বিকেএসপির দুটি সোনা

জাতীয় আর্চারির প্রথম দিনে সোনার নিষ্পত্তি হয়নি। কাল দ্বিতীয় দিনে নিষ্পত্তি হওয়া তিনটি সোনার দুটি জিতেছে বিকেএসপি, একটি আনসার। ব্যাম্বো বো ইভেন্টের পুরুষ বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির রামকৃঞ্চ, মহিলা বিভাগের সোনা একই দলের ফারজানার। কম্পাউন্ড বো ইভেন্টের মহিলা বিভাগে সেরা আনসারের রিনা চাকমা। আজ প্রতিযোগিতার শেষ দিন।