কষ্ট by জাফর তালুকদার

আমার একটা গ্রাম ছিল
ছিল হাজার পাখি
সেই স্মৃতিটা হারিয়ে
গেল কষ্ট কোথায় রাখি।


যতই খুঁজি আমার নদী
কেবল দেখি চর
এভাবেই কি সব শুকাবে
কাঁপছে বুকে ডর।