আট মাসে বিকেবির তিন হাজার কোটি টাকার ঋণ বিতরণ

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) চলতি ২০০৯-১০ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে মোট তিন হাজার ১১ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৭৮ কোটি টাকা বেশি।
একই সময়ে কৃষি ব্যাংক এক হাজার ৯০৭ কোটি টাকার ঋণ আদায় করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৭১ কোটি টাকা বেশি।