Thursday, November 26, 2026
গাজা পুনর্গঠন, ফিলিস্তিনি শাসন ও শান্তি নিয়ে যা বললেন ট্রাম্প জামাতা কুশনার
গাজা পুনর্গঠন, ফিলিস্তিনি শাসন ও শান্তি নিয়ে যা বললেন ট্রাম্প জামাতা কুশনার
এমডি মিটস পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকারে গাজার ভবিষ্যৎ পুনর্গঠন, ফিলিস্তিনি সমাজের শাসনব্যবস্থা, হামাসের সঙ্গে আলোচনা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা নিয়ে কথা বলেন কুশনার।
ইসরাইলকে যুদ্ধকালীন মানসিকতা থেকে বের হওয়ার আহ্বান
কুশনার বলেন, ইসরাইলের উচিত সব সময় যুদ্ধের পরিস্থিতি নিয়ে পড়ে না থেকে অর্থনৈতিক কূটনীতির দিকে মনোযোগ দেওয়া।
তার ভাষায়, ইসরাইলকে ‘যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে আসতে’ হবে।
তিনি বলেন, ইসরাইলের নির্বাচন গাজা চুক্তির ক্ষেত্রে একটি ধাক্কা তৈরি করেছে। ফলে চুক্তি বাস্তবায়নের অগ্রগতিও বাধাগ্রস্ত হয়েছে।
গাজাকে নতুনভাবে গড়ার পরিকল্পনা
গাজার পুনর্গঠন নিয়ে কুশনারের বক্তব্য, যুদ্ধের আগে অঞ্চলটি যেমন ছিল, ঠিক তেমন অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রয়োজন নেই। বরং নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া উচিত।
তিনি বলেন, ‘এটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রয়োজন কেন? চলুন, একে নতুন কিছু হিসেবে গড়ে তুলি।’
গাজা পুনর্গঠনের জন্য ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, ‘পুনর্গঠনের জন্য আমরা প্রচুর অর্থের সংস্থান করেছি।’
ফিলিস্তিনি শাসনব্যবস্থায় নতুন নিয়মের প্রস্তাব
ফিলিস্তিনিদের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়েও কথা বলেছেন কুশনার। তিনি বলেন, ফিলিস্তিনিদের একটি দল নিজেদের সমাজ কীভাবে পুনর্গঠন করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে।
এ ক্ষেত্রে নতুন ধরনের নিয়ম ও আইন চালুর প্রস্তাব দেন তিনি। তার বক্তব্যে ফিলিস্তিনি সমাজের শাসনব্যবস্থায় পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তবে ফিলিস্তিনিদের নিজস্ব শাসনব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়টি এখনো বড় বাধা হিসেবে রয়েছে বলে মনে করেন কুশনার।
সিনাইয়ে ডেটা সেন্টার ও জ্বালানি প্রকল্পের প্রস্তাব
গাজা সংকটের সমাধান হলে আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করেন কুশনার। তিনি বলেন, ‘আমরা যদি গাজার সমস্যার সমাধান করতে পারি, তাহলে সিনাইয়ে একসঙ্গে ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে পারি।’
এ বক্তব্যে গাজা পুনর্গঠনের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে যা বললেন
ইসরাইল ও ফিলিস্তিনের জন্য পৃথক দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতের সমাধান—দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে সরাসরি কোনো অঙ্গীকার করেননি কুশনার।
তিনি বলেন, ‘আমার মনে হয়, এই মুহূর্তে আমরা কীভাবে সহাবস্থানের পথ বের করতে পারি, সেটির ওপরই মনোযোগ দিচ্ছি।’
তার মতে, ফিলিস্তিনিদের শাসনব্যবস্থা এখনো শান্তি প্রতিষ্ঠার পথে একটি বাধা হয়ে রয়েছে।
হামাসের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে কুশনার
হামাসের সঙ্গে সরাসরি আলোচনার প্রয়োজনীয়তার পক্ষেও যুক্তি তুলে ধরেছেন কুশনার। তিনি প্রশ্ন করেন, ‘হামাসের সঙ্গে কথা না বলে কীভাবে এই যুদ্ধের অবসান ঘটাবেন?’
হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টিও আলোচনায় তুলে ধরেন তিনি। তার মতে, নিরস্ত্রীকরণের প্রক্রিয়া একবারে সম্পন্ন করার পরিবর্তে ধাপে ধাপে এগোতে হবে। প্রতিটি ধাপ বাস্তবে যাচাই করার মতো ব্যবস্থা থাকতে হবে।
কুশনারের বক্তব্যে গাজার পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ফিলিস্তিনি শাসনব্যবস্থার পরিবর্তন, হামাসের নিরস্ত্রীকরণ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পরিকল্পনা তুলে ধরেননি।
![]() |
| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। ছবি: এপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2738)
-
▼
November
(324)
-
▼
Nov 26
(8)
- গাজা পুনর্গঠন, ফিলিস্তিনি শাসন ও শান্তি নিয়ে যা বল...
- যে ব্যথা, যে দ্বন্দ্ব লুকিয়ে রেখেছিলেন রবিশঙ্কর by...
- গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত
- নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে ...
- হুয়াংয়ের এনভিডিয়ায় ফেরা নিয়ে কেন উচ্ছ্বসিত ইসরায়েল
- ফারাও তুতেনখামেনের সমাধিগৃহ
- ইরানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার ট্রাম্পের বিশেষ দূ...
- লোক হাসায় কমেডিয়ান, কিন্তু...
-
▼
Nov 26
(8)
-
▼
November
(324)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment