দারুস সালামে বিসমিল্লাহ গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরের দারুস সালামে বিসমিল্লাহ গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার ৬ষ্ঠ ও ৭ম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর তিনি জানাতে পারেননি।