Wednesday, November 25, 2026
এক চড়েই শেষ ললিতার ক্যারিয়ার, পরে নিঃসঙ্গ মৃত্যু
এক চড়েই শেষ ললিতার ক্যারিয়ার, পরে নিঃসঙ্গ মৃত্যু
ক্যারিয়ার শেষ করে দেওয়া সেই চড়
চলচ্চিত্রে নায়িকা হিসেবে উত্থান ঘটছিল ললিতার। নির্বাক চলচ্চিত্র থেকে টকিজ—সব জায়গাতেই তিনি সফলভাবে নিজেকে প্রতিষ্ঠা করছিলেন, কিন্তু ১৯৪২ সালে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা।
বিখ্যাত অভিনেতা ও পরিচালক ভগবান দাদার সঙ্গে একটি ছবির শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী তাঁকে ললিতার গালে চড় মারতে হবে, সিনেমায় যা সাধারণত নকল করে দেখানো হয়। কিন্তু ওই দিন অভিনেতা সত্যিই জোরে চড় মারেন।
এতটাই জোরে আঘাত লাগে যে ললিতা তখনই অজ্ঞান হয়ে পড়েন। মুখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, বাঁ চোখের একটি শিরা ফেটে যায় আর তাঁর মুখ বেঁকে যায় স্থায়ীভাবে। সেই থেকেই তৈরি হয় চোখের স্থায়ী সমস্যা। ওই ঘটনায় কার্যত বেকার হয়ে পড়েন অভিনেত্রী। ললিতা পরে দূরদর্শনের এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দুই বছর আমি একেবারে কাজহীন ছিলাম। আমাকে বহু ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল।’
নায়িকা হিসেবে ক্যারিয়ার যে শেষ, তা তিনি বুঝতে পারেন, কিন্তু হার মানেননি।
চরিত্র অভিনেত্রী হয়ে নতুন শুরু
মুখে পরিবর্তন আসায় প্রধান চরিত্র পাওয়া বন্ধ হয়ে যায়। কিছু বছর পর যখন স্বাস্থ্যের উন্নতি হয়, ললিতা ছোট-বড় চরিত্রে অভিনয় শুরু করেন। চরিত্র যে বড়, তা নয়—কিন্তু দৃশ্য যত সংক্ষিপ্তই হোক ললিতা নিজের ছাপ রাখার চেষ্টা করেছেন। রাজকাপুরের ‘শ্রী ৪২০’-তে ছোট চরিত্রে অভিনয় করে তিনি আবার আলোচনায় আসেন।
পরবর্তী সময়ে ‘রামায়ণ’-এ মন্থরা চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকের স্মৃতিতে অমলিন।
ব্যক্তিজীবনের ট্র্যাজেডি: স্বামী বোনের সঙ্গে সম্পর্ক
পর্দার সাফল্যের আড়ালে ব্যক্তিগত জীবনও ছিল নানা ঝড়ে টালমাটাল। ১৯৩০-এর দশকে তিনি বিয়ে করেন চলচ্চিত্র প্রযোজক গণপত্রাও পাওয়ারকে। কাজের সুবাদেই তাঁদের ভালোবাসা তৈরি হয়েছিল।
কিন্তু কয়েক বছরের মধ্যেই ললিতা জানতে পারেন, স্বামী তাঁরই বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বিয়ের ইতি টেনে বেরিয়ে আসেন তিনি। পরবর্তী সময় তিনি প্রযোজক রাজপ্রকাশ গুপ্তকে বিয়ে করেন। এই সংসারে তাঁদের একটি পুত্রসন্তানের জন্ম হয়—জয়।
নিঃসঙ্গ মৃত্যু
আশির দশকে ‘রামায়ণ’-এ অভিনয়ের পর তাঁর ক্যারিয়ারে নতুন উত্থান ঘটে। কিন্তু নব্বইয়ের দশকে তিনি মুখের ক্যানসারে আক্রান্ত হন। চিকিৎসার জন্য পরিবারসহ পুনেতে চলে যান।
১৯৯৮ সালে, ৮২ বছর বয়সে হঠাৎ মারা যান ললিতা। দুর্ভাগ্যের শেষ অধ্যায়টি আরও হৃদয়বিদারক—মৃত্যুর সময় স্বামী ও ছেলে কেউই শহরে ছিলেন না, ফলে দুই দিন ধরে তাঁর মৃত্যু টেরই জানা যায়নি। ছেলে বারবার যোগাযোগ না পেয়ে পরিচিত কাউকে পাঠালে গিয়ে দেখা যায়—ললিতা আর নেই।
কেন আজও তিনি স্মরণীয়
ললিতা পাওয়ার প্রমাণ করে গেছেন অভিনয়ের শক্তি শুধু মুখের সৌন্দর্য বা নায়িকা ইমেজে নয়; চরিত্র, গভীরতা আর পর্দার উপস্থিতিতেই একজন শিল্পী অমর হয়ে ওঠেন। জীবনের কঠিনতম আঘাতগুলোর মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গেছেন আর বলিউডের ইতিহাসে তৈরি করেছেন এক অমোচনীয় ছাপ।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
![]() |
| ললিতা। আইএমডিবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (2726)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment