Sunday, May 28, 2017
বর্তমান সংবিধান গণতন্ত্রের সঠিক চর্চায় কতটা কার্যকর
বর্তমান সংবিধান গণতন্ত্রের সঠিক চর্চায় কতটা কার্যকর
পাকিস্তানে সামরিক শাসন বহাল থাকাকালীন লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীন ১৯৭০ সালে যে জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১৬৭টিতে জয়লাভ করেন। ফলে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ পাকিস্তানের শাসনক্ষমতা পরিচালনার অধিকার অর্জন করে। ১৯৬৯ সালে আয়ুববিরোধী আন্দোলন সমগ্র পাকিস্তানে গণঅভ্যুত্থানে রূপ নিলে তৎকালীন সেনাপ্রধান ইয়াহিয়া খান সেনা অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট পদে আসীন হন। তিনি ক্ষমতা দখল করে আইয়ুব খানের শাসনামলে প্রণীত ১৯৬২ সালের সংবিধান বাতিল করেন এবং ঘোষণা দেন, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীন পাকিস্তানে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের কাজ হবে পাকিস্তানের জন্য একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা। ১৯৭০ সালে জাতীয় পরিষদের নির্বাচনের পাশাপাশি পাকিস্তানের ৫টি প্রদেশে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে বিজয়ী হয়ে প্রাদেশিক পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান বিজয়ীদের কাছে ক্ষমতা হস্তান্তর এবং জাতীয় পরিষদের বৈঠক আহ্বান নিয়ে কালক্ষেপণ করে নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নেতাকর্মী ও এ দেশের মানুষকে সামরিক বাহিনী দ্বারা অবদমিত করতে চাইলে আঞ্চলিক স্বায়ত্তশাসনের আন্দোলন সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে রূপ নেয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পরিচালিত হলেও যুদ্ধ চলাকালীন তিনি পাকিস্তানে কারান্তরীণ ছিলেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাকে বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয় এবং আরও উল্লেখ করা হয়, তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। স্বাধীনতার ঘোষণাপত্রটি পড়ে প্রতীয়মান হয়, এটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার ধারণা ব্যক্ত করে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভের পর লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ অপরাহ্নে ঢাকায় প্রত্যাবর্তন করেন। এর পরদিন ১১ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধুর শপথ গ্রহণের সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অতঃপর জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের সমন্বয়ে গণপরিষদ গঠনপূর্বক ওই গণপরিষদকে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়নের দায়িত্ব দেয়া হয়। এ দায়িত্ব প্রদান বিষয়ে অনেক সংবিধান বিশেষজ্ঞের অভিমত হল, পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচিত সদস্যরা পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত হয়েছিলেন। পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্যদের কেন্দ্রীয় সরকারের সংবিধান প্রণয়নে কোনো ভূমিকা না থাকারই কথা। সুতরাং কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের সমন্বয়ে যে গণপরিষদ গঠন করা হয়েছিল তা আদৌ একটি স্বাধীন দেশের সংবিধান প্রণয়নের জন্য জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ছিল কিনা, এ প্রশ্নটিকে অমীমাংসিত রেখে এতদসংক্রান্ত কাজটি সমাধা করায় ভবিষ্যতে এ বিষয়ে বিতর্কের দ্বার রুদ্ধ হবে না এমনটিই প্রতীয়মান হয়। গণপরিষদের সদস্যরা বাংলাদেশের জন্য যে সংবিধান রচনা ও লিপিবদ্ধ করেন, তা গণপরিষদ কর্তৃক ৪ নভেম্বর ১৯৭২ গৃহীত হয়।
অতঃপর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর করা হয়। ১৯৭২ সালের সংবিধান অবলোকনে প্রতীয়মান হয়, এটিতে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার উল্লেখ ছিল। সংবিধান কার্যকরের পর গণপরিষদ ভেঙে দিয়ে ১৯৭৩ সালের মার্চে বাংলাদেশের যে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, ওই নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে বিজয়ী হয়ে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনের মতোই ভূমিধস বিজয়লাভ করে। দেশের প্রথম সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হয় সেটি সংসদীয় পদ্ধতির সরকার ছিল। যে কোনো দেশের সংসদীয় পদ্ধতির সরকার গণতান্ত্রিক শাসনের ধারণা ব্যক্ত করে। গণতান্ত্রিক শাসন যে মৌলনীতির ওপর প্রতিষ্ঠিত তা হল জনমতের প্রতিফলনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভকারী দলের মাধ্যমে সরকার পরিচালনা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কখনও একজন ব্যক্তির হাতে সরকারের সর্বময় ক্ষমতা থাকে না। কিন্তু ১৯৭২ সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের প্রতি আলোকপাত করলে দেখা যায়, সরকারের নির্বাহী ক্ষমতার সম্পূর্ণটুকুই প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত। আমাদের সংবিধানে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানরূপে অপর সব পদধারীর ঊর্ধ্বে স্থানলাভ করেন। কিন্তু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতি তার অপর সব দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সমাধা করে থাকেন। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণের আবশ্যকতা না থাকলেও সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ব্যতীত অপর কাউকে এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ব্যতীত অপর কাউকে প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুযোগ একেবারেই অনুপস্থিত। তাছাড়া রাষ্ট্রপতি সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীর আকাক্সক্ষার বাইরে অন্য কারও রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের সম্ভাবনা শূন্য। সংবিধান অনুযায়ী মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগলাভ করলেও তাদের নিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী প্রধানমন্ত্রীর সন্তুষ্টিসাপেক্ষে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রধানমন্ত্রী যে কোনো সময় যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করার জন্য অনুরোধ করতে পারেন। কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুরোধ রক্ষায় অপারগ হলে সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তার নিয়োগের অবসান ঘটানোর পরামর্শ দিতে পারেন। সংবিধানের বর্তমান বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রদান করলে অথবা তিনি সংসদ সদস্য না থাকলে অথবা সংসদে তার প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন না থাকলে তার পদ শূন্য হয়। কিন্তু তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা স্বীয় পদে বহাল না থাকলে তার মন্ত্রিসভার প্রত্যেক সদস্য পদত্যাগ করেছেন মর্মে গণ্য হয়; কিন্তু প্রধানমন্ত্রীর মতো তাদের নিজ নিজ উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তারা স্ব স্ব পদে বহাল থাকেন। সংসদ সদস্যপদে বহাল থাকা বিষয়ে আমাদের সংবিধানে অভিনব একটি বিধান রয়েছে। এ বিধানটিতে বলা হয়েছে, একজন ব্যক্তি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোটদান করলে সংসদে তার আসন শূন্য হবে। উল্লেখ্য, একজন সংসদ সদস্য জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করে থাকেন। একজন নাগরিক কোন প্রার্থীকে ভোট দেবেন এটি একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই দেখা যায়, জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের ভিত্তিতে আমাদের সংসদে যে ব্যক্তি দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত, তিনি দল থেকে পদত্যাগ করার ব্যাপারে এবং সংসদে দলের বিপক্ষে ভোটদানের ব্যাপারে স্বাধীন নন। এরূপ বিধান গণতন্ত্রের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত অন্য কোনো দেশের সংবিধানে এরূপ অগণতান্ত্রিক বিধানের অস্তিত্ব নেই। আমাদের দেশ সংবিধান প্রণয়নের পর সংসদীয় পদ্ধতি ও রাষ্ট্রপতি শাসিত উভয় সরকার ব্যবস্থা দ্বারা শাসিত হয়েছে। দেশ যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার অধীন ছিল, তখন দেখা গেছে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর অনুরূপ ছিল। স্বাধীনতার পর উভয় ধরনের সরকার ব্যবস্থা বহাল থাকাকালীন বর্তমানের মতো সরকারপ্রধান ও দলীয়প্রধান ছিলেন একই ব্যক্তি। এটি অনস্বীকার্য যে, সরকারপ্রধান ও দলীয়প্রধান একই ব্যক্তি হলে দলের সব সিদ্ধান্ত যেমন একই ব্যক্তির ইচ্ছায় বাস্তবায়িত হয়, তেমনি সরকারের সব সিদ্ধান্তও একই ব্যক্তির ইচ্ছায় বাস্তবায়িত হয়। আমরা গণতন্ত্রের কথা বলি। কাজেই সরকারপ্রধান ও দলীয়প্রধান হিসেবে এক ব্যক্তির কাছে সব ক্ষমতা কুক্ষিগত হলে গণতন্ত্র বিকাশের সব পথ যে রুদ্ধ হয়, সে প্রশ্নে কারও মধ্যে কোনো ধরনের সংশয় থাকার কথা নয়। স্বাধীনতার পর ১৯৯০ অবধি খন্দকার মোশতাক আহমেদ ও বিচারপতি আবদুস ছাত্তারের স্বল্পকালীন সময় ছাড়া অধিকাংশ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় আসীন ছিলেন। তারা তিনজনই একাধারে সরকারপ্রধান ও দলীয়প্রধান ছিলেন। তাদের শাসনামলে তাদের অনুপস্থিতিতে দলের নেতৃত্বে কে আসবেন বা রাষ্ট্রক্ষমতায় কে তাদের স্থলাভিষিক্ত হবেন এ প্রশ্নটি উত্থাপিত হয়নি। ১৯৯০-পরবর্তী অধিকাংশ সময় বিএনপি বা আওয়ামী লীগ সরকার পরিচালনা করে আসছে। এ দুটি দলের দলীয় ও সরকারপ্রধান দীর্ঘদিন ধরে একই ব্যক্তি। এ দুটি দলের বর্তমান যারা দলীয়প্রধান, তাদের অনুপস্থিতিতে দলীয় নেতৃত্ব যে স্বীয় পরিবারের বাইরে অন্য কারও কাছে যাবে না এ বিষয়টি অনেকটা নিশ্চিত। অন্য কোনো গণতান্ত্রিক দেশে একই ব্যক্তিকে সরকারপ্রধান ও দলীয়প্রধান হিসেবে দেখা যায় না। অতীতে দু-একটি গণতান্ত্রিক দেশে পরিবারতন্ত্র দেখা গেলেও এটি গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে অন্তরায় বিধায় এখন খুব কমই অনুসৃত হয়। পরিবারতন্ত্রকে উৎসাহিত করা হলে একটি দলে কখনও বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে না, যা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনুমোদন করে না। যে কোনো সরকারপ্রধান ও দলীয়প্রধানের উচিত তার অনুপস্থিতিতে যোগ্যতম ব্যক্তি যেন দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে দল অথবা সরকারের নেতৃত্ব লাভ করতে পারে এ বিষয়টি নিশ্চিত করা। দলের মধ্যে এ ধরনের চর্চা চালু রাখা হলে দলে ত্যাগী লোকের আবির্ভাব ঘটে, যারা সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দল অথবা সরকারের নেতৃত্ব দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে পারেন। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত ১৬টি সংশোধনী আনা হয়েছে। এসব সংশোধনীর মধ্যে দু-একটি ছাড়া অপর সব সংশোধনীর ক্ষেত্রে দেশের ও জনগণের স্বার্থের চেয়ে দলীয় সংকীর্ণ মনোবৃত্তি অধিক ঠাঁই পেয়েছে। আমাদের সংবিধানে এক ব্যক্তির হাতে সরকারের সর্বসময় ক্ষমতা ন্যস্ত হওয়ায় এটি কোনোভাবেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আর তাই সংবিধানকে গণতন্ত্রমুখী করতে হলে অবশ্যই এর আমূল সংস্কার প্রয়োজন, যা শুধু দেশের গণতন্ত্রের ভিত সুদৃঢ় করবে না, এর পাশাপাশি দেশকে দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।
ইকতেদার আহমেদ : সাবেক জজ; সংবিধান, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক
iktederahmed@yahoo.com
ইকতেদার আহমেদ : সাবেক জজ; সংবিধান, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক
iktederahmed@yahoo.com
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
May
(1579)
-
▼
May 28
(61)
- উপযুক্ত পাত্র পেলে বিয়ের আগেই মা হতে আপত্তি নেই শ্...
- ষোড়শ সংশোধনী বিষয়ে আপিল শুনানি অব্যাহত
- বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা উ.কোরিয়ার
- জোড়া মাথা নিয়ে জন্ম
- ঢাবি অধ্যাপক রিয়াজুলের স্বপদে ফিরতে বাধা নেই
- ব্লগার রাজীব হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- সোমবার অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পার্টিতে ডেকে এনে আমেরিকান তরুণীকে ধর্ষণ
- সোনা মসজিদে আমদানি-রফতানি বন্ধ
- প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করলো ৭০ বছরের বৃদ্ধ
- বগুড়ায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
- ফরিদপুরে পৃথক ঘটনায় ২ যুবক খুন
- স্ত্রী খুনের ছুরি হাতে মসজিদে আশ্রয়, তারাবি বঞ্চিত...
- মেহেরপুরে ডিভাইসযুক্ত শক্তিশালী বোমা উদ্ধার
- ধর্ষণের পর প্রেমিকাকে হাসপাতালে রেখে লাপাত্তা প্রেমিক
- ইউপি সদস্য এখন ভিক্ষুক
- ভাস্কর্য সরানোর প্রতিবাদকারীদের জামিন
- সৌদিতে দুর্ঘটনা : বাংলাদেশী হতাহতের আশঙ্কা
- জাবি শিক্ষার্থীরা হল ছেড়েছেন
- সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত
- ব্লগার রাজীব হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়...
- আইএইএ সম্মেলনে যোগ দিতে কাল ভিয়েনা যাচ্ছেন প্রধানম...
- মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে সাবান দিয়ে গোসল ক...
- ১৭ বছর পর একসাথে ৬ সন্তান!
- কুমিরকে নিজ হাতে খাওয়াতে গিয়ে বিপত্তি!
- আসলাম চৌধুরীর জামিন বহাল
- ফিলিপাইনে সংঘর্ষে নিহত ১৯
- সৌদি আরবে ৫ বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ৬৫
- বকেয়া পরিশোধে রাজি হওয়ায় শক্তিশালী হবে ন্যাটো : ট্...
- মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের আগে সাবান দিয়ে গোসল ক...
- আফগানিস্তানে প্রথম রমজানে সহিংসতায় হতাহত শতাধিক
- রাজধানীর বাজারে বিষাক্ত আম
- খালেদা জিয়ার বিরুদ্ধে পুকুরিয়া কয়লাখনি মামলা চলবে
- কার জায়গায় খেলবেন নাসির?
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী পা!
- এফএ কাপের রেকর্ড শিরোপা জিতল আর্সেনাল
- মেসি ম্যাজিকে কোপা জয়ের হ্যাটট্রিক বার্সার
- পরাজয়ের জন্য ফিল্ডিংকে দুষলেন ইমরুল
- রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ ইংল্যান্ডের
- মার্কিন গোয়েন্দা বিমানকে ধাওয়া চীনা জঙ্গিবিমানের
- ম্যাক্রোঁর হ্যান্ডশেকে কাবু ট্রাম্প
- লাদেন কীভাবে খুন হয়েছিলেন জানালেন তার স্ত্রী
- যুক্তরাষ্ট্রে 'মুসলিম-বিদ্বেষী' হামলায় নিহত ২
- জাবির হল ছাড়ছেন শিক্ষার্থীরা, গ্রেফতার ৪০
- সাত গ্রেনেড, ৩টি সুইসাইড ভেস্ট ও বিস্ফোরক উদ্ধার
- রোজার বিনিময়ে জান্নাত নসিব হয়
- রেইনট্রির চার পরিচালকের ব্যাংক হিসাব তলব
- বাংলাদেশে চীনা রণতরীর নোঙরে ‘দিল্লির উদ্বেগ’
- প্রশ্ন ফাঁসে ১০ স্কুল ৬ কোচিং জড়িত!
- আসলাম চৌধুরীর জামিন বহাল
- কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কুপিয়ে হত্যা
- কয়লাখনি দুর্নীতি মামলা চলবে
- খালেদা জিয়া আজ এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবেন
- সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ প্রসঙ্গে
- বর্তমান সংবিধান গণতন্ত্রের সঠিক চর্চায় কতটা কার্যকর
- প্রস্তুতি ম্যাচে এ কেমন হার টাইগারদের!
- মুক্তিযোদ্ধাকে হারিয়ে সেমিতে রহমতগঞ্জ
- ঈদের নাটকে একসঙ্গে তিন তারকা
- কানের পর্দা নামছে আজ
- শুটিংয়ে অজ্ঞান!
- তাহমিনার হৃদয়পুরে বৃষ্টি লাকী আখন্দের সুরে
-
▼
May 28
(61)
-
▼
May
(1579)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
জ্যোতির্বিজ্ঞান
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment