Wednesday, October 20, 2010
মানসভ্রমণ- 'বেলবটম, পা ইত্যাদি' by আফজাল হোসেন
মানসভ্রমণ- 'বেলবটম, পা ইত্যাদি' by আফজাল হোসেন
সালটা
মনে আছে, উনিশ শো পঁচাত্তর। প্রথম বিদেশ ভ্রমণের বছর, ভোলা কি যায়? ছোটকাল
থেকে ভারতে যাচ্ছি-আসছি, সেটা যেন বিদেশ ভ্রমণ নয়। ভারতকে বিদেশ বলে ভাবাই
হয়নি। ধরে নেয়া হয়েছে, ও তো ঘরের কাছে। ‘ঘরের মুরগি ডাল বরাবর’-এর মতো।
ছোটবেলায় ভয় ছিল না, পাসপোর্ট-ভিসা ছাড়া টুপ করে পার হয়ে যেতাম, মনে হতো
আনন্দময় অভিযান। পশ্চিমবঙ্গে যে মামাবাড়ি সে কারণেও তাকে বিদেশ ভাবতে আলস্য
লাগে।
আগে
মাঝে মাঝে ওই পারে থাকা মামাতো ভাই শান্তু বা আমার ছোট মামাকে ফোন করে বলে
দিতাম ঢাকা থেকে অমুক তারিখ গ্রামের বাড়ি যাচ্ছি এবং অমুক তারিখে অতটার
সময় বর্ডারে আসব। সে অনুযায়ী ওরা আসত, দেখা হতো, কথা হতো। ওরা ওই পারের
নিরাপত্তারক্ষীদের জানিয়ে সীমান্তের দিকে এগিয়ে আসত। এসে দাঁড়াত
ওপার-এপারের সংযোগ সেতুর মাঝখানটায়। আমি বা আমরাও অনুমতি নিয়ে সে সেতুর ওপর
গিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যতক্ষণ খুশি কথাবার্তা বলে-টলে যে যার পথে ফিরে
যেতাম। এত সহজ সম্পর্কের কারণে দুই দেশকে এই পার-ওই পার ভাবা ছাড়া, এ
দেশ-ওই দেশ ভাবা হয়ে ওঠেনি।
ছয়
মাস আগে আম্মাকে মামাবাড়ি পার করে দিতে সীমান্তে গিয়েছিলাম। সময় বদলেছে,
সেই আপন সম্পর্ক দুই দেশের মধ্যে আর নেই মনে হলো। আমার অনুমতি মিলল সেতু
পর্যন্ত যাওয়ার। মানে, সেতুর মুখ পর্যন্ত যাওয়া যাবে কিন্তু তার বেশি মোটেও
না। এমন সাবধানবাণী শুনতে হলো। ওপারে শান্তু সেতুর দিকে আসার অনুমতি
পায়নি। যেখানে ভারতীয় ইমিগ্রেশন অফিস, সেটা অতিক্রম না করে ওই অত দূরে
দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে জানান দিতে হলো, ‘দেখতে পাচ্ছেন এইটাই আমি, শান্তু’।
স্পষ্ট তো দেখা যায় না, এমন দূরত্বের মানুষকে নিকটআত্মীয় বলে চেনা সম্ভব?
মানুষের গঠন, আকৃতি এবং ভঙ্গিমা দেখে অনুমান করে নিতে হয়, আর হাত নাড়ালে
নিশ্চিত হওয়া যায়, ওই তো।
এই
যে একদা ঘনিষ্ঠতার সম্পর্ক কোনো কারণে এত দূরের হয়ে গেল কে জানে? তবে এ
দূরত্ব সৃষ্টিতে বহুদিনের যে অভ্যাসে আপন আপন ভাব মনে জমেছিল, সেটার বদল
হবে। এবার ধীরে ধীরে মন ভাবতে বাধ্য হবে ওইপার মানে, শুকনো খালের ওইপার নয়,
সেটা ভারত। বন্ধু দেশ বা আপাতত দূর সম্পর্কের হলেও সেটা বিদেশ।
যা-ই
হোক, পঁচাত্তর সালে যে বয়স ছিল সে বয়স পর্যন্ত ভারত কে বিদেশ বলে ভাবা
হয়নি। সেই ছোটকাল থেকে যাওয়া-আসার সহজ পদ্ধতির বদলে পাসপোর্ট-ভিসার
নিয়ম-কানুনেও মনের ভাব বদলায়নি। তাই সিঙ্গাপুর যাব বলে যখন তৈরি হচ্ছি,
নতুন আনন্দ পাখা মেলেছিল মনেÑ ‘আহা বিদেশ যাচ্ছি’!
কোনো
বিশেষ প্রয়োজনে নয়, উদ্দেশ্য ছিল শুধুই বেড়াতে যাওয়া। ছয়-সাতজন বন্ধু ও
বন্ধুস্থানীয় একসঙ্গে হয়ে ঠিক করা হলো, যাই ঘুরে আসি। এরপর সবাই বিদেশ
ঘুরতে যাওয়ার জন্য তৈরি হতে লেগে যাই।
আমি
সে বছর আর্ট কলেজ ছেড়ে বেরিয়েছি। বইয়ের প্রচ্ছদ আঁকি, গল্পের জন্য
ইলাস্ট্রেশন করে পয়সা রোজগার করি। দৈনিক পত্রিকায় নিয়মিত সামনের পাতায়
কার্টুন আঁকি আর অভিনয়ও সে বছর শুরু করেছি। এত কা-ে হাতে বেশ পয়সা আসে।
পকেটে বা ব্যাংকে টাকা-পয়সা পড়ে থাকবে, তেমন ধাতের মানুষ ছিলাম না। তখন
মেতে থাকার বয়স, মনে হতো টাকা-পয়সা কেবল আয় ও ব্যয়ের জন্য। আয় তো ছিল
দু-হাতে, ব্যয়ের জন্য চললাম সিঙ্গাপুর।
মনে
মহা উত্তেজনা, টিকেট কাটা হয়ে গেছে। ভিসা নিয়ে এখনকার মতো মাথাব্যথা তখন
ছিল না। সেটাও যখন হয়ে গেল, দিন গুনতে থাকি আর কতদিন বাকি। প্রথম বিদেশ
ভ্রমণ, তাই প্রস্তুতিও দীর্ঘ। কোন জুতো পরে যাব, কোন কোন প্যান্ট-শার্ট
সঙ্গে যাবেÑ এগুলো মাথা ঘামানোর বিষয় হয়ে ওঠে। চিরুনি না হেয়ার ব্রাশ কোনটা
নিতে হবে সঙ্গে, এসব নানা হিসাব-নিকাশে ব্যস্ততার সীমা নেই।
টগবগে
তরুণকালে বিদেশ যাত্রা, কত কী যে ভাবতে হয়। প্রথমে ফ্যাশন নিয়ে ভাবনা।
নিজের সবচেয়ে আধুনিক কাপড়-চোপড় সঙ্গে নিতে হবে। বাছাই করে আলাদা করা হলো
কোন প্যান্টগুলো সঙ্গে যাবে। তখন বেলবটমের যুগ। প্যান্টের উপরিভাগ টাইট আর
হাঁটু থেকে ক্রমে নিচের দিকে যতটা পারা যায় পাজামার মতো ঢোলা। আমার যা ছিল
তা থেকে মাত্র দুটো সিঙ্গাপুর যাওয়ার যোগ্য মনে হয়। দুটোতে বিদেশ ভ্রমণ হয়?
আরো দুটো বেশি ঢোলা করে নতুন বানিয়ে নিতে হবে ঠিক করি। প্যান্ট বানাতে
গিয়ে মনে হলো, চারটে নতুন শার্টও বানিয়ে নেয়া যাক। যেনতেনভাবে বিদেশ যাওয়া
মানায় না ভেবে মনমতো বানানো হলো সব।
যাত্রা
করলাম সিঙ্গাপুর এবং যাত্রা শেষও হলো, পৌঁছে গেলাম সিঙ্গাপুরের মাটিতে।
শহরে ঢুকে হা। সে মাটিতে তখন উল্টো কারবার। বোকা বনে গেছি সবাই। বোকা হলে
ভালো ছিল, মনে হলো আধুনিক এক শহরে আমরা সাতটা জোকার নেমে পড়েছি লোক হাসানোর
জন্য। সবাই মুখ চাওয়া-চাওয়ি করি, মনে মনে বোকার মতো হাসি, সে হাসি মুখে
প্রকাশ পায় না। নিজেদের পা থেকে মাথা পর্যন্ত দেখি আর ভাবি, কোথাও লুকাতে
পারলে ভালো হতো। জানি উপায়হীন, তাই সয়ে নিতে হলো।
সিঙ্গাপুরে
তখন বেলবটমের যুগ শেষ। কারো পরনে উপরে আঁটোসাঁটো আর নিচে পাজামার মতো
ঢিলেঢালা প্যান্ট নেই। সে রকম প্যান্ট পরে আছি শুধু আমরাই কয়জন। প্রথম
বিদেশ আসার আনন্দটা মাটি হলো বেলবটমে। প্রথম দিনটা কোনোরকমে কাটিয়ে সবার
প্রথম কেনাকাটা শুরু হলো একটা বা দুটো করে প্যান্ট দিয়ে। সেই প্রথম জিন্সের
কাপড় দিয়ে তৈরি প্যান্ট নয়, সর্বপ্রথম জিন্সপ্যান্ট পরা হলো আমাদের।
মান-ইজ্জত
রক্ষা হলো। বুক ফুলিয়ে নামতে পারলাম শহরে। উঁচু উঁচু দেখতে সুন্দর
বিল্ডিং। ছবির মতো সাজানো। হৈচৈ নেই। হুটহাট গাড়ি যাচ্ছে, কেউ হর্ন বাজায়
না। মানুষেরা জোরে হেঁকে কথা বলে না। এসব দেখে মুগ্ধ হওয়ার বয়স সেটা নয়,
মুগ্ধ হই অন্য কিছুতে। সবাই ফিসফাঁস করে, দেখছিস? আনন্দ-উত্তেজনায় সবার
চোখে-মুখে উজ্জ্বল আভা ছটফটায়। চোখে ব্যস্ততা, অস্থিরতা কোনদিকে দেখবে?
ডানে তাকালে বাম দিক মিস হয়ে যায়। সামনে তাকালে পেছন দিকে দেখা বাকি রয়ে
যায়। সবাই ভাবে, আহা চারদিকে চোখ থাকলে ভালো হতো।
পা
দেখার জন্য এত পাগলামো হতে পারে কেউ কখনো ভাবিনি। থাকি বাংলাদেশে, জীবনে
যা দেখা হয়নি চোখে তাই পড়লে যেমন দশা হয়, আমাদের হয়েছিল সে রকম। শহর
গোল্লায় যাক, চারদিকে কত পা। কথা বলছে, কবিতা লিখছে, গদ্য লিখছে। হাঁটছে না
খেলছে, নৃত্য করছে। আমাদের সঙ্গে যেন লাস্যে মেতেছে পায়েরা।
ঢাকায়
তখন একশ পুরুষ রাস্তায় দেখলে সে অনুপাতে দশ বা বড়জোর পনেরো জন নারী চোখে
পড়ে। সিঙ্গাপুরে তার উল্টো। সব রাস্তাজুড়ে, দোকানজুড়ে চোখ যেদিকে যায় শুধু
নারী আর নারী। সে নারীদের সবার পরনে স্কার্ট। অর্থাৎ হাঁটু থেকে নিচের দিকে
পুরো পা প্রকাশ্যে। বাঙালি তরুণ চোখ যদি অপ্রত্যাশিত এমন দৃশ্যের মুখোমুখি
হয়, সে কালের হৃদয়ের ছটফটানি বেড়ে ওঠা ছাড়া উপায় থাকে না, ‘অসভ্যতা হচ্ছে’
এমন বিবেচনা হালে পানি পায় না। খুনির কি খুন করার পেছনে যুক্তির অভাব হয়?
মন আর চোখ দল পাকায়, জোর বৃদ্ধি করে বলে, পাগুলো তো তাকিয়ে আছে, আমার
তাকাতে দোষের কি?
নিজেদের
দোষ ছাপিয়ে সিঙ্গাপুরের যে গুণ এখনো মনে ঝকঝক করছে, তা হলো আইন-কানুন
রক্ষায় শক্ত ভাব। গাড়ি চলাচলে নিজের সুবিধা অনুযায়ী শর্টকাট তখনও ছিল না,
এখনো নেই। তখনো ওই ছোট সামান্য আকৃতির দেশটা যেমন ছড়ানো-ছিটানো ছিল,
ত্রিশ-একত্রিশ বছর পার হলেও এখনো সে ভাব বজায় রয়েছে। স্বেচ্ছাচারিতার
প্রশ্রয় নেই বলে গাছ কিংবা মানুষের তৈরি ভবনও বেড়ে ওঠে নিয়মে, শৃঙ্খলায়।
এখনকার তুলনায় পঁচাত্তরের সিঙ্গাপুরকে ভাবলে বিস্ময় জাগে, একই সঙ্গে
হিসাবেও গরমিল হয় না। সবাই জানি, মন্দ থেকেই ভালোর উত্থান, এই হচ্ছে নিয়ম।
পেছনে
তাকালে এখন লজ্জা হয়, কী সব কা- যে করেছি তখন। পার্কের বেঞ্চে ছেলেমেয়ে
বসে রয়েছে দেখলে হা করে তাকিয়ে থেকেছি। দোকানে গেলে সাবান দেখে মনে হয়েছে
এক ডজন কিনে ফেলি। প্লাস্টিকের ফুল দেখে মনে হয়েছে সব যদি দেশে বয়ে নিয়ে
যেতে পারতাম।
আমাদের
মধ্যে একজন বন্ধু ছিল প্রথম সিঙ্গাপুর এসেছে বলে একমাত্র তারই বাড়তি
উত্তেজনা চোখে পড়েনি। সে আমাদের সঙ্গেও থাকত কম। তার উপভোগের ধরনও ছিল
আলাদা। নামটা গোপন করে এ লেখার জন্য তার নাম দিলাম পিনু। রাতে বাইরে খেয়ে
ঘরে ফিরে যখন সবাই মিলে আড্ডায় মেতে থাকি, হৈচৈ করি, পিনু নিঃশব্দে সব
অগ্রাহ্য করে কী যেন হিসাব কষে। অনেক দিন পর জানতে পারলাম কী নিয়ে হিসাব।
অনেকে লক্ষ্য করেছি, রুমালের ভাঁজের মধ্যে করে কী যেন আনে, তারপর হিসাব
মিলিয়ে ব্যাগে যতœ করে গুছিয়ে-গাছিয়ে রাখে। তা জানতে কেউ গা করেনি কখনো।
একদিন বাড়তি আগ্রহে জানা গেল পিনু কোথায় কোথায় ঘুরে ঘড়ির খুচরো যন্ত্রাংশ
কিনে আনে। অবাক হই, আমাদের কা-জ্ঞানে কুলায়নি ওগুলো দিয়ে কী হবে?
Ñ
রথ দেখা আর কলা বেচা বুঝিস? ওগুলো দেশে ফিরে বেঁচে দিলে সিঙ্গাপুরে
যাওয়া-আসার ভাড়া, খাওয়া, ঘুরে বেড়ানোর খরচ উঠে দুটো পয়সা লাভও হাতে থেকে
যাবে।
আড্ডা,
হৈচৈ ফেলে পিনুর দিকে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, কত বুদ্ধি তার? আমরা
বদলে গেলাম, মাথায় ঢুকল ওই বুদ্ধি, আমরাও তো বিক্রি হতে পারে এমন কিছু
জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যেতে পারি। কারো ধারণা নেই কী কিনলে লাভের মুখ
দেখা যাবে। সেই ঘড়ির নাড়িভুঁড়ি কেনা বন্ধু পিনু সব জানে, গড়গড় করে বলে দেয়
ফটো অ্যালবাম, মেয়েদের জন্য মেক্সি, মেয়েদের জুতা, লিপস্টিক, নেইলপলিশ,
পারফিউম আর প্লাস্টিকের ফুল। সবাই সে অনুযায়ী বেড়ানোর আনন্দ মাটি করে খরচের
টাকা ওঠানোর ধান্দায় নেমে পড়লাম। রথ দেখতে এসে কলা বেচার উৎসাহে সবার
স্বভাব-চরিত্র, হিসাব গেল বদলে।
ঘুরে
বেড়ানো, দেখা, সুন্দর জায়গার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য হুটোপুটি, সব
গেল। ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় কেনাকাটার ব্যস্ততা। নতুন নতুন প্রশ্নও
সামনে এসে দাঁড়িয়ে যায়,
Ñ এই মালামাল বেচা হবে কীভাবে?
Ñ ভাবতে হবে না, তোরা না পারিস তোদেরটা আমি বেচে দেব।
পিনুর ভরসা পেয়ে হাঁফ ছেড়ে বাঁচে সবাই। মনে নতুন খুশির উদয় হতে পিনু ‘তবে’ বলে থামিয়ে দেয়। প্রস্তাব করে,
Ñ তোদেরটা বেচে যা লাভ হবে সে লভ্যাংশের অর্ধেক আমার।
এ
প্রস্তাবে কারো আপত্তি হওয়ার কথা নয়, সমস্বরে জানাই হ্যাঁ, হ্যাঁ। তারপর
তুমুল উৎসাহে সবাই ঘুরি দোকানে দোকানে। এক সন্ধ্যায় দেখা গেল ফুটপাতে হাঁটু
গেড়ে পাহাড় বানিয়ে রাখা লেডিস স্যান্ডেলের জোড়া খুঁজছি বঙ্গসন্তানরা।
বিশেষজ্ঞ, উপদেষ্টা পিনু সবাইকে সাহায্য করছে, কোন ডিজাইনের ভালো চাহিদা
হতে পারে দেশে। জোড়া মিললেই সেটা যে বেশি দামে বিক্রি করা যাবে তেমন নয়Ñ এই
জ্ঞান দান করেছে মান্যবর পিনু। অতএব তার পরামর্শ ছাড়া কেউ এক চুল এগোয় না।
সবাই একান্ত অনুগত হয়ে গেলাম। নেতা বনে গেছে পিনু, আমরা হলাম অনুসারী।
বেড়াতে
আসা একদল বন্ধু লোভে জড়িয়ে, হয়ে গেলাম কারবারি। ঘুম থেকে উঠে ওইখানে যাব,
দেখব অমুকটা এমন আগ্রহ থাকে না কারো। সঙ্গ ছাড়লে ব্যবসা হবে না এই হিসাবে
দল বেঁধে সবাই একদিকে যাই, একসঙ্গে ঘুরি, একসঙ্গে খাই। যেন দলে না থাকলে সব
জলে যাবে। সব জলে যে গেছে সে হিসাব কারো মাথায় ঢোকে না।
ফিরে
আসার সময় এলে প্রত্যেকের সঙ্গী হয়ে ওঠে নতুন একটা করে স্যুটকেস। আমাদের
বুদ্ধিদাতা পিনুর আরো বুদ্ধিদীপ্ত এক বিনিয়োগ সবাই হা করে দেখলাম, শেষ
বেলায় দেড় হাজার টাকার পরিমাণ সিং ডলারে কেনে একটা ‘আকাই’ টু ইন ওয়ান। জানা
যায়, সেটা দেশে নিয়ে অনেক দামে বিক্রি করা যাবে। তার দেখাদেখি কেউ কেউ
ছুটে যায় তাই কিনতে।
আমাদের
মধ্যে একজন বন্ধু ছিল, ধরে নেই তার নাম কাজল। তখনো ব্যবসায়ে নিজে পুরোপুরি
নামেনি কাজল কিন্তু ব্যবসায়ী বাবার অনেক টাকা। শখ হলো সে ভিসিআর কিনবে
কিন্তু সাহসে কুলোয় না। শুল্কের টাকা পরিশোধ করে ভিসিআর নিয়ে বেরিয়ে যাবে
এমন পরিস্থিতি তখন নয়। তখন কেউ ভিসিআর নিয়ে আসতে চাইলে তা অপরাধ বিবেচনা
করা হতো। অতএব শখ হলেও কাজলের সাহস হয় না। আবার সহায় হলো পিনু। বুদ্ধি যেমন
তার, সাহসও তেমনি। সে প্রস্তাব করে আমাকে টাকা দিবি, আমি নিজ দায়িত্বে
ভিসিআর পার করে দেবো। কাজল মুহূর্ত খানেক দেরি না করে রাজি হয়ে যায়, বিনা
টেনশনে নতুন ভিসিআরের মালিক বনে যাবে এ সুযোগ হেলায় হারাতে চায় কে?
এলাম
বাংলাদেশে, সবার বুক ধুঁকপুক করছে ভিসিআর আটকে যায় যদি। সাহসী পিনুর এসব
নিয়ে মাথাব্যথা নেই। আগে থেকেই বুদ্ধি এঁটে ভিসিআর ভরে নিয়েছিল ডিনার সেটের
কার্টনে। সে কার্টন নিয়ে বীরদর্পে বেরিয়ে গেল সে। হাঁফ ছেড়ে যেন প্রাণে
বাঁচি সবাই। আতশবাজির উৎসব শুরু হয়ে যায় মনে, ভিসিআর বিনা ঝক্কিতে বেরিয়ে
গেছে। কাজলের চেয়ে খুশি যেন আমরা। যেন সেটা শুধু কাজলের নয়, আমাদের ভিসিআর।
এমন
হবে না কেন, মনে পড়ে গেল কী কষ্টেসৃষ্টে ভিসিআর দেখার ইচ্ছা মেটাতে হতো।
শুনতাম এখানে-ওখানে পয়সা দিয়ে দেখা যায়। আমাদের পক্ষে যাওয়া সম্ভব হতো না
ওসব জায়গায়। আবার হাপিত্যেশও ছিল দেখার জন্য। একবার এক আত্মীয়ের বাসা থেকে
একরাতের জন্য ভিসিআর ধার করে নিয়ে আসা হয়েছিল। একটা সিনেমা সঙ্গে ছিল, আরো
দুটোর খোঁজ পাওয়া যায় গুলশানে পরিচিত একজনের বাসায়। সন্ধান মিললেও আনা
নেয়া তখন বিপজ্জনক। ভিডিও ক্যাসেট বহন কেন যে তখন অন্যায় ভাবা হতো কে জানে?
যা-ই হোক, বুকে সাহস বেঁধে মোটরসাইকেলে চেপে রওনা হলাম গুলশান।
বাড়িতে
ভিসিআর এসেছে শুনে আশপাশের ঘরবাড়িতে উৎসবের ঢেউ লেগে যায়। সবাই দুপুর থেকে
যাবতীয় কাজ শেষ করার চেষ্টায় লেগে গেছে। সন্ধ্যা থেকে প্রদর্শনী শুরু হবে।
একটা ছবির ক্যাসেটে দেখার আনন্দ সম্পূর্ণ হবে না। বিপদের তোয়াক্কা না করে
ক্যাসেট জোগাড়ের অভিযানে বেরিয়ে পড়ি। গুলশান গিয়ে পাওয়া গেল ক্যাসেট। হাতে
নিয়ে টের পাই বুক ধড়ফড় করছে। সে বস্তু নিয়ে গুলশান থেকে মণিপুরিপাড়া
পর্যন্ত আসতে হবে। মনে হতে থাকে তা যেন সাত সমুদ্র তেরো নদীর দূরত্ব।
শার্টের
নিচে লুকানো আছে দুটো ক্যাসেট। শহরের পিচের রাস্তায় মোটরসাইকেল ছুটছে, মনে
হতে থাকে এই বুঝি দৈত্য-দানো পথ আগলে দাঁড়িয়ে গেল। মোটরসাইকেল তো পঙ্খীরাজ
নয়, উড়ে যাওয়ার উপায় নেই। এসব ভাবনা মাথায় ঘুরছে, বুক কাঁপছে ঢিপঢিপ।
বনানী
রেল ক্রসিংয়ের কাছে এসে গেছি, আর সামান্য গেলেই মণিপুরীপাড়া। বিপদ প্রায়
অতিক্রম করে ফেলেছি। হঠাৎ দেখি সামনে এক ট্রাফিক সার্জেন্ট, ইশারায় থামতে
বলছে। দ্রুত চোখের সামনে ছবির মতো ভেসে ওঠে, ধরা পড়ে গেছি। তারপর থানায়
নিয়ে যাওয়া হচ্ছে, রাতে থাকতে হবে হাজতখানায়। ওদিকে বাড়িতে সবাই অপেক্ষা
করবে সিনেমা আসছে, সিনেমা আসছে।
সার্জেন্টের
সামনে থামতে যাচ্ছি এমন অভিনয় করে হঠাৎ গতি দিলাম বাড়িয়ে। সঙ্গে সঙ্গে
শুনতে পেলাম হুইসেল বেঁজে উঠেছে। আমি দিশাহীন, যত জোরে পারি পালাতে থাকি।
শাহীন স্কুলের সামনে পৌঁছে পেছনে তাকাই, সর্বনাশ পুলিশ সার্জেন্ট ধরার
জন্য মোটরসাইকেল নিয়ে ছুটে আসছে। আমার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো।
ইংরেজি ছবির অনেক তাড়া খাওয়ার দৃশ্য চোখে ভাসতে থাকে। মোটরসাইকেলকে মিনতি
করে বলি, আজ সম্মান নষ্ট করিসনে ভাই।
সে
রাতে সিনেমা দেখার ধরনও অদ্ভুত। এখন ভাবলে হাসি পায়। ড্রইংরুমে তিল ধারণের
ঠাঁই নেই। আমি শত চেষ্টা করে টেলিভিশনে ভালো ছবি আনতে পারছি না। শব্দ
আসছে, ছবি পরিষ্কার নয়। ছবি ভালো করার চেষ্টায় যতটুকু দেখা যাচ্ছিল সেটুকু
হঠাৎ হারিয়ে গেলে পুরো ঘর অধৈর্য হয়ে ওঠে ‘গেল গেল’। সবাই আপত্তি করে,
ভালোর দরকার নেই থাক যেমন আছে। যেন ‘নেই মামার চেয়ে কানা মামা ভালো’।
রাতে
আমি ছবি দেখার আগ্রহ হারিয়ে ঘুমাতে চলে যাই। ভোরবেলা দেখি ছবি চলছে।
অপরিষ্কার ছবির সামনে সবার চোখ নিষ্পলক এবং বড় আকৃতির। পলক ফেললে বা চোখ
ছোট হলে যেন মূল্যবান কিছু হারিয়ে যাবে এই আশঙ্কায় পাথরের মতো হয়ে আছে, নড়ে
চড়ে না কেউ।
মন
ভরে ভিসিআরে সিনেমা দেখা হয়েছে কাজলের বাসায়। সিঙ্গাপুর থেকে আসার পর।
কাজল তার ঘর থেকে যাবতীয় আসবাব বের করে দিয়ে ঢালাও বিছানা করে নিয়েছিল।
আমরা চিৎ-কাত হয়ে বা শুয়ে-বসে ছবির পর ছবি দেখতে থাকতাম। সকাল, দুপুর, রাতে
বাড়ির লোকজন ঘরের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়ে চলে যেত। কেউ আমরা দুদিন ঘর
থেকে বের হইনি। এতদিন পর এসব ঘটনার বয়ানে হাসি পাওয়ারই কথা। পাক হাসি,
লাগুক বোকা বোকা, এমন জীবনযাপন করে এসেছি, সে কথা তো ঠিক।
পুরনো
ঘটনা স্মরণ করে এক বন্ধু সেদিন বিদেশ থেকে ফোন করেছিল। আরো এক বিশেষ কারণে
তার ফোন করা। সে শুনেছে পিনু নাকি দেশে দারুণ মর্যাদার এক পুরস্কার
পেয়েছে। নিজের কান বা চোখকে বিশ্বাস না করে ফোনে জানতে চায়,
Ñ ঘটনা সত্যি নাকি?
খুবই সত্যি, এ কথা জেনে প্রাণ খুলে হো হো করে হাসে বন্ধুটি।
Ñ সেই আকাই টু ইন ওয়ানের গল্প মনে আছে?
ধরিয়ে
দিতে মনে পড়ে যায়। আমরা সিঙ্গাপুর থেকে ফেরত আসার পর গ্রাম থেকে পিনুর
পিতা এসেছেন। টু ইন ওয়ান নাড়তে নাড়তে পিতা প্রশংসা করেন পুত্রের।
Ñ
এই জিনিসটা এনে ভালোই করেছিস। তোর মা তো গ্রামের বাড়ি সারাদিন একা একা
থাকে এই টু ইন ওয়ানটা নিয়ে গেলে তার সময় কাটবে ভালো, খুব খুশিও হবে।
গুণবান পুত্র পিতার উদ্দেশে বলেÑ
Ñ বেশ তো, নিয়ে যাও, আমি দুই হাজার টাকায় কিনেছি বিক্রি করলে তিন হাজার পেতাম, তুমি মায়ের জন্য নিতে চাও ওই কেনা দামটা দিলেই হবে।
আমরা নিজের চোখে যারা দৃশ্যটা দেখেছিলাম এবং নিজের কানে শুনেছিলাম যারা, সবার চোখ বড় আর মুখ হা হয়ে গিয়েছিল।
ফোনের বন্ধুটি সেই পুরনো গল্প তুলে হা হা করে হাসে,
Ñ আমাদের মধ্যে সে-ই ছিল গুণে-মানে অনন্য, অথচ আমরা চিনেছিলাম সে একখানা ‘কচু’।
সে কথার পিঠে কিছু বলার খুঁজে পাই না, চুপ করে থাকি। কোনো কথা নেই বলে ধমক আসে ওই প্রান্ত থেকে।
Ñ
কী রে, পলিটিক্যাল নিশ্চুপ কেন? শোন কায়দাবাজি বাদ দে, সোজাসুজি বল।
বিদেশে থেকে থেকে স্বভাব গেছে বদলে। স্পষ্ট কথা ছাড়া ইশারা, ইঙ্গিত, চুপ
হয়ে যাওয়া এসবের মানে মাথায় ঢোকে না কিছু। গাধা ছিলাম, আরো গাধা হয়ে গেছি। এ
জীবনে আর মানুষ হওয়া হলো না।
===========================
সাপ্তাহিক ২০০০ এর সৌজন্যে
লেখকঃ আফজাল হোসেন
লেখকঃ আফজাল হোসেন
About: Anonymous
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1410)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
-
▼
2010
(9402)
-
▼
October
(964)
-
▼
Oct 20
(42)
- কিশোর উপন্যাস- সূর্যোদয়ের দিনে by জুবাইদা গুলশান আরা
- কিশোর উপন্যাস- জোলা পালোয়ান by আতা সরকার
- কিশোর উপন্যাস- 'আমাদের টম কে জানো' by আবদুল হাই শি...
- মানসভ্রমণ- 'বেলবটম, পা ইত্যাদি' by আফজাল হোসেন
- স্মরণ- 'আবদুল মান্নান সৈয়দ এক প্রসন্ন কল্লোল' by শ...
- পল্লীভ্রমণ: 'দ্বীপ মনপুরার টানে' by মৃত্যুঞ্জয় রায়
- তিনটি কবিতা by ওমর শামস
- কবিতাত্রয়ী by টোকন ঠাকুর ও কামরুজ্জামান কামু
- কবিতা- 'নিরাকারের মুখ' by সৈয়দ তারিক
- ছয়টি কবিতা' by গোলাম কিবরিয়া পিনু
- পুলিশ ও মিডিয়া by সৈয়দ আবুল মকসুদ
- জুমকন্যার কাছে by মৃত্যুঞ্জয় রায়
- সহস্রাব্দের উন্নয়ন ধুমধাম ধামাকা by মুহাম্মদ হাবিব...
- আর্কটিকের জ্বালানি-সম্পদকেন্দ্রিক দ্বন্দ্ব by ড. প...
- লবণচাষিদের সমস্যা
- ডিসিসি নির্বাচন
- হামলার স্থান পরিদর্শনে আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রকের
- দেশে তৈরি চালকবিহীন বিমানের পরীক্ষা চালিয়েছে ভারত
- মানব অস্তিত্ব রক্ষায় প্রাণী-উদ্ভিদের বিলুপ্তি ঠেকা...
- পাকিস্তানে আরামে আছেন লাদেন
- মেগির আঘাতে ফিলিপাইনের উপকূল লন্ডভন্ড
- অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে
- ইরাক যুদ্ধের গোপন দলিল প্রকাশ করছে উইকিলিকস
- প্রজ্ঞাপন প্রত্যাহার মামলার শুনানি মুলতবি
- আগস্টে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে
- বিদ্যুৎ নিয়ে সিদ্ধান্তহীনতার দায় ৫০ বছর পর্যন্ত বহ...
- আর্থিক বাজারে ঋণমান আবশ্যক করার সুপারিশ
- পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন ...
- তিনটি প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
- স্যামির হাতে গেইলের মশাল
- ওয়ানডে শুরু ২৩ অক্টোবর
- ছোট পর্দায়
- ‘লয়েড’ ওয়ার্নার
- যে কাউকেই আমরা হারাতে পারি
- বেদনার রাতে প্রতিশোধেরও আগুন
- ম্যানইউ ছেড়ে রিয়ালে রুনি
- তিন ‘ভাই’য়ের ড্র
- বিসিবিতে সিরিজ জয়ের উৎসব
- পাকিস্তান দলে যুক্ত হলেন শাহজাইব ও রিয়াজ
- আইসিসির র্যাঙ্কিং নিয়ে হাসির প্রশ্ন
- কবিতা- 'স্বর্ণজল্লাদ' by পিয়াস মজিদ
- কয়েক'টি কবিতা- by শামসেত তাবরেজী ও আলতাফ হোসেন
-
▼
Oct 20
(42)
-
▼
October
(964)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ইরান
ক্রিকেট
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
রাশিয়া
মুক্তিযুদ্ধ
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
স্বাস্থ্য
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
জীবনযাপন
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
Exclusive
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
জনস্বাস্থ্য
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment