নেপালে মাওবাদীদের ধর্মঘট পালন

নেপালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় দলীয় কর্মীদের মৃত্যুর ঘটনায় গতকাল রোববার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছে মাওবাদীরা। এ সময় বিক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা রাজধানী কাঠমান্ডুর রাজপথে টায়ার জ্বালিয়ে এবং গাড়ি ও মোটরবাইকে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন। গত শুক্রবার নেপালের পশ্চিমাঞ্চলে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চারজন দলীয় কর্মীর মৃত্যু হয়। সেখানে সরকারি খাসজমির একটি বড় অংশ দখল করে রেখেছে ভূমিহীনেরা।