বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখায় আগুন

বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টার দিকে শহরের ধাপ এলাকার ওই ব্যাংকের চারতলা ভবনের নিচ তলার ক্যান্টিনে আগুন লাগে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান জেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আবদুল  হামিম।
তিনি বলেন, সকাল ৮টায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই রংপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় এতে ক্যান্টিনের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।