তালেবানদের শান্তি আলোচনায় কারজাইয়ের আহ্বান

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ শুক্রবার তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমরকে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
আফগানিস্তানে তালেবানদের সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধের অবসানের লক্ষ্যে তিনি এ আহ্বান জানান।
হামিদ কারজাই বলেন, ‘আমরা আশা করি, মোল্লা মোহাম্মদ ওমর আখুন্দ বোমা বিস্ফোরণ বন্ধ করে এবং আফগানিস্তানের শিশু, নারী-পুরুষ হত্যা বন্ধসহ শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।’