বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রোববার

দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ৮টায় তার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিশেষ করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়টি অগ্রাধিকার পাবে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ নাকচ করে দেয়া এবং জিয়া পরিবারের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগের প্রেক্ষিতে দলের করণীয় নিয়ে মতামত নেবেন দলটির চেয়ারপারসন।