কুকুরকে মাসিক বেতনে নৈশপ্রহরী নিয়োগ

আহত একটি পথকুকুরকে মাসিক বেতনে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল রেডক্রস সোসাইটি। প্রতি মাসে কুকুরটির বেতন ধরা হয়েছে এক হাজার রুপি। পাশাপাশি সাপ্তাহিক ছুটিতে কাজ করলে তাকে ওভারটাইমও দেওয়া হবে। এএফপি।
নেপাল রেডক্রসের সভাপতি মান বাহাদুর বুদ্ধকি গতকাল সোমবার বলেন, কুকুরটিকে অফিস প্রাঙ্গণে রাখা হয়েছে। যেকোনো অপরিচিত লোক দেখলেই এটি ঘেউ ঘেউ করে সবাইকে সচেতন করে। এটি আসলে দারুণ কাজ করছে।