মালয়েশিয়ায় নিয়োগকারীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মালয়েশিয়ার মালাক্কার স্থানীয় ব্যবসায়ী ও নিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম। ৫০টি নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের উপস্থিতিতে শনিবার মালাক্কার হোটেল রামাদায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মালয়েশিয়া সফররত বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক দক্ষতার ফলে দেশটিতে শ্রমবাজার উম্মুক্ত হয়েছে এবং অবৈধরা বৈধ হওয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। এ সময় তিনি অবৈধ শ্রমিকদের দ্রুত বৈধ হওয়ার পরামর্শ দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- হাইকমিশনারে কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলাম, মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাছান সারোয়ার, মালয়েশিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আহমেদ আল ওয়ালি, অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।