নীতিমালা আজও পাইনি। ভ্যাটের জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা দিতে হবে। ট্যাক্সের জন্য যেমন টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়, তেমনি ভ্যাটের জন্যও ঘোষণা থাকতে হবে। এবং সেখানে বিস্তারিত উল্লেখ থাকবে যে কোন পণ্য উৎপাদনের জন্য কী পরিমাণ ভ্যাট দিতে হবে। দোকান-ব্যবসায়ীদের জন্য একটা ভ্যাট নীতিমালা আছে। বিভাগীয় শহরের জন্য তিন হাজার ৬০০ টাকা, থানার জন্য দুই হাজার ৪০০ টাকা। কিন্তু ভ্যাট কর্মকর্তারা এই নীতিমালা মানেন না। তাঁরা দোকানে মাল বেশি দেখলে বেশি ভ্যাট দাবি করেন। ১০ থেকে ২০, এমনকি ৬০ হাজার টাকা তাঁরা ভ্যাট দাবি করেন। এঁরা ব্যবসায়ীদের ওপর জুলুম করে টাকা আদায় করেন। ভ্যাট কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়ীরা সব সময় শঙ্কার মধ্যে থাকেন। এভাবে কোনো ব্যবসা করা সম্ভব নয়। এঁদের কারণে ব্যবসা বন্ধ করতে হয়। এতে দেশে বেকার সমস্যার সৃষ্টি হয়।
রংপুরে একটি বিসিক নগর আছে। সেখানে নামে-বেনামে অনেকে জায়গা নিয়েছেন। বিসিক নগরকে বর্ধিত করে সঠিক নীতিমালার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের সুযোগ করে দিতে হবে। রংপুর শহর মাদকে ছেয়ে গেছে। যুবসমাজকে রক্ষা করতে না পারলে আমাদের অনেক অর্জন শেষ হয়ে যাবে। খুব সামান্য কারণেই বাসমালিকেরা গাড়ি বন্ধ করে দেন। রংপুরের মানুষ যেন অল্প খরচে রেলের মাধ্যমে খুব সহজে যোগাযোগ করতে পারে, সেদিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে সৎ ও দক্ষ মানুষের খুব অভাব। সব শেষে একজন সৎ ও দক্ষ মেয়র চাই।
শুভরঞ্জন
সবাই সৎ, যোগ্য, দক্ষ ও কর্মঠ মেয়রের কথা বলেছেন। এসবের সঙ্গে যোগ করতে চাই, তিনি যেন ক্রীড়ামোদি হন। আমি বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সদস্য। বিসিবি নতুন একটা আইন পাস করতে যাচ্ছে, যেখানে আঞ্চলিক ক্রিকেট উন্নয়নের জন্য মেয়র হবেন প্রধান পৃষ্ঠপোষক। সাধারণত প্রশাসনের লোক দিয়ে কাজ করাতে হয়। এখন সুবিধা হলো, মেয়রই এসব কাজ করবেন। রংপুরে আন্তর্জাতিক মানের খেলার মাঠ তৈরি করার প্রক্রিয়া চলছে। যিনি মেয়র নির্বাচিত হবেন, তাঁকেই মূলত কাজটি শেষ করতে হবে। এ জন্য সবার মতো আমিও একজন ভালো মানুষ মেয়রের বিকল্প ভাবতে পারি না। আজকে মাদকসহ বিভিন্ন কারণে যুবসমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। তাদের রক্ষা করতে হলে ব্যাপকভাবে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন করতে হবে। নির্বাচিত মেয়রকে এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে ভাবতে হবে। ক্রিকেট, ফুটবল ও হ্যান্ডবলের জন্য রংপুরের মাটি খুব ভালো। এখানে একটা ক্রীড়া কমপ্লেক্স অবশ্যই করতে হবে। আমরা চাই, রংপুর হবে বাংলাদেশের একটি আদর্শ ক্রীড়াক্ষেত্র।
এম এ বাশার
বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান ভাওইয়া, পল্লিগীতি। রংপুর হলো ভাওইয়া-পল্লিগীতির সূতিকাগার। এখানে রয়েছে আব্বাসউদ্দীনের স্মৃতি। কাজী নজরুল ইসলাম এই মাটিতে এসেছেন। একজন বলেছেন, আন্দোলন-সংগ্রাম ছাড়া রংপুরে কিছুই অর্জিত হয়নি। কিন্তু দুঃখের বিষয়, আন্দোলন-সংগ্রাম করেও আমরা একটি সাংস্কৃতিক পল্লি গড়ে তুলতে পারিনি। প্রশাসন থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কোনোবারই রক্ষা করা হয়নি। কোনো সমাজে সংস্কৃতির চর্চা না থাকলে সেই সমাজের মানসিক উন্নতি বাধাগ্রস্ত হয়। টাউন হল ও পাবলিক লাইব্রেরি এলাকায় অনেক ভাসমান সংগঠন আছে। কিছুদিন কাজ করার পর তাদের থেমে যেতে হয়। আমাদের দাবি ছিল, এদের জন্য একটি স্থায়ী সংস্কৃতি চর্চান্দ্রে করে দেওয়ার। রংপুরে গ্যাস, বিদ্যুৎ, পানি, নারী-শিশু নির্যাতন ও বেকার সমস্যাসহ নানা সমস্যা রয়েছে। এখানে একটি শ্রম ও পরিবেশ আদালত করতে হবে। রংপুরের জিরো পয়েন্ট থেকে রাস্তা পার হতে হলে পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এখন আমদের তাকিয়ে থাকতে হবে নির্বাচিত মেয়রের দিকে; যিনি শুদ্ধ চিন্তা, সুন্দর মানসিকতা, নগরপ্রেম ও রুচিশীল ভাবনা দিয়ে রংপুর সিটি করপোরেশনকে গড়ে তুলবেন। যিনি রংপুরের রূপকার নির্বাচিত হবেন, তাঁকে আগামী ১০০ বছরের ভাবনা নিয়ে একটি সুন্দর পরিচ্ছন্ন নগর গড়ে তোলার পরিকল্পনা করতে হবে, যাতে আজকের ঢাকার মতো দুর্বিষহ অবস্থা ভবিষ্যতে রংপুরের না হয়।
ইরা হক
নগরের রূপকার বলেন আর মেয়র বলেন, তাঁকে কে নির্বাচিত করবে? আমরাই তো করব। তিনি আমাদের জন্যই নির্বাচিত হবেন। অতএব, তিনি আমাদের সঙ্গে পরামর্শ করে আমাদের কাজগুলো করবেন। আমাদের এখানে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। তাঁদের জন্য একটা পৃথক মার্কেটের ব্যবস্থা করতে হবে, যাতে এখানে তাঁদের ইচ্ছেমতো পণ্যগুলো বিপণন করতে পরেন। নতুন সিটি করপোরেশনের জন্য অনেক বেশি কর্মক্ষেত্র বাড়বে। সেখানে যেন নারীদের যথেষ্ট কাজের সুযোগ থাকে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, রংপুর শহরে আনেক পরিচ্ছন্নতাকর্মী ও তাদের সন্তান-সন্ততি রয়েছে। এরা সব দিক থেকে বঞ্চিত, কোথাও এদের কাজের সুযোগ নেই। লেখাপড়ার সুযোগ নেই। এদের মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না। খুব অমানবিক অবস্থায় এরা বেঁচে থাকে। তাই নির্বাচিত মেয়রের কাছে আমার অনুরোধ থাকবে, তিনি যেন তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। আমার শেষ কথা হলো, নারী-পুরুষ আলাদাভাবে না দেখে, সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন করে, সবার সঙ্গে পরামর্শ করে তিনি আমাদের প্রিয় নগর গড়ে তুলবেন।
তুহীন ওয়াদুদ
শিক্ষার ক্ষেত্রে সিটি করপোরেশনের অনেক দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে তাদের অনেক কিছু করার সুযোগ আছে। সিটি করপোরেশন এলাকার স্কুল-কলেজে শিক্ষার ব্যয় খুব বেশি। সিটি করপোরেশন ইচ্ছা করলে সেটি কমিয়ে আনতে পারে। সমমানের আরও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারে। রংপুর শহরে বেকার সমস্যা প্রকট। কাজের অভাবে এখানে যুবসমাজ মাদকে জড়িয়ে যাচ্ছে। এই বিপর্যয় থেকে তরুণদের রক্ষার জন্য কর্মমুখী শিক্ষা খুবই জরুরি। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের একটি বড় ভূমিকা রয়েছে। নির্বাচিত নগর অভিভাবককে বেশি করে কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। রংপুর অঞ্চলে প্রায় ৫০ হাজার উচ্চশিক্ষিত যুবক রয়েছে, যাদের ঢাকায় গিয়ে পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন) পরীক্ষা দিতে হয়। নির্বাচিত মেয়র যেন পিএসসির একটি আঞ্চলিক কার্যালয় গড়ে তোলেন। কারমাইকেল কলেজে ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এই কলেজের বিশাল অব্যবহূত অর্থ রয়েছে। বিশেষ ব্যবস্থার মাধ্যমে ৩০ হাজার ছাত্রের আবাসিক ব্যবস্থা করা সম্ভব। সব শেষে অনুরোধ করব, নতুন মেয়র এমন একটি শহর গড়ে তুলবেন, যেখান দিয়ে হাঁটতে হাঁটতে মানুষ আগামী দিনের স্বপ্ন দেখতে পারে।
সাফিউর রহমান
একটি সুন্দর নগরের জন্য মহাপরিকল্পনা দরকার। আমরা সবাই একটি সুন্দর পরিকল্পিত নগরের স্বপ্ন দেখি। আজকে শহরে বের হলে যানজটে আটকে থাকতে হয়। নিশ্চয়ই আমি একটি যানজটমুক্ত শহর দেখতে চাই। একটু বৃষ্টি হলে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা এমন একটি নগর দেখতে চাই, যেখানে কোনো জলাবদ্ধতা থাকবে না। এর জন্য প্রয়োজন পরিকল্পিত আবাসন ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা। যাঁরা দায়িত্বে থাকেন, তাঁরা যদি দায়িত্বশীল আচরণ না করেন, তাহলে তাদের দ্বারাই আমাদের এই নগর ধ্বংস হবে। যাঁরা অফিস-আদালতে চাকরি করেন, তাঁদের সৎ হতে হবে। আজকে নগরের রস্তাগুলোতে বাতি নেই। নগরের রস্তাগুলোকে বড় করতে হবে এবং বাতির ব্যবস্থা করতে হবে। ৫৪ বর্গকিলোমিটার পৌরসভা পরিকল্পিত ছিল না। এখন ২০৩ বর্গকিলোমিটারের সিটি করপোরেশন কীভাবে পরিকল্পিত হবে, সেটা নিয়ে অনেক ভাবতে হবে। শ্যামা সুন্দরী খাল ভরাট করে আরও সংকুচিত করা হয়েছে। এই খালকে পুনরুদ্ধার করে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। ১৪৯ বর্গকিলোমিটার এলাকা নতুন এই সিটি করপোরেশন এলাকায় যুক্ত হয়েছে। সেখানে রস্তাঘাট, বাড়িঘরসহ কোনো কিছুই পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। নতুন এই জায়গার জন্য মহাপরিকল্পনা নিতে হবে। রংপুর হবে আধুনিক, নান্দনিক ও মনোরম একটি সিটি করপোরেশন, যেখানে আমরা নগরবাসী নির্বিঘ্নে বসবাস করতে পারব।
মোজাফফর হোসেন
প্রথমে একটি কথা বলতে চাই। সততা, দেশপ্রেম, দূরদর্শিতা ও ঐক্য না থাকলে কারও পক্ষেই উন্নয়ন করা সম্ভব না। আমরা যারা রংপুরে রাজনীতি করি, তারা রংপুরের উন্নয়ন চাই। যাঁরা জাতীয় রাজনীতি করেন, তাঁরা দেশের উন্নয়ন চান।
আজকে যদি সত্যি কথা বলতে হয়, তাহলে বলতে হবে, আমরা উন্নয়ন চাই কিন্তু উন্নয়ন হয় না। আমরা যারা রাজনীতি করি, তারা ভালোভাবে দায়িত্ব পালন করছি না। একসময় মা-বাবাকে না বলে এ দেশের মানুষ ও মা-বোনদের সম্ভ্রম রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। নিজের স্বার্থের কথা, জীবনের কথা চিন্তা করিনি। সে রকম মানসিকতা নিয়ে, সততা নিয়ে দেশের জন্য করতে পারলে অবশ্যই উন্নয়ন হতো। মেয়রের কাছ থেকে প্রশাসক দায়িত্ব নিয়েছেন। তিনি আজ উপস্থিত থাকলে ভালো হতো। তিনি হয়তো লজ্জা পেতেন। তার পরও আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হতো। আজকে বাংলাদেশে আমাদের মধ্যে সততার অভাব আছে। কেরামতিয়া হুজুর সাহেবের সামনের খালের যে সংস্কার করা হয়েছে, তার পানি এত খারাপ যে সেখানে কোনো অবস্থাতেই বসা যায় না। দুই কোটি টাকা খরচ করার পরও খালের যে অবস্থা, এ ব্যাপারে কেউ কোনো কথা বলেনি।
আমাদের মধ্যে কোনো ঐক্য নেই। আজকের এই গোলটেবিল আলোচনা থেকে যদি আমাদের মধ্যে ঐক্য আসে, তাহলে মেডিকেল ঠিক হবে, পৌরসভা ঠিক হবে, সিটি করপোরেশন ঠিক হবে। ঐক্য থাকলে সব অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব। একজন বললেন, এক ব্যবসায়ীর কাছ থেকে অন্যায়ভাবে ভ্যাট কর্মকর্তা টাকা নিয়েছেন। আজকে ঐক্য থাকলে তিনি এর প্রতিবাদ করতে পারতেন। আমাদের ডাক দিলে আমরা সবাই একসঙ্গে এ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারতাম। ওই কর্মকর্তা তো দেশের বাইরেন নন। আজকে আমরা দেশ স্বাধীন করেছি বলেই তো উনি ভ্যাট কর্মকর্তা। উনি কেন গরিবের ওপর জুলুম করবেন?
মেয়র কে হবেন, আমি জানি না। তবে যাঁর যোগ্যতা, সততা ও সাহস আছে; যিনি সব শ্রেণীর মানুষের সঙ্গে মিশতে পারবেন, তাঁরই মেয়র হওয়া উচিত। কোনো কাজ করার সময় সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করবেন। আমাদের দেশে যিনি ক্ষমতায় যান, তিনি মনে করেন—আমিই সব, অন্যরা কিছুই না। এই মানসিকতার কারণে যেমন দেশের উন্নয়ন হয়নি, তেমনি রংপুর সিটি করপোরেশনের উন্নয়ন হবে না। সব শেষে একটি কথা বলতে চাই, রংপুরে আমলারা চরম অন্যায় করে যাচ্ছেন। আজকের গোলটেবিলের পর সাত দিনের মধ্যে আসুন আমরা দল-মতনির্বিশেষে এক হয়ে এর প্রতিবাদ করি।
মোস্তাফিজার রহমান
সবাই রংপুর সিটি করপোরেশনকে সুন্দর-পরিচ্ছন্ন নগর হিসেবে দেখতে চাই। মেয়র হিসেবে দেখতে চাই একজন সৎ, যোগ্য ও সাহসী মানুষকে। এখন সিটি করপোরেশন হলো, কিন্তু যখন পৌরসভা ছিল, তখনই ২১ শতাংশ মানুষের বাড়িতে বিদ্যুতের সংযোগ নেই। রাস্তাঘাট সরু এবং জরাজীর্ণ। অর্থাৎ পৌরসভার নাগরিক সুবিধা রংপুরের মানুষ পায়নি। এখন বিশাল এলাকা নিয়ে সিটি করপোরেশন হলো। আমরা এ অঞ্চলের মানুষের ক্রয়ক্ষমতা, পারিবারিক অবস্থা অনেকটাই জানি। খুব স্বাভাবিকভাবে নীতিমালার আলোকে চলমান কিছু কাজ বন্ধ হয়ে যাবে। যেমন—অতিদরিদ্রের জন্য কাজের বিনিময় খাদ্য কর্মসূচি, ইত্যাদি। এতে এই নবগঠিত সিটি করপোরেশনের প্রায় ৫০ শতাংশ মানুষ বেকার হয়ে পড়বে। এদের যদি কর্মসংস্থান করা না যায়, তা হলে রংপুর সিটি করপোরেশনের যে স্বপ্ন, সেটা বাধাগ্রস্ত হবে।
ইংরেজরা ২০০ বছর আগে যে পরিকল্পনা করেছিল, এখনো আমরা সেই পরিকল্পনার বাইরে যেতে পারিনি। প্রতিনিয়ত পৃথিবীতে পরিবর্তন আসছে; আমরা কিন্তু সেই গোড়াতেই রয়ে গেছি। প্রগতির সঙ্গে তাল মেলাতে হলে আমাদের পরিবর্তিত হতে হবে। নিশ্চয়ই আমাদের প্রত্যেকের ভাবনায় একটি সুন্দর ও পরিচ্ছন্ন সিটি করপোরেশনের স্বপ্ন রয়েছে। সেটাকে বাস্তবায়ন করতে হলে একটি বাস্তবভিত্তিক সুন্দর পরিকল্পনা করতে হবে। একটি নান্দনিক সিটি করপোরেশন গড়ে তুলতে হলে আমাদের সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যদি দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে না পারি, তা হলে আমাদের স্বপ্নের সিটি করপোরেশন কখানোই হবে না। আমাদের মধ্যে ঐক্যের অভাবে রংপুরের স্বার্থে কোনো দাবিই আদায় করতে পারিনি। আমরা প্রত্যেকেই নিজের উন্নয়ন ও দল নিয়ে ভেবেছি। রংপুরের স্বার্থ ও উন্নয়ন নিয়ে ভাবিনি। আমারা কখনো চিন্তা করিনি, কেন রংপুরের মানুষ আমার পেছনে থাকবে। নিজেকে প্রশ্ন করিনি, আমি রংপুরের জন্য কী করেছি। এখন সময় এসেছে সবকিছু নতুন করে ভাবার।
মশিউর রহমান
আজকের এই আয়োজনে যাঁরা উপস্থিত, তাঁদের মধ্য থেকে কেউ না-কেউ মেয়র নির্বাচিত হবেন। তাঁরা সবাই এই আলোচনা শুনেছেন। আমাদের সবার একটাই উচ্চারণ, যিনিই মেয়র নির্বাচিত হোন না কেন; তিনি যেন দল-মতের ঊর্ধ্বে উঠে সবার সঙ্গে পরামর্শ করে রংপুর সিটি করপোরেশনের জন্য কাজ করেন। নির্বাচন করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করার কারণে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। তখন নির্বাচিত ব্যক্তি ভালো-মন্দ যা-ই করুন না কেন, আমরা একযোগে তাঁর বিরোধিতা করতে থাকি।
আগামী এক হাজার বছরের পরিকল্পনা নিয়ে সিটি করপোরেশনের কাজ করতে হবে। এখনই বৃষ্টি হলে নগরে জলবদ্ধতার সৃষ্টি হয়। এখন সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে ১৮টি ওয়ার্ড যুক্ত হবে। এতে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করবে। তাই খুব পরিকল্পনামাফিক পয়োনিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। মাটির নিচ দিয়ে রেললাইনের ব্যবস্থা করতে হবে। পৌরসভায় যে ১৫টি ওয়ার্ড ছিল, সেখানে এখন আর মাঠ, স্কুল-কলেজ, বিনোদনকেন্দ্র নতুন করে করা অনেক ক্ষেত্রে সম্ভব নয়। কারণ, পরিকল্পনার অভাবে সরকারি জায়গা পর্যন্ত দখল করে যে যার মতো করে ব্যবহার করছে। রাস্তাঘাট প্রশস্তসহ যেকোনো কাজ করতে গেলে সমস্যার সৃষ্টি হয়। কিন্তু নতুন যে ১৮টি ওয়ার্ড যুক্ত হবে, সেখানে এখন খেলার মাঠ, স্কুল-কলেজ, হাসপাতাল, বিনোদনকেন্দ্র—সবকিছু করা সম্ভব।
একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, সিটি করপোরেশন হলে কর বৃদ্ধি পাবে। কিন্তু সেভাবে যদি মানুষ সেবা না পায়, তাহলে একসময় এই মানুষ, যারা আন্দোলন-সংগ্রাম করে সিটি করপোরেশনের দাবি আদায় করেছে, তারাই এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তারা বলবে, এই সিটি করপোরেশন আমারা চাই না। উপজেলা সম্পর্কে আজকে সংসদে অনেক সাংসদই বলে থাকেন—এ রকম উপজেলা আমরা চাই না। রংপুর সিটি করপোরেশনে যেন এ রকম অবস্থা কখনোই না আসে।
রংপুরকে আমাদের সবার আবাসস্থল, জন্মভূমি মনে করতে হবে। যিনি মেয়র হবেন, তিনি যদি দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন, তাহলে রংপুরের সব পরিকল্পনা ভণ্ডুল হবে। আমরা চাই, নির্বাচিত মেয়র কোনো পরিকল্পনা নেওয়ার আগে সবাইকে নিয়ে বসবেন।
শরফুদ্দিন আহমেদ
এতক্ষণ অনেক আলোচনা হয়েছে। অনেকে অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, দৃষ্টিনন্দন সিটি করপোরেশন করার সহযোগিতা আমরা কার কাছে চাই? সিটি করপোরেশনের কাছে, না সরকারের কাছে? সিটি করের কথা বলা হয়েছে। বর্তমান অবস্থায় বার্ষিক কর ৫০ লাখ টাকার বেশি হবে না। এ ক্ষেত্রে সরকারকেই আমাদের বলতে হবে সহযোগিতার কথা। আশা করা যায়, প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন। কারণ, তিনি এই সিটি করপোরেশন ঘোষণা করেছেন। তাহলে রংপুর সিটি করপোরেশনের আগামী বাজেটের জন্য আমাদের জোর দাবি তুলতে হবে। সরকারি অর্থে প্রথম বছর লাইট, রাস্তা, পয়ঃপ্রণালি ইত্যাদি কাজ করতে পারলে তারপর ধীরে ধীরে সিটি করপোরেশনের অর্থ দিয়ে কাজ শুরু করা যাবে।
সিটি করপোরেশন এলাকায় ইতিপূর্বে খালের জন্য ৪৬ কোটি টাকা খরচ দেখানো হয়েছে। কিন্তু সেটা খাল না হয়ে হয়েছে নালা। ৬৫ ফুট রাস্তা করার কথা ছিল, কোথাও ৬৫ ফুট রাস্তা হয়নি। টিনের লাইটপোস্ট দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ করা অর্থ সবই তোলা হয়েছে। এভাবে সিটি করপোরেশন এলাকায় কাজ হলে কখনোই স্বপ্নের সিটি করপোরেশন করা সম্ভব হবে না।
মলয় কিশোর ভট্টাচার্য
সবকিছু নির্ভর করবে একজন সৎ ও যোগ্য মেয়রের ওপর। তাঁকে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে কাজ করতে হবে। কোনো কাজ করার আগে অন্য সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। কাজের পরিকল্পনা নিয়ে সবার সঙ্গে আলোচনা করলে কাজের ভুলগুলো বেরিয়ে আসবে। সে ক্ষেত্রে কাজটি সঠিক ও নির্ভুল হবে। জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাকে সামনে রেখে প্রত্যেকটি পরিকল্পনা করতে হবে। অর্থাৎ আগামী ৫০০ বছর পর কী প্রভাব পড়তে, পারে সেটা মাথায় রেখে কাজ করতে হবে। আবারও বলি নির্বাচিত মেয়র যদি সৎ, যোগ্য, সাহসী ও ভালো মানুষ হন; তা হলে আমাদের স্বর্ণের সিটি করপোরেশন গড়া অসম্ভব হবে না।আব্দুল কাইয়ুম
অনেক ব্যস্ততার মধ্যেও আপনারা সময় দিয়েছেন। আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত উঠে এসেছে। বিশেষ করে সবাই একজন সৎ ও যোগ্য মেয়রের কথা বলেছেন। এ অঞ্চলের মানুষ যদি এমন একজন মেয়র নির্বাচিত করতে পারেন, তাহলে নিশ্চয়ই রংপুর একটি দৃষ্টিনন্দন সিটি করপোরেশন হবে। প্রথম আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1348)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 17
(54)
- ১২ অক্টোবর থেকে সিম কিনেই চালু করতে পারবেন না গ্রা...
- মুমতাজ এবার সুপ্রিয়া দেবী মুমতাজ এবার স্মৃতির সরণিতে
- আমি সত্যিই ভীষণ জটিলঃ কাজল
- কাঁধে ব্যথা হলে
- ওয়েভরাইডারের পরীক্ষা ব্যর্থ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আবেদন গ্রহণ শুরু by ...
- মুখ খুললেন সাদ্দামের আশ্রয়দাতা
- শ্লেষণ- অবস্থান সংহত মুরসির
- বন্দুকযুদ্ধে এক সেনা ও আট জঙ্গি নিহত- পাকিস্তানে ব...
- সিদ্ধিরগঞ্জে সাংবাদিক দম্পতির ওপর হামলা
- কারুশিল্পীদের তালা- স্টল বরাদ্দে দুর্নীতির অভিযোগ
- ঈদের আনন্দ থেকে বঞ্চিত দোহার ও নবাবগঞ্জের ৭০০ পরিবার
- নির্মাণাধীন শাহজালাল সার কারখানা- আগে গেছে গাছ এখন...
- প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো আর নেই
- কবি শামসুর রাহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- সন্ধ্যার লঞ্চ দুপুরেই যাত্রীতে পূর্ণ by ইকবাল হোসেন
- স্মরণসভায় শেখ হাসিনা- রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু ন...
- ধর্ম- ‘জুমাতুল বিদা’ রমজানের বিদায়বার্তা by মুহা...
- পাট খাতের দুর্বলতা সরকারি দুর্বলতারই প্রতিফলন- পাট...
- বিচার বিভাগীয় তদন্ত হোক- লিমন কি বিচার পাবে না?
- গোলটেবিল বৈঠক- কেমন সিটি করপোরেশন চাই
- শ্রদ্ধাঞ্জলি- বেলার কবি এই অবেলায় by ফারুক ওয়াসিফ
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- জন্মদিন- বন্ধু মুর্তজা বশীর by কাইয়ুম চৌধুরী
- জইশে মুহাম্মদের সঙ্গে জড়িত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তা
- ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সপ্তম বার্ষিকী আজ- ...
- পবিত্র জুমাতুল বিদা আজ by মিরাজ রহমান
- মন্ত্রীর সামনেই ফেরি-গাড়ি লুকোচুরি by তৌফিক মারুফ
- বিদ্যুতের দাম ফের বাড়বে ঈদের পর by আরিফুজ্জামান তুহিন
- জাপায় 'ভারপ্রাপ্ত' হওয়ার মতো কেউ নেই!
- ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জাতীয় পার্টি by মোশতাক...
- দুই নেত্রীকে বাদ দিয়ে রাজনীতি সফল হবে না : ফখরুল
- দেরিতে চলছে ট্রেন-বাস by পার্থ সারথি দাস
- জইশ-ই-মোহাম্মদের সংগঠক গ্রেপ্তার
- অধিকার- আইন দিয়ে বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা কঠিন by ...
- খোলা চোখে- আমেরিকায় নির্বাচন: ছি ছি, এত্তা জঞ্জাল ...
- অ্যাসাঞ্জকে আশ্রয় দেবে ইকুয়েডর
- আদমশুমারির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। নওগাঁয় ২৪ হাজ...
- ৬৭ হাজার যাত্রীর ভোগান্তি- উত্তরের ট্রেনসূচি বিপর্...
- শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী-ক্ষমতার পরিবর্তন ...
- জেএমবির বোমা হামলার সাত বছর-বিচার শেষ হয়নি ৬৮ মামল...
- ঈদ মাটি হবে অনেক এমপির by পার্থ প্রতীম ভট্টাচার্য্য
- চীনা আন্দোলনকারীদের ছেড়ে দিচ্ছে জাপান
- ফের দাঙ্গা আসামে-আতঙ্ক কর্নাটকেও
- ওআইসিতে সিরিয়ার সদস্যপদ স্থগিত
- মামলার মুখেও আদালত নিয়ে মন্তব্যে অটল মমতা by সুব্র...
- আবারও ব্যর্থ ওয়েভরাইডার
- আশ্রয় দেবে ইকুয়েডর-অ্যাসাঞ্জকে গ্রেপ্তারে দূতাবাসে...
- পাকিস্তানে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১০
- ঈদে যাত্রীদের দুর্ভোগ
- জঙ্গিবাদের উত্থানের ভয়ংকর রূপ by ড. মিল্টন বিশ্বাস
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তবে সংশয় দূর হয়নি by হায়দ...
- চঞ্চল মেয়েটি এখন আর হাসে না by বোরহান উদ্দিন
- কবি ও কচুরিফুল by ফারুখ সিদ্ধার্থ
-
▼
Aug 17
(54)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
জোহরান মামদানি
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment