বসেছে সংসদ অধিবেশন

নতুন বছরে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার বিকেল ৪টা ০৮ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ১৯তম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন মোহাম্মদ ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বি এম মোজাম্মেল, ফখরুল ইমাম ও বেগম সায়রা মহসিন। তাঁরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার ক্রম অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।