Friday, August 17, 2012
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তবে সংশয় দূর হয়নি by হায়দার আকবর খান রনো
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তবে সংশয় দূর হয়নি by হায়দার আকবর খান রনো
আন্তরিকভাবে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বিশ্বব্যাংককে এমন ভাষায় চিত্রিত করা এবং এত কড়া ভাষা প্রয়োগ করতে পারেননি এ যাবৎকালের কোনো সরকারপ্রধান। শেখ হাসিনার নিশ্চয়ই অজানা নয় যে বিশ্বব্যাংক যুক্তরাষ্ট্র তথা সাম্রাজ্যবাদেরই একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
বিষয়টা বুঝতে না পারার কোনো কারণ নেই, যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদটি মার্কিন সরকারের জন্য নির্ধারিত। মার্কিন প্রশাসন ঠিক করে দেবে কে হবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এসব জেনেশুনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের কড়া সমালোচনা করতে ছাড়েননি। এতে যে মার্কিন প্রশাসনের বিরাগভাজন হতে হবে, সেটা জেনেও তিনি সত্য কথাটি বলেছেন সাহসের সঙ্গে, বলিষ্ঠতার সঙ্গে। সঙ্গে কিছু ব্যঙ্গাত্মক মন্তব্যও ছিল, যা তাদের গায়ে বেশি করে জ্বালা সৃষ্টি করবে।
এর আগে কালের কণ্ঠের পাতায় এক লেখায় আমি বলেছিলাম, এতকাল কমিউনিস্ট ও বামপন্থীরা যে কথা বলে এসেছেন, এখন সেই কথাই শুনছি স্বয়ং প্রধানমন্ত্রীর মুখে। বিশ্বব্যাংকের সমালোচনা করলে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা এবং তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজের দাবিদার ব্যক্তিরা তাচ্ছিল্যভরে বলতেন, ওসব বামপন্থী-কমিউনিস্টদের বুলি। ওসব শুনলে কি দেশ চলবে? আমরা গরিব দেশ, বিশ্বব্যাংকের ঋণ নাকি আমাদের লাগবেই। সাম্রাজ্যবাদের পক্ষে কত ধরনের ওকালতি। বুদ্ধিজীবীদের একাংশের আবার নির্লজ্জ ওকালতির কারণ কিছুটা ইনিয়ে-বিনিয়ে খানিকটা বিজ্ঞের ঢঙে। আজ যখন স্বয়ং প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন এবং সাহসের সঙ্গে ঘোষণা করছেন, আমরাই পারি নিজের অর্থে পদ্মা সেতু করতে, তখন গর্বিত জাতির অংশ হিসেবে আমার বুকটা ফুলে ওঠে। জানি না, তখন ওইসব বুদ্ধিজীবীর দল কোথায় মুখ লুকাচ্ছেন। বিশেষ করে যাঁরা আওয়ামী ঘরানার বুদ্ধিজীবী বলে পরিচিত এবং যাঁরা দুদিন আগেও বলতেন, বামপন্থীদের চালে পা দিলে সর্বনাশ। কারণ বিশ্বব্যাংক-আইএমএফের সাহায্য (?) ছাড়া নাকি চলবে না। এই তো বিগত বাজেট সেশনের ঠিক আগে আগে এই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আইএমএফের সঙ্গে সর্বনাশা চুক্তি করেছিল। সেই শেখ হাসিনা যখন ভিন্ন সুরে কথা বলেন, তখন বিস্মিত হলেও আনন্দিত হয়েছি।
আসুন, আমরা একটু ইতিহাসের দিকে ফিরে দেখি। আমাদের দেশের বুর্জোয়া নেতারা সাধারণভাবে মার্কিন প্রশাসনের দালালি করতে অভ্যস্ত হলেও কখনো কখনো দু-একজন নেতা সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা স্বাধীন ভূমিকা দেখাতে চেয়েছেন। আওয়ামী লীগের এককালীন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীও ১৯৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে পাক-মার্কিন সামরিক চুক্তি, মার্কিন সামরিক জোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন এই যুক্তিতে যে আমেরিকা ছাড়া নাকি আমাদের চলবে না। এখনো ঠিক একইভাবে এ-দেশীয় কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজের অংশ বলছেন, বিশ্বব্যাংক ছাড়া নাকি আমাদের চলবে না। সেই একই পুরনো যুক্তি। তাজউদ্দীন আহমদ মার্কিন সাহায্য লাগবে না বলে ঘোষণা করেছিলেন। এ পর্যন্ত একমাত্র তাজউদ্দীন আহমদ ছাড়া অন্য কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বিদেশি সাহায্য ছাড়া স্বনির্ভর অর্থনীতির নীতির কথা বলেননি। অন্যদিকে খন্দকার মোশতাক প্রতিনিধিত্ব করতেন মার্কিন লবির। তাজউদ্দীন আহমদকে অপমানিত হয়ে সরে যেতে হয়েছিল তাঁর রাজনৈতিক ভূমিকার জন্য। সেদিন মোশতাক গ্রুপই জিতে গিয়েছিল। যে মোশতাক মাত্র অল্প সময়ের ব্যবধানে হত্যা করল বঙ্গবন্ধুকে।
দীর্ঘ চার দশক পর আবার সেই স্বনির্ভরের বাণী শোনালেন শেখ হাসিনা। তাঁর ব্যঙ্গাত্মক ভাষা ও ভাষার তীক্ষ্নতা আমাদের মনে সাহস জোগায়, জাতি হিসেবে মর্যাদাবোধ জাগ্রত করে। গত ২৬ জুলাই New Age পত্রিকায় রাজনৈতিক ভাষ্যকার ফারুক চৌধুরী লিখেছেন, Never before in the history of Bangladesh legislative assembly the global leader was discussed, dissected and criticized for so long a time with such words. Her (SK Hasina) pronouncements ponetimes made one imagine hearing voice from Latin America. She spoke of national honour and dignity, of the glorious war of liberation and was critical of the world Bank method and its practice. উল্লেখ্য, লেখক ফারুক চৌধুরী এবং New Age উভয়ের কেউই কিন্তু আওয়ামীপন্থী নন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বিশ্বব্যাংকের অপকীর্তির কিছু বিবরণ তুলে ধরেছিলেন। বিশ্বব্যাংকের নির্দেশেই আমাদের গর্ব পৃথিবীর সর্ববৃহৎ পাটকল আদমজী বন্ধ করা হলো। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে পাটের দেশ বাংলাদেশে জুট মিল বন্ধ করতে হলো, যখন একই সময়ে নতুন করে পাটকল তৈরি হলো পশ্চিমবঙ্গে। বিশ্বব্যাংক ও আইএমএফ কেবল মার্কিন ও পশ্চিমা বহুজাতিক করপোরেশনের স্বার্থই দেখে এবং সে জন্য তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশের যে কী সর্বনাশ হয়েছে, তার বহু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে।
অনেকে বলেন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে স্থূল কথা নাকি আশা করা যায় না। কিন্তু আমরা তো দেখেছি, এর চেয়েও স্থূলভাবে অনেক অসভ্য কথা উচ্চারণ করেছেন মার্কিন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখপাত্ররা। ইতিহাসের ছাত্ররা জানেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল মহাত্মা গান্ধীকে বলেছিলেন, 'অর্ধ উলঙ্গ ফকির'। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বুশ উত্তর কোরিয়ার সরকার ও জনগণ নিয়ে এ ধরনের অশালীন ভাষা ব্যবহার করছিলেন তা ওই দেশের শাসক শ্রেণীর সাংস্কৃতিক নিম্নমানের পরিচয় বহন করে। সে ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ভদ্রতা বজায় রেখেই নিষ্ঠুর সত্য কথাটি বলেছেন।
এ কথা সত্য, বিশ্বব্যাংকের কর্মকর্তারা ঘুষ খায়, কমিশন খায়। হ্যাঁ, বাংলাদেশের প্রশাসনও দুর্নীতিগ্রস্ত। কিন্তু তারাও পাল্লা দিয়ে কম যায় না। কানাডিয়ান কম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের মন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ অনেকের নাম যেমন শোনা যাচ্ছে, তেমনি বিশ্বব্যাংকও অনৈতিকভাবে বিশেষ করে চীনা কম্পানির জন্য সক্রিয় ছিল এবং সে ক্ষেত্রে অগ্রিম কমিশন খাওয়ার বিষয়টি একেবারে অমূলক নাও হতে পারে। শেখ হাসিনা যেভাবে অকপটে সত্যটি বলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
একদিকে তিনি স্বদেশি অর্থায়নের ভিত্তিতে পদ্মা সেতুর কাজ হাতে নেওয়ার কথা বলছেন এবং সেভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে সক্রিয় করেছেন। অন্যদিকে সংবাদপত্রের রিপোর্ট এই যে বাংলাদেশ আবার মালয়েশিয়ার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। মালয়েশিয়ার অর্থে সেতু নির্মাণ ও তার সঙ্গে যেসব শর্তের কথা শোনা গেছে, তার অর্থনৈতিক ক্ষতির দিকটি বিরাট। কোনোভাবেই আমরা এ ধরনের কড়া সুদে ও কড়া শর্তে ব্যক্তিগত বিদেশি ঋণের মাধ্যমে প্রকল্পের কথা ভাবতে পারি না। তা ছাড়া দেখছি, অর্থমন্ত্রী মুহিত সাহেব আবারও বিশ্বব্যাংকের দরবারে ছোটাছুটি করছেন। মুহিত সাহেবের অবশ্য বিশ্বব্যাংকের প্রতি দুর্বলতা আগেও ছিল। এরশাদ সামরিক সরকারেরও অর্থমন্ত্রী তিনি ছিলেন। তখন তিনিই বিশ্বব্যাংক ও আইএমএফের কুপরামর্শে Structural Adjustment Programme করেছিলেন। ফলে তখন থেকে রেশনপ্রথা উঠে গেল, বাণিজ্যে উদারীকরণ নীতি এলো, কৃষিতে ভর্তুকি হ্রাস পেতে শুরু করল ইত্যাদি। তথাকথিত নয়া উদারনৈতিক অর্থনৈতিক নীতি এবং মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা তো ছিলেন সেই অর্থমন্ত্রীই। একদিকে শেখ হাসিনা যখন নিজের পায়ে দাঁড়িয়ে সেতু নির্মাণের ঘোষণা দিচ্ছেন, অন্যদিকে তখনই অর্থমন্ত্রী সেই আগের সুরে কথা বলছেন। এ প্রশ্নে কি অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে বিরোধ আছে? নাকি প্রধানমন্ত্রীরই একটা ঢাল মাত্র, যিনি দুই নৌকায় পা রাখতে চান।
আরো কিছু বিপজ্জনক সংকেত পাচ্ছি। আমেরিকান সপ্তম নৌবহর আমাদের দেশে ঘাঁটি করতে চায়। সে জন্যও চাপ আছে। ইতিমধ্যে মার্কিন সৈন্য যে বাংলাদেশে অবস্থান করছে, সে খবরও পাওয়া গেছে (সে সম্পর্কে বিস্তারিত লিখেছি)।
স্বনির্ভর হয়ে পদ্মা সেতুর নির্মাণকাজের পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এ প্রসঙ্গেও দু-একটি কথা বলতে চাই। প্রথমত, ইতিমধ্যে করভারে পিষ্ট গরিব মধ্যবিত্তের ওপর যেন আর চাপ না পড়ে। দ্বিতীয়ত, যে কালো টাকা দেশের মধ্যে ঘোরাঘুরি করছে (অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী জিডিপির ৪০ থেকে ৮০ শতাংশ), তার একটা বড় অংশ উদ্ধার করলে তো একাধিক পদ্মা সেতু নির্মাণ সম্ভব। সেদিকে উদ্যোগী হতে হবে। তৃতীয়ত, অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ যে কথা বলেছেন, মাগুরছড়া ও টেংরাটিলার গ্যাস পুড়িয়ে যে ক্ষতিসাধন করেছে দুটি বিদেশি কম্পানি, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে যে টাকা পাওয়া যাবে, তা দিয়ে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। সে ক্ষেত্রে আমরা বৈদেশিক মুদ্রার সমস্যারও সমাধান করতে পারব। তা ছাড়া বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও শ্রমিকদের রেমিট্যান্স কিভাবে সেতু নির্মাণের জন্য কাজে লাগানো যায়, সে সম্পর্কে অনেক ভালো প্রস্তাব ও উপদেশ ইতিমধ্যেই এসেছে। আমাদের নজর সেদিকে দিতে হবে।
আবারও বলছি, দুই নৌকায় পা দিলে কিন্তু সর্বনাশ। দেশেরও সর্বনাশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও সর্বনাশ হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে যেমন- নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্কে কিছুটা চিড় ধরেছে। মহাপুঁজিবাদী রাষ্ট্র, যাকে আমরা সাম্রাজ্যবাদ বলি, তারাই আবার আমাদের দেশের গার্মেন্ট শ্রমিকের দুরবস্থা নিয়ে ভেক কান্নাকাটি করছে অথবা হঠাৎ করে যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা যে র্যাবকে নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি প্রস্তাব রাখার মতো ঔদ্ধত্য দেখাচ্ছে- এসব কিসের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রে গার্মেন্টের বাজার বন্ধ হতে পারে এমন হুমকিও আসছে। র্যাব কর্তৃক বেআইনি গুম-খুনের জন্য র্যাব নিষিদ্ধ করার প্রস্তাব আমরাও করেছি। গার্মেন্ট শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন বন্ধের ও মজুরি বৃদ্ধির জন্য আমরাও দাবি করি। কিন্তু মার্কিন প্রশাসন অথবা সেই দেশের বহুজাতিক করপোরেশনের অর্থপুষ্ট কোনো সংস্থা যখন একই কথা বলে, তখন একটু অবাক হতে হয় বৈকি। সন্দেহ জাগে, অন্য কোনো মতলব আছে কী?
এ রকম সন্দেহ ক্রমেই প্রবল হয়ে উঠছে। শেষ পরিণতি কোথায় জানি না। শেখ হাসিনা কি জাতীয় মর্যাদা অক্ষুণ্ন্ন রেখে দেশপ্রেমিক ভূমিকা পালন করবেন, নাকি তাঁর দলের শ্রেণী-চরিত্র অনুযায়ী মাঝপথে সাম্রাজ্যবাদের সঙ্গে আপস-সমঝোতা করবেন, নাকি কোনো ষড়যন্ত্রের পরিণতিতে দেশে গণতন্ত্রের ভবিষ্যৎই নস্যাৎ হতে চলেছে, তা আরো কিছুদিন পর্যবেক্ষণ করার বিষয়।
লেখক : রাজনীতিবিদ ও কলাম লেখক

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1348)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
-
▼
2012
(33842)
-
▼
August
(2983)
-
▼
Aug 17
(54)
- ১২ অক্টোবর থেকে সিম কিনেই চালু করতে পারবেন না গ্রা...
- মুমতাজ এবার সুপ্রিয়া দেবী মুমতাজ এবার স্মৃতির সরণিতে
- আমি সত্যিই ভীষণ জটিলঃ কাজল
- কাঁধে ব্যথা হলে
- ওয়েভরাইডারের পরীক্ষা ব্যর্থ
- যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের আবেদন গ্রহণ শুরু by ...
- মুখ খুললেন সাদ্দামের আশ্রয়দাতা
- শ্লেষণ- অবস্থান সংহত মুরসির
- বন্দুকযুদ্ধে এক সেনা ও আট জঙ্গি নিহত- পাকিস্তানে ব...
- সিদ্ধিরগঞ্জে সাংবাদিক দম্পতির ওপর হামলা
- কারুশিল্পীদের তালা- স্টল বরাদ্দে দুর্নীতির অভিযোগ
- ঈদের আনন্দ থেকে বঞ্চিত দোহার ও নবাবগঞ্জের ৭০০ পরিবার
- নির্মাণাধীন শাহজালাল সার কারখানা- আগে গেছে গাছ এখন...
- প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো আর নেই
- কবি শামসুর রাহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- সন্ধ্যার লঞ্চ দুপুরেই যাত্রীতে পূর্ণ by ইকবাল হোসেন
- স্মরণসভায় শেখ হাসিনা- রাজনৈতিক দলের অধীনে সুষ্ঠু ন...
- ধর্ম- ‘জুমাতুল বিদা’ রমজানের বিদায়বার্তা by মুহা...
- পাট খাতের দুর্বলতা সরকারি দুর্বলতারই প্রতিফলন- পাট...
- বিচার বিভাগীয় তদন্ত হোক- লিমন কি বিচার পাবে না?
- গোলটেবিল বৈঠক- কেমন সিটি করপোরেশন চাই
- শ্রদ্ধাঞ্জলি- বেলার কবি এই অবেলায় by ফারুক ওয়াসিফ
- বীর মুক্তিযোদ্ধা- তোমাদের এ ঋণ শোধ হবে না
- জন্মদিন- বন্ধু মুর্তজা বশীর by কাইয়ুম চৌধুরী
- জইশে মুহাম্মদের সঙ্গে জড়িত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তা
- ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সপ্তম বার্ষিকী আজ- ...
- পবিত্র জুমাতুল বিদা আজ by মিরাজ রহমান
- মন্ত্রীর সামনেই ফেরি-গাড়ি লুকোচুরি by তৌফিক মারুফ
- বিদ্যুতের দাম ফের বাড়বে ঈদের পর by আরিফুজ্জামান তুহিন
- জাপায় 'ভারপ্রাপ্ত' হওয়ার মতো কেউ নেই!
- ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে জাতীয় পার্টি by মোশতাক...
- দুই নেত্রীকে বাদ দিয়ে রাজনীতি সফল হবে না : ফখরুল
- দেরিতে চলছে ট্রেন-বাস by পার্থ সারথি দাস
- জইশ-ই-মোহাম্মদের সংগঠক গ্রেপ্তার
- অধিকার- আইন দিয়ে বাড়িভাড়া নিয়ন্ত্রণ করা কঠিন by ...
- খোলা চোখে- আমেরিকায় নির্বাচন: ছি ছি, এত্তা জঞ্জাল ...
- অ্যাসাঞ্জকে আশ্রয় দেবে ইকুয়েডর
- আদমশুমারির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। নওগাঁয় ২৪ হাজ...
- ৬৭ হাজার যাত্রীর ভোগান্তি- উত্তরের ট্রেনসূচি বিপর্...
- শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী-ক্ষমতার পরিবর্তন ...
- জেএমবির বোমা হামলার সাত বছর-বিচার শেষ হয়নি ৬৮ মামল...
- ঈদ মাটি হবে অনেক এমপির by পার্থ প্রতীম ভট্টাচার্য্য
- চীনা আন্দোলনকারীদের ছেড়ে দিচ্ছে জাপান
- ফের দাঙ্গা আসামে-আতঙ্ক কর্নাটকেও
- ওআইসিতে সিরিয়ার সদস্যপদ স্থগিত
- মামলার মুখেও আদালত নিয়ে মন্তব্যে অটল মমতা by সুব্র...
- আবারও ব্যর্থ ওয়েভরাইডার
- আশ্রয় দেবে ইকুয়েডর-অ্যাসাঞ্জকে গ্রেপ্তারে দূতাবাসে...
- পাকিস্তানে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত ১০
- ঈদে যাত্রীদের দুর্ভোগ
- জঙ্গিবাদের উত্থানের ভয়ংকর রূপ by ড. মিল্টন বিশ্বাস
- প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তবে সংশয় দূর হয়নি by হায়দ...
- চঞ্চল মেয়েটি এখন আর হাসে না by বোরহান উদ্দিন
- কবি ও কচুরিফুল by ফারুখ সিদ্ধার্থ
-
▼
Aug 17
(54)
-
▼
August
(2983)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
জোহরান মামদানি
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment