Thursday, July 13, 2017
ত্রাণের জন্য হাহাকার
ত্রাণের জন্য হাহাকার

বন্যায় দেশের ১৩ জেলার ৪৫টি উপজেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি। যমুনা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, ধরলা, ঘাঘটসহ ৮ নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। সিরাজগঞ্জ, জামালপুর, লালমনিরহাট ও গাইবান্ধাসহ বন্যার্ত ৯ জেলায় খাবার, সুপেয় পানি ও ওষুধের জন্য হাহাকার চলছে। এর মধ্যে কয়েকটি জেলায় ৩ থেকে ৫ দিনেও কেউ সরকারি ত্রাণের দেখা পাননি। যেখানে পৌঁছেছে, সেখানেও চাহিদার তুলনায় পরিমাণ অপ্রতুল। সামান্য পরিমাণে ত্রাণের চাল পেলেও তা চারদিক পানিতে ডুবে যাওয়ায় রান্না করার মতো শুকনো স্থান নেই। ফলে অনেকেরই অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। ক্ষুধার জ্বালায় অস্থির দুর্গত মানুষ ত্রাণের নৌকা দেখলেই পানি ভেঙে এগিয়ে যাচ্ছেন। কিন্তু পরিমাণ অল্প হওয়ায় সবার হাতে পৌঁছায় না খাদ্যসামগ্রী। ফলে অনেকেই ব্যর্থ হয়ে ফিরে আসছেন শূন্য হাতে। এ অবস্থায় সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ত্রাণের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির ক্ষেত্রেও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বজনপ্রীতি করছেন বলে অভিযোগ করছেন অনেকেই। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় বিপুলসংখ্যক গৃহহীন মানুষ বেড়িবাঁধসহ বিভিন্ন উঁচু জায়গায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। সঙ্গে আনা গবাদি পশুর সঙ্গে রাত যাপন করছেন। পশুপাখির সঙ্গে ভাগ করে খাচ্ছেন ত্রাণসামগ্রী ও পানি। সব মিলে বানভাসি মানুষ ভালো নেই। তারা জানেন না কবে নাগাদ আগের জীবনে ফিরবে। তাদের কাছে আশ্রয় কেন্দ্রের দিনগুলো যেমন, তেমনই রাতও পাথরের মতো ভারি মনে হচ্ছে। একটি রাত যেন কয়েক দিনের মতো লম্বা সময় নিয়ে পার হচ্ছে। এদিকে বন্যায় দুই জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে পানিতে ডুবে এক কিশোরসহ দুইজন মারা যায়। বানের পানিতে ভেসে আসে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ। এ ছাড়া জামালপুরে সাপের কামড়ে মারা গেছেন এক যুবক। পাঁচ জেলায় ৩৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। জামালপুরে বানভাসি মানুষের মধ্যে দেখা দিয়েছে ডাকাত আতঙ্ক। সরকারি হিসাবে বলা হচ্ছে, বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা সাড়ে ৬ লাখ।
৩ থেকে ১১ জুলাই পর্যন্ত ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য ৪ হাজার টন চাল, এক কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি ৯টি আইটেম সমৃদ্ধ শুকনো খাবারের সাড়ে ১৮ হাজার প্যাকেটও বরাদ্দ দেয়া হয়েছে। সরকারি বরাদ্দের সঙ্গে বিতরণের কোনো মিল নেই। যে কারণে দুর্গত মানুষ চাহিদা অনুযায়ী ত্রাণ পাচ্ছেন না। স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই জানান, চাহিদা অনুযায়ী তারা ত্রাণ পাচ্ছেন না। ফলে দুর্গত মানুষকে তারা তেমন কিছু দিতে পারছেন না। আশ্রয় কেন্দ্র, বাঁধ বা স্থানীয় স্কুলে আশ্রয় নেয়া মানুষ খেয়ে-না খেয়ে দিন পার করছেন। তবে ত্রাণের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে। ত্রাণ না পেয়ে বন্যার্তরা ফিরে যাচ্ছেন- এমন অভিযোগ নাকচ করে ত্রাণ সচিব মো. শাহ কামাল যুগান্তরকে বলেন, বিষয়টি সত্য নয়। পত্রপত্রিকায় যা প্রকাশিত হচ্ছে, তা সঠিক নয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি পরিবারে বাবা ত্রাণ নিয়ে তার ছেলেকে পাঠাচ্ছেন। তালিকা অনুযায়ী জনপ্রতিনিধিরা তাকে ফিরিয়ে দিচ্ছেন। কারণ একই পরিবারের সবাইকে তো ত্রাণ দেয়া যাবে না। সরকারি এ বরাদ্দের পুরোটা এখনও বিতরণ করা হয়নি। সিলেট, মৌলভীবাজার, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট- এ ছয় জেলায় আড়াই হাজার টন চাল বরাদ্দ করা হলেও বুধবার পর্যন্ত বিতরণ করা হয়েছে ২ হাজার ৯০ টন। ছয় জেলার নগদ অর্থের ৬৭ লাখ ৫০ হাজার টাকার সবই বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এমন তথ্য।
যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ ও শাহজাদপুর : সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালী, বেলকুচি ও শাহজাদপুরের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলেও এখনও অনেক স্থানে তা পৌঁছেনি। শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাচিল পূর্বপাড়া গ্রামে বন্যায় ভাঙনকবলিত ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুর মাঝে ত্রাণের জন্য হাহাকার চলছে। বন্যাদুর্গত অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীব ও কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ক্ষুধার্ত নারী, পুরুষ ও শিশুদের খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের সাধ্যমতো সাহায্য করা হচ্ছে। এদিকে কাজীপুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বন্যায় উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২ হাজার ১০০ হেক্টর পাটক্ষেত বন্যায় তলিয়ে গেছে। বুধবার সকালে নাটুয়ারপাড়া ইউনিয়নের ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি যমুনায় বিলীন হয়ে যায়। কাজীপুরের বাহুকা গ্রামের বাসিন্দা আবুল কালাম ও ঢেকুরিয়া গ্রামের গৃহিণী চম্পা খাতুন জানান, বাড়িতে পানি ওঠায় পচা পানিতে হাত-পায়ে ঘা দেখা দিয়েছে। চরম কষ্টের মধ্য দিয়ে দিন পার করছেন তারা।
জামালাপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী : বন্যায় জেলার ৬ উপজেলার ৪০টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গো-খাদ্যের সংকট তীব্র। বন্যার কারণে জেলার ১৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার্তদের অভিযোগ, তারা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন না। পাশাপাশি গবাদি পশুর খাবার জোগাতে না পেরে অনেকে কমমূল্যে তাদের গরু-ছাগল বিক্রি করে দিচ্ছেন। ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের আবদুল করিম (৫০) বলেন, ‘বানের পানিতে বাড়িঘর ডুবে যাওয়ায় রান্না করার কোনো উপায় নেই। দু’দিন ধরে খাবার নেই। একই ইউনিয়নের ৬৫ বছরের বৃদ্ধ আকবর আলী বলেন, ‘আমার জমাজমি সব নদীয়ে ভাইঙ্গা নিয়ে গেছেগা। গত ক’দিনের বন্যায় কাজ না পেয়ে ৫ দিন থেকে ভাত কি জিনিস দেহি না।’ পাথর্শী ইউনিয়নের, পাথর্শী পশ্চিমপাড়া গ্রামের পানা মিয়া (৫৮) বলেন, ‘আমরা এহন পর্যন্ত কোনো খাবার পাইনি। চেয়ারম্যান-মেম্বাররা কোনো ত্রাণ আমাদের দেয় না। সরকার আমাদের যা দেয়, তা সবই চেয়ারম্যান-মেম্বাররা খাইয়া ফেলে।’ মেলান্দহ উপজেলার চরমাহমুদপুর গ্রামের নারায়ণ চক্রবর্তী (৪৬) বলেন, ‘আমরা কাজ করে খাই। বন্যার কারণে আজ ৮ দিন ধরে বাড়ি থেকে বের হওয়ার পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত কোনো ত্রাণের গন্ধও পাইনি। শুধু আমি একলা না আমাদের ইউনিয়নের কোনো মানুষ কবার পাবোনা ত্রাণ কিরহম জিনিস।’ স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বরাদ্দ কম থাকায় তারা সবার মাঝে ত্রাণ পৌঁছাতে পারছেন না। ত্রাণ স্বল্পতার অভিযোগ শুনে প্রথমেই নাকচ করে দেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর। তিনি কোথায় ত্রাণ নেই, সুনির্দিষ্ট করে জানতে চান। তিনি বলেন, ত্রাণ বরাদ্দ দেয়া হচ্ছে। দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় ৪০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা প্রশাসক। সিলেট : সিলেটে বানভাসি মানুষ পাচ্ছে না পর্যাপ্ত সরকারি ত্রাণ। অভিযোগ উঠেছে, নিজেদের পছন্দ মতো তালিকা করছেন সরকারি দলের নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত হলেও নাম উঠছে না অন্য দলের সমর্থকদের। অনেক এলাকায় এখনও পৌঁছায়নি সরকারি ত্রাণ। তালিকায় থাকা সত্ত্বেও প্রথম দফা বন্যায় সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফের চাল পাচ্ছেন না অনেকে। প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস থাকলেও অবস্থার পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। বুধবার দুপুরে সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারিভাবে ত্রাণ দেয়ার সময় হুমড়ি খেয়ে পড়েন এ গ্রামের মানুষ। ত্রাণ নিতে আসা নাজিম উদ্দিন জানান, তার ঘরে পানি। খেয়ে-না খেয়ে আছেন, কিন্তু সরকারি কোনো ত্রাণ পাচ্ছেন না। তিনি জানান, সরকারি ত্রাণের তালিকা করছেন সরকারি দলের একজন। তাকে অনুরোধ করলে তিনি বলেন, ধানের শীষে যারা ভোট দেয় তারা ত্রাণ পাবে না। এ নিয়ে গ্রামের পঞ্চায়েতে বিচার দিয়েও লাভ হয়নি। এদিকে বন্যার শুরুতে উপজেলা পরিষদে ৪৬০ জনকে ভিজিএফের ৩০ কেজি চাল ও ৫০০ টাকা দেয়ার কথা থাকলেও ৩৫ জন পাননি ৩০ কেজি চাল। এ নিয়ে কারও কাছে অভিযোগ করলে তালিকা থেকে বাদ দেয়ার হুমকি দেয়া হয়েছে। ১০ জুলাই আবারও সেই ভিজিএফের চাল নিতে আসেন ৪৬০ জন। সে সময়ই যুগান্তরকে এমন অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন।
মৌলভীবাজার ও বড়লেখা : মৌলভীবাজারে ৩ দফা বন্যায় বোরো ধান ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ৩ লাখ ১০ হাজার ৮০ জন লোক মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় সরকারিভাবে নগদ ৪১ লাখ টাকা ও ৯২৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, ত্রাণসামগ্রী চাহিদার তুলনায় অপ্রতুল এবং জেলার কোনো কোনো এলাকায় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতারা বিতরণে অনিয়ম করছেন। বিগত নির্বাচনে যারা তাদেরকে ভোট দিয়েছেন কেবল তাদেরকেই তালিকার অন্তর্ভুক্ত করছেন। এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশরাফ আলী বলেন, বিতরণে অনিয়মের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বড়লেখায় জলাবদ্ধতার কারণে ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী ও নাগেশ্বরী : নাগেশ্বরীতে পানি বৃদ্ধি পাচ্ছে দুধকুমোর, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, শংকোষ ও ফুলকুমোরের। ৬টি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। চিলমারীতে প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দি। এ ছাড়া চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। রৌমারীতে লক্ষাধিক পানিবন্দি মানুষের মাঝে খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে। রৌমারী ও রাজিবপুরে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। নদীভাঙনে বাস্তুহারা হয়েছে ৭০টি পরিবার। ত্রাণের অপ্রতুলতার বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বঙ্গবাসী যুগান্তরকে বলেন, এই উপজেলায় ৮/৯ হাজার মানুষ পানিবন্দি। অথচ চাল পাওয়া গেছে ৩০ টন এবং নগদ অর্থ পাওয়া গেছে মাত্র ৫০ হাজার টাকা। চাহিদার তুলনায় একদম কম। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সীমা নেই। একই কথা বললেন উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গনি। তিনি বলেন, তার ইউনিয়নে মাত্র ২ টন চাল দেয়া হয়েছে কোনো নগদ অর্থ মেলেনি। অথচ শত শত মানুষ ত্রাণের জন্য আহাজারি করছে। তাদের জন্য শুকনা খাবার দরকার। কিন্তু তা মিলছে না। সদর উপজেলার পাঁচগাছি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, তার ইউনিয়নে ৬ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মাত্র ৮ মে. টন চাল পাওয়া গেছে, যা দিয়ে ৮০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। চাল বিতরণকালে বুধবার সরেজমিন সেখানে গেলে শিতাইঝাড় গ্রামের মঞ্জু ও নূরজাহান জানান, গলা পানি ভেঙে পরিষদে এসে স্লিপ না পাওয়ায় ত্রাণ পাননি তারা। জনপ্রতিনিধিদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান যুগান্তরকে বলেন, ত্রাণের কোনো অভাব নেই। এ পর্যন্ত বন্যার্তদের মাঝে সাড়ে ৩০০ টন চাল এবং ৮ লাখ ২৫ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে। এছাড়া ২০০০ শুকনা খাবারও বিতরণ করা হয়েছে। প্রয়োজন হলে আরও বরাদ্দ দেয়া হবে।
গাইবান্ধা : সব নদ-নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। ৪ উপজেলার লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বেশিরভাগ বানভাসির কাছে এখনও ত্রাণ পৌঁছায়নি। ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সাদেক আলীর বাজারে বুধবার ত্রাণ বিতরণ করেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই ইউনিয়নের চেয়ারম্যান মহাতাব উদ্দিন বলেন, অনেকেই ত্রাণসামগ্রী না পেয়ে খালি হাতে ফিরে গেছেন। তিনি বলেন, তার ইউনিয়নে ১ হাজার ৩৬৫ পরিবার পানিবন্দি। তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ২ মে. টন চাল দিয়ে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয়নি। ওই ইউনিয়নে ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল হক বলেন, অধিকাংশ বাড়িতে পানি ওঠায় রান্না করার পরিস্থিতি নেই। তাদের জন্য শুকনো খাবারের দরকার।
লালমনিরহাট : লালমনিরহাটে নদীর পানি কমলেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। জেলায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষের জন্য সরকারিভাবে ত্রাণ কার্যক্রম চালানো হলেও গত তিন দিনেও অনেকেই ত্রাণ পাননি বলে অভিযোগ উঠেছে। বুধবার আদিতমারী উপজেলার গোবর্ধন এলাকার বৃদ্ধ আসাকাল আলী এই প্রতিবেদককে বলেন, ‘আজ তিন দিন ধরে বাড়িতে পানিবন্দি হয়ে পড়ে আছি। কেউ আমাদের এক মুঠো চাল পর্যন্ত দেয়নি। এলাকার মেম্বার-চেয়ারম্যানরা দেখতে এলেও কিছুই দেয়নি।’ দক্ষিণ বালাপাড়া গ্রামের গৃহিণী চুমকি বেগম বলেন, ত্রাণ না পেয়ে ২ ছেলে ও তিন মেয়ে নিয়ে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, আমরা ইতিমধ্যে দুইশ’ প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছি। আর ৪-৫ হাজার ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মে. টন ত্রাণের চাল বিতরণে কাজ চলছে।
বগুড়া : বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে বন্যার্তদের দুর্ভোগ দেখা যায়। অন্তত হাজার পরিবার বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। কুতুবপুরের রওশন বেগম এক সপ্তাহ আগে ৯ সদস্যের পরিবার ও গবাদিপশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। পাটখড়ি দিয়ে তৈরি ঘরে পশুর সঙ্গে গাদাগাদি করে থাকছেন। তারা একবার মাত্র ২০ কেজি চাল পেয়েছেন। তারা নিজেদের চেয়ে সবদিকে পানি থাকায় গবাদিপশুর খাবার নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
কাউনিয়া (রংপুর) : কাউনিয়া উপজেলার ৩টি ইউনিয়নে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্গত এলাকায় এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ পৌঁছেনি। উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায় বলেন, বন্যাকবলিত এলাকার জন্য ৩০ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। ইতিমধ্যে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1355)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
July
(892)
-
▼
Jul 13
(47)
- বই না পড়ে থাকা যায়! by মুনির হাসান
- গোর্খাল্যান্ডের দাবিতে সহিংসতা চলছেই, পর্যটন মন্ত্...
- আমার সঙ্গে যা হয়েছে তা প্রকাশ করতে আমি ভীত নই -গার...
- ‘লাভগুরু’র প্রেমে পরীমনি
- কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়ন করুন
- অন্ধকার ঘরে টানা ২০ বছর!
- লস্কর-এ-তৈয়বার হিন্দু সদস্য গ্রেফতার
- ট্রাম্প-জামাতাকে টাকা না দেয়ায় কাতার অবরোধ?
- ৩ মাস পর কবর থেকে তোলা হল লাশ
- তারেকের শাশুড়ির দুর্নীতির মামলা বাতিল
- কালো তালিকায় ১৬ হাজার মিল মালিক
- মধুপুরে এক ইউনিয়নে বিএনপি’র ভোট বর্জন
- কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় গাজীপুরে বয়লার বিস্ফোরণ
- ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- সাফাতদের বিচার শুরু
- ঢাকায় লংকান প্রেসিডেন্ট সিরিসেনা
- শাহজালালে ল্যাপটপ ভেঙে ৯টি স্বর্ণের বার উদ্ধার
- ইসি কর্মকর্তাদের বড় রদবদলে ক্ষুব্ধ কমিশনাররা
- ১০ হাজার টাকা ‘চুক্তিতে’ বাসায় আসেন তরুণী
- খালেদার দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই
- দেশে ফিরতে দিন গুনছেন সালাহ উদ্দিন আহমেদ
- সিসি ক্যামেরায় নজরদারি তবুও আর্থিক লেনদেন
- চকরিয়ায় ২ ডাকাত দলের গোলাগুলিতে যুবক নিহত
- শ্রাবণে রোগবালাই : প্রতিরোধ করবেন যেভাবে
- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভায় অভিযোগ: সভাপতি-সা...
- মারাত্মক অপুষ্টিতে মারা গেছে সীতাকুণ্ডের ৯ শিশু
- ১৯ কেজি বিস্ফোরক দ্রব্যসহ আটক ১
- দুই কনস্টেবলের পরিকল্পনাতেই সাভারে দুই তরুণী ধর্ষণ!
- ৮৫ বছরের বৃদ্ধের কান্ড!
- শিবগঞ্জ অন্ধকার ২৪ ঘণ্টা, আরও দু'দিন পর মিলবে আলো
- মধুপুরের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
- ৮ নদীর পানি বিপদসীমার ওপরে
- তৃতীয় শ্রেণির ছাত্রীর বিয়ে ঠেকাল ক্ষুদে সহপাঠিরা
- ত্রাণের জন্য হাহাকার
- স্বাগতম সিরিসেনা প্রস্তুত ঢাকা
- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া
- সভাপতি-সাধারণ সম্পাদক বিপুল অর্থের মালিক
- দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল হচ্ছে
- মাদারীপুরে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৫
- ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা
- রায় নিয়ে উত্তেজনা অহেতুক
- টয়লেট ছাড়া এই বাড়ির ভাড়া কত?
- বন্ধু খুঁজতে বান্ধব ডটকম
- লংকান বোর্ডের কাণ্ড!
- কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন উমর আকমল
- কপাল ও চোখের নিচে ভাঁজ পড়লে
- ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’কে পেছনে ফেলে শীর্ষে ‘সি ...
-
▼
Jul 13
(47)
-
▼
July
(892)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
Exclusive
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment