সিয়াওবোর জন্মদিন উদ্যাপিত

এ বছর শান্তিতে নোবেলজয়ী চীনের ভিন্নমতাবলম্বী নেতা লিউ সিয়াওবো গতকাল মঙ্গলবার কারাগারে তাঁর ৫৫তম জন্মদিন উদ্যাপন করেছেন।
গত বছরের বড়দিনে সরকারবিরোধী তৎপরতার দায়ে তাঁকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত অক্টোবরে শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এ ঘটনায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নোবেল কমিটির এ সিদ্ধান্ত অপরাধকে উৎসাহিত করার শামিল বলে মন্তব্য করে।