Thursday, July 13, 2017
টয়লেট ছাড়া এই বাড়ির ভাড়া কত?
টয়লেট ছাড়া এই বাড়ির ভাড়া কত?

কারও বাসায় নেমন্তন্ন খেতে গেলে যা হয়, টেবিলের আইটেমগুলোর কোন্টা রেখে কোন্টা তুলি, এই মুহূর্তে আমার অবস্থা অনেকটা তেমন। এত সাবজেক্ট, ঘনঘটাই বটে, আবার সবই গুরুত্বপূর্ণ, লটারির মাধ্যমে পিক করার জোগাড়। সপ্তাহে একটাই তো কলাম লিখি, অনেক ভাবনাই কিল করতে হয়, পরে আর প্রাসঙ্গিকতা থাকে না বলে। ডেড হর্সের মুখ কে দেখতে চায়? তো এবার দুটি আলাদা বিষয় ছোট ছোট করে লিখছি। সাবজেক্ট দুটি যে আলাদা, বলার দরকার ছিল না। কিন্তু আমি এমন পাঠকও দেখেছি, কোনো কলাম ১ ও ২- এভাবে স্পষ্ট ভাগ করা থাকলেও তারা উপর-নিচের পরম্পরা খোঁজেন এবং তা না পেয়ে ভাবেন আমি আবোল-তাবোল বকছি।
১. আমেরিকার পশ্চিমাঞ্চলীয় স্টেট কলোরাডোয় বছর ত্রিশেক আগে ক্যাথেলিন নামের এক মেয়েকে ধর্ষণের দায়ে ধর্ষকের ৮ বছরের কারাদণ্ড হয়েছিল। ৪ বছর পর, অর্ধেক দণ্ডভোগ শেষ হয়েছে যখন তার, এক কান-দু’কান হতে হতে সারা আমেরিকায় চাউর হয়ে গেল যে, ক্যাথেলিন তার বান্ধবীদের কাছে বলেছে তাকে ধর্ষণ করা হয়নি, দুজনের সম্মতিতেই ঘটেছিল ব্যাপারটি। সে আসলে কিছুদিন আগের বিশেষ এক ঘটনায় মনে মনে রাগ পুষে রেখেছিল দণ্ডপ্রাপ্তের প্রতি এবং প্রতিশোধ নিতেই ধর্ষণের অভিযোগ এনেছিল। বাক্যের শুরুতে ‘বলা বাহুল্য’ লিখতে নেই, সেক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারেন বলাটা যদি বাহুল্যই হয়, তাহলে লিখলাম কেন? তারপরও লিখছি- বলা বাহুল্য, আমেরিকার সমাজে সম্মতির এক্সট্রা-ম্যারিটাল সেক্স কোনো অপরাধের মধ্যেই পড়ে না। দেশটির এক প্রেসিডেন্ট কেনেডি অন্তত একবার ১৯৬২ সালের কোনো এক রাতে ক্যালিফোর্নিয়ার চমৎকার শহর পাম স্প্রিংসে যৌনাবেদনময়ী চিত্রনায়িকা মেরিলিন মনরোর সঙ্গে এ ধরনের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। সেটা উভয়েরই সম্মতিতে ঘটেছিল বলেই অসংখ্য সারকামাসটেন্সিয়াল এভিডেন্স থাকার পরও সবাই ছিল ‘স্পিকটি নট’।
১. আমেরিকার পশ্চিমাঞ্চলীয় স্টেট কলোরাডোয় বছর ত্রিশেক আগে ক্যাথেলিন নামের এক মেয়েকে ধর্ষণের দায়ে ধর্ষকের ৮ বছরের কারাদণ্ড হয়েছিল। ৪ বছর পর, অর্ধেক দণ্ডভোগ শেষ হয়েছে যখন তার, এক কান-দু’কান হতে হতে সারা আমেরিকায় চাউর হয়ে গেল যে, ক্যাথেলিন তার বান্ধবীদের কাছে বলেছে তাকে ধর্ষণ করা হয়নি, দুজনের সম্মতিতেই ঘটেছিল ব্যাপারটি। সে আসলে কিছুদিন আগের বিশেষ এক ঘটনায় মনে মনে রাগ পুষে রেখেছিল দণ্ডপ্রাপ্তের প্রতি এবং প্রতিশোধ নিতেই ধর্ষণের অভিযোগ এনেছিল। বাক্যের শুরুতে ‘বলা বাহুল্য’ লিখতে নেই, সেক্ষেত্রে কেউ প্রশ্ন করতে পারেন বলাটা যদি বাহুল্যই হয়, তাহলে লিখলাম কেন? তারপরও লিখছি- বলা বাহুল্য, আমেরিকার সমাজে সম্মতির এক্সট্রা-ম্যারিটাল সেক্স কোনো অপরাধের মধ্যেই পড়ে না। দেশটির এক প্রেসিডেন্ট কেনেডি অন্তত একবার ১৯৬২ সালের কোনো এক রাতে ক্যালিফোর্নিয়ার চমৎকার শহর পাম স্প্রিংসে যৌনাবেদনময়ী চিত্রনায়িকা মেরিলিন মনরোর সঙ্গে এ ধরনের সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। সেটা উভয়েরই সম্মতিতে ঘটেছিল বলেই অসংখ্য সারকামাসটেন্সিয়াল এভিডেন্স থাকার পরও সবাই ছিল ‘স্পিকটি নট’।
বিপরীত চিত্রটি দেখুন। আরেক প্রেসিডেন্ট ক্লিনটকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছিল মনিকা লিউনিস্কির সঙ্গে এক্সট্রা-ম্যারিটাল সেক্সের কারণে। তিনি ২২ বছর বয়সী মনিকাকে পরিকল্পিতভাবে হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে নিয়োগ দিয়ে ম্যানিপুলেট করে তাকে ফাঁদে ফেলেছিলেন। চ্যানেল টুয়েন্টি-টুয়েন্টিতে বারবারা ওয়াল্টার্সকে দেয়া মনিকার সাক্ষাৎকারটি আমি আমেরিকায় বসেই দেখেছিলাম। ঘণ্টাধিককালের সেই ইন্টারভিউয়ের এক পর্যায়ে তিনি তার চাপা কান্না চেপে রাখতে পারেননি, উদগত কান্না খুব কষ্টে সংবরণ করতে পারলেও হৃদয়বানদের ফাঁকি দিতে পারেননি। ক্লিনটনের প্রতি তখনও আবেগের রেশ ছিল বলে তিনি সত্য-মিথ্যার মাঝামাঝি হেঁটেছিলেন সাক্ষাৎকারে। সে যাক। ক্যাথেলিনের সম্মতিতেই যৌনসম্পর্ক হয়েছে, এটা জানাজানির পর তোলপাড় শুরু হয়ে গেল দেশটির সর্বত্র। তার নতুন কথার মানে এই যে, আমেরিকার মতো দেশেও নিরপরাধ জেল খাটতে পারে। বিচারব্যবস্থায় এত ফাঁক থাকার পরও কেন এই AnsKvi- We, the American! নিলীমিত চোখের মতোই মুদিতে হইবে এই ফাঁক। বিষয়টা চলে গেল লিগ্যাল এক্সপার্টদের কাছে। তারা অবশ্য আগে থেকেই জানতেন, ধর্ষণের যেহেতু প্রত্যক্ষ সাক্ষী থাকে না (ভারত কিংবা বাংলাদেশেও প্রকাশ্যে ট্রেন-বাসের ধর্ষণের ঘটনাগুলো সংঘটিত মোট ধর্ষণের অতি ক্ষুদ্রাংশ। এই social phenomenonwটির বয়সও খুব বেশি নয়), সেহেতু অভিযোগকারিণীর স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট ও সারকামাসটেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই বিচারকার্য সম্পন্ন করতে হয়। তো ডাক্তারি পরীক্ষায় জানার উপায় থাকে না যৌনমিলনটি উভয়ের সম্মতিতে ঘটেছে, নাকি male sex খাটিয়েছিল জবরদস্তি। বর্তমানে অবশ্য two finger testmn আরও কিছু পরীক্ষার দ্বারা এ প্রশ্নের মীমাংসা করা যাচ্ছে, ত্রিশ বছর আগে পৃথিবীর কোথাও ছিল না এই সুবিধা।
তো ডাক্তারি পরীক্ষার সীমাবদ্ধতার কারণে এবং সারকামাসটেন্সিয়াল এভিডেন্স যেহেতু কম গুরুত্বের পরোক্ষ সাক্ষ্য, সেহেতু এক্সপার্টরা বললেন, একটাই উপায় আছে আর তা হল অভিযোগকারিণী আদালতে মিথ্যা বলছে কিনা তা নিশ্চিত হওয়ার কার্যকর পদ্ধতি বের করতে হবে। লিগ্যাল এক্সপার্টদের পাট চুকে গিয়ে এবার সমস্যাটা ঠাঁই নিল মনোবিজ্ঞানীদের দরবারে। মিথ্যা ধরতে হবে। তারা বললেন- মিথ্যা বলার সময় কিছু সিম্পটম থাকে বলার ভঙ্গিতে। কথা বলতে বলতে কথক NbNb pause নেয় (কিছুক্ষণ থেমে থাকা), rhetoric (বাক্যালঙ্কার) ব্যবহার করে, যেমন-‘টু বি ভেরি ফ্র্যাংক’, ‘আই মিন’, ‘সো টু সে’ ইত্যাদি। চেহারায় ফুটে ওঠে এক ধরনের বিশেষ বিষণ্ণতাও। মনোবিজ্ঞানীদের এসব রিকমেন্ডেশনের পরও সমস্যাটি troubling questionB থেকে যায় দুটি কারণে। প্রথম কারণটা lie detector যে কারণে নিখুঁতভাবে মিথ্যা শনাক্ত করতে পারে না, তেমন। মিথ্যা শনাক্তকারী এই যন্ত্রের সামনে একজন সৎ লোকও নার্ভাস হয়ে পড়তে পারে, আবার অসৎ থাকতে পারে নিরুদ্বিগ্ন। ফলে তার ফিজিওলজিক্যাল ফাংশনগুলো সত্য বা মিথ্যার পক্ষে সঠিক রিডিং না-ও দিতে পারে। তেমনি আদালতের কাঠগড়ায়ও অভিযোগকারিণী নিরুদ্বেগে মিথ্যা বলে যেতে পারে এবং সেক্ষেত্রে আগে বলা সিম্পটমগুলো না-ও দেখা দিতে পারে। দ্বিতীয় কারণটি খুব উচ্চমার্গের চিন্তা। কথিত ধর্ষণের সময়টি ও বিচারকার্য চলার সময়- দুটি আলাদা প্রেক্ষিত।
এই মুহূর্তে যা সত্য বলে মনে হয়, আরেকটা সময়ে সেটাই মনে হতে পারে মিথ্যা। মনিকা লিউনিস্কির ক্ষেত্রে যেমনটা আংশিক ঘটেছিল। গল্পটা বড় হয়ে গেল। এর প্রয়োজন ছিল। ফরহাদ মজহারকেন্দ্রিক সাম্প্রতিক কথাবার্তা ও ঘটনাপ্রবাহে একটি কঠিন চিন্তা আমাদের আরও বেশি করে ভাবাচ্ছে যে, বাংলাদেশে এখন সত্যের সন্ধান পাওয়া ঈশ্বরের সান্নিধ্যলাভের মতোই অসম্ভব হয়ে পড়েছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, প্রকৃত দোষীও যদি আইনের জালে আটকা পড়ে আদালতের রায়ে শাস্তি পায়, সন্দেহ জাগে মামলা সাজানোর কারসাজিতে বিচারক বিভ্রান্ত হয়েছিলেন কিনা। ইলিয়াস আলী রহস্য, সাগর-রুনী ও পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যার সত্য এখনও জানতে পারিনি; জঙ্গিদের পাকড়াও অভিযানের পর র্যাব-পুলিশের সব ভার্সনই যে সত্য, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যাচ্ছে না। ব্যক্তিগতভাবে আমি এমন এক মানসিক স্তরে রয়েছি যে, ইসলামের ইতিহাসের ছদ্মাবরণে ওয়াজ-মাহফিলে রাজনৈতিক স্বার্থে বানানো সাঈদীর গল্পগুলো যেমন বিশ্বাস করি না, তেমনি সাক্ষাৎ-প্রমাণ ছাড়া বিতর্কিত কোনো বিষয়েই নিজের মতামত দিতে মন সায় দেয় না। অবস্থাটা লক্ষ করুন। ইংরেজিতেই বলি- truth does not necessarily lie in between, it may lie somewhere else- কোনো বিষয়ে দুই বা ততোধিক পরস্পরবিরোধী মন্তব্য করা হয় যখন, আমরা সেগুলোর মধ্য থেকেই সত্য বাছাই করে আলাদা করতে চাচ্ছি, অথচ এমনও হতে পারে সব পক্ষই মিথ্যা, সত্য চৌধুরী লুকিয়ে আছেন অন্য কোথাও।
অর্থাৎ দেখা যাচ্ছে, lie detector দিয়ে কোনো লাভ তো হবেই না, truth detectorI ফলদায়ক হতে পারবে না, কারণ এই ডিটেক্টরের সামনে সত্য উপস্থাপিত না হলে সেটা কী ডিটেক্ট করবে? হাস্যরস হলেও বলতে হচ্ছে, এখন প্রয়োজন পড়েছে আসলে truth searcher যন্ত্র, সত্য যেখানেই লুকিয়ে থাকুক না কেন, যাতে তা খুঁজে বের করা যায়। মিথ্যা শনাক্ত করে আমাদের কী লাভ, আমরা তো জানতে চাই সত্য। বাংলাদেশে কত অসংখ্য ঘটনা বা বিষয়ে আমরা বিভ্রান্ত হয়েছি, সত্যকে আদর করতে পারিনি, সেই তালিকা অনেক দীর্ঘ। সেগুলো বলতে গেলে পরের সাবজেক্টের জন্য স্পেস কমে যাবে। আমরা দ্রুত শেষ করতে চাই। আমার এ কথাটি আরেক কলামে লিখেছিলাম- মিথ্যার একটি গুণ এই যে, সে শ্রোতার কাছ থেকে বিশ্বাসযোগ্যতা দাবি করে। যে মিথ্যায় বিশ্বাসযোগ্যতার কণামাত্র উপাদান নেই, তা মিথ্যা নয়, উদ্ভট। আবার সত্যের একটি দোষ হল, সে কখনও কখনও মিথ্যার মতো বেজে ওঠে। দেশে এক ধরনের রাজনৈতিক যুদ্ধ চলছে, যে যুদ্ধে আগ্নেয়াস্ত্রের বদলে ব্যবহৃত হচ্ছে জিহ্বার শক্তি। এ অবস্থায় সত্যের সন্ধান করতে চাওয়া গণ্ডমূর্খতাই বটে। কারণ যুদ্ধবিগ্রহের পুরনো এই পৃথিবীতে অনেক আগেই কেউ একজন বলে রেখেছেন- Mr. truth is the first casualty of war- যুদ্ধে সবচেয়ে আগে নিহত হন সত্যবাবু। অতঃপর চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সত্য ও মিথ্যার দোলাচলেই দুলতে হবে আমাদের।
২. এক ভদ্রলোক বাড়ি ভাড়া ঠিক করতে গেছেন। পছন্দসই একটি ফ্ল্যাটের ভাড়া কত জিজ্ঞেস করায় মালিক বললেন, ১৮ হাজার টাকা। ভদ্রলোক বললেন, আপনার ফ্ল্যাটগুলো তো সুন্দর, তা টয়লেট ছাড়া ভাড়া কত? মালিককে অপ্রস্তুত দেখে তিনি বলেই চলেন- আমি বেতন পাই ৩০ হাজার টাকা, এক ছেলে ও এক মেয়ের স্কুলে যাতায়াত ও তাদের টিউটর মিলিয়ে খরচ হয় ৬ হাজার, আমার কনভেন্স ২ হাজার, বউয়ের ওষুধ ১ হাজার, বিপদে পড়ে অফিস থেকে লোন নিয়েছিলাম, সেজন্য কাটা হয় ৩ হাজার, আপনাকে যদি ১৮ হাজার দেই, তাহলে টাকা শেষ। এরপর আমি খাব কী? আর যদি না-ই খাই, কাঁচামাল ছাড়া ফিনিশড প্রোডাক্ট উৎপন্ন হবে কীভাবে? পেট তো সবসময় খালিই পড়ে থাকবে। টয়লেট দিয়ে কী করব আমি? ভদ্রলোকের হিসাবটা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে অডিট করানো যেতে পারে। হিসাব পাক্কা, একটাও দু’নম্বরী ভাউচার নয়। এখন তিনি কী সিদ্ধান্ত নেবেন? ১২ হাজার টাকার বাসায় উঠবেন?
২. এক ভদ্রলোক বাড়ি ভাড়া ঠিক করতে গেছেন। পছন্দসই একটি ফ্ল্যাটের ভাড়া কত জিজ্ঞেস করায় মালিক বললেন, ১৮ হাজার টাকা। ভদ্রলোক বললেন, আপনার ফ্ল্যাটগুলো তো সুন্দর, তা টয়লেট ছাড়া ভাড়া কত? মালিককে অপ্রস্তুত দেখে তিনি বলেই চলেন- আমি বেতন পাই ৩০ হাজার টাকা, এক ছেলে ও এক মেয়ের স্কুলে যাতায়াত ও তাদের টিউটর মিলিয়ে খরচ হয় ৬ হাজার, আমার কনভেন্স ২ হাজার, বউয়ের ওষুধ ১ হাজার, বিপদে পড়ে অফিস থেকে লোন নিয়েছিলাম, সেজন্য কাটা হয় ৩ হাজার, আপনাকে যদি ১৮ হাজার দেই, তাহলে টাকা শেষ। এরপর আমি খাব কী? আর যদি না-ই খাই, কাঁচামাল ছাড়া ফিনিশড প্রোডাক্ট উৎপন্ন হবে কীভাবে? পেট তো সবসময় খালিই পড়ে থাকবে। টয়লেট দিয়ে কী করব আমি? ভদ্রলোকের হিসাবটা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে অডিট করানো যেতে পারে। হিসাব পাক্কা, একটাও দু’নম্বরী ভাউচার নয়। এখন তিনি কী সিদ্ধান্ত নেবেন? ১২ হাজার টাকার বাসায় উঠবেন?
সেক্ষেত্রেও তার বেতন ছোট কাঁথার মতো হবে, মাথা ঢাকলে পা উদাম, পা ঢাকলে মাথা উজাড়। ১৮ থেকে ১২-তে নামলে বাকি ৬ হাজার দিয়ে খেতে পারবেন কোনোমতে, তবে দুধ-পত্রিকা-বিদ্যুৎ-গ্যাস-দুই সন্তানের টুকটাক চাহিদা-বুয়া এবং মাঝে-মধ্যে কাপড়-স্যান্ডেল ইত্যাদিসহ আরও অনেক খাতের বিল মেটাতে পারবেন না। তাহলে কি তিনি বস্তিসদৃশ কোথাও উঠবেন? কিন্তু তার বাবা যে জেলা শহরের নামকরা উকিল, তিনি নিজে মাস্টার্স! আমাদের এখনকার সাবজেক্ট ছোট ছোট আর্থিক দুর্নীতি (দুর্নীতির নানা প্রকারভেদ হয়)। বড় বড় দুর্নীতি বড় বড় বিশ্লেষকরা লিখুন গে, সেগুলো ডিল করুক লার্জ সাইজের প্রতিষ্ঠান দুদক। আমি ছোট লেখক, গাছের বড় ডাল পর্যন্ত হাত যায় না। যা হোক, প্রথমে আমরা ‘সততা’ প্রপঞ্চটি বোঝার চেষ্টা করব। সততা মানুষের এক অখণ্ড মানবিক গুণ। একে খণ্ডন করা যায় না, এ হল সুসংহত চারিত্রিক একক কাঠামো। সততার কোনো পার্সেন্টেজ হয় না যে, অমুক ৮০ ভাগ সৎ আর ২০ ভাগ অসৎ। অন্যদিকে দুর্নীতি দুর্নীতিই। এর ছোট-মাঝারি-বড় ভাগ নেই। বৃত্তসংক্রান্ত জ্যামিতিক কোনো উপপাদ্য বড় বৃত্ত এঁকে প্রমাণ করা যায়, আবার ছোট বৃত্ত এঁকেও। দুর্নীতি বোঝার জন্য তেমন ছোট-বড় কোনো মাপ নেই। আবার আমি মানসিকভাবে সৎ; কিন্তু নেহায়েত বাঁচার তাগিদে ছোট্ট দুর্নীতিটা করতে হয়েছে- এই সান্ত্বনা আত্মপ্রবঞ্চনারই নামান্তর। আমার দৃষ্টিতে বর্তমান দুনিয়ার সেরা হিউমারিস্ট জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের কথা- তুমি যদি দেখতে কুৎসিৎ, তাহলে তুমি কুৎসিৎই, কারণ কেউ কপালের নিচে এক্স-রে চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে না যে, তোমার ভেতরের সৌন্দর্য দেখতে পাবে।
দেশের অর্থনীতিটা আমরা এমন করে রেখেছি যে, শিক্ষিত শ্রেণীর একটি বড় অংশের যারা স্বল্প বেতনের (আপার লিমিট ৫০ হাজার ধরছি) চাকরি করছেন, তারা যদি তাদের সম্ভ্রম রক্ষা করে একটা কমফোর্টেবল জীবন নির্বাহ করতে চান, তাহলে তাদের সামনে একটাই পথ খোলা আছে- কিছু না কিছু দুর্নীতিতে জড়িয়ে পড়া। অতঃপর একটি ভ্যালিড প্রশ্ন তোলাই যায়। তবে তার আগে একজন সৎ মানুষের একটা ঘটনা বলতে হবে, আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ভাইয়ের কাছে শোনা। ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’র একসময়কার এমডি সাংবাদিক আমানউল্লাহ ভাই একবার তার ছোট ছেলেসহ স্টিমারে বরিশাল গিয়েছিলেন। প্রখ্যাত বি ডি হাবিবুল্লাহর ছেলে হিসেবে বরিশাল এলাকার অনেকেই তাকে সরাসরি চেনেন। চার-পাঁচ দিন পর তিনি যখন ফিরছিলেন, টিকিট চেকার তার হাত থেকে দুটি টিকিট নিয়ে চেক করতে করতে বললেন, স্যার যাওয়ার সময় আপনার ছেলের হাফ টিকিট দেখলাম, এখন ফুল টিকিট যে? আমানউল্লাহ ভাই উত্তর দিলেন, এরই মধ্যে ছেলের জন্মদিন পালন করেছি বরিশালে। ওর বয়স ১২ পেরিয়ে ১৩-তে পড়ে গেছে! প্রশ্নটা এবার ওঠাই। সমাজে আমানউল্লাহর মতো সৎ মানুষ যে একেবারে নেই, তা তো নয়। যদি একজনও থাকেন এবং তিনি যদি হন সম্ভ্রান্ত পরিবারের, তাহলে ছোট বললাম না, মাঝারি চাকরির মাধ্যমেই তিনি বর্তমান বাংলাদেশে সৎ জীবন যাপন করে সামাজিক মর্যাদা ও স্বচ্ছন্দ জীবন নিশ্চিত করতে পারবেন না যেহেতু, তাই ছোটখাটো দুর্নীতি জায়েজ করে দেয়া যায় না কি? সেক্ষেত্রে সেই লোকটির একটা সান্ত্বনা তো থাকবে যে, রাষ্ট্রের স্বীকৃতি আছে যেহেতু, তাতে কোনো অন্যায় হবে না।
ছোটখাটো দুর্নীতি কিন্তু জায়েজ হয়েই আছে। দেশ নৈতিকভাবে এতটাই দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে যে, দু’-চার-দশ হাজার টাকার দুর্নীতি এখন আর গায়ে মাখে না কেউ। দু’হাজার টাকা ঘুষ নিয়েছে? ওটা আবার টাকা হল নাকি! অথচ প্রশ্নটা কিন্তু আদর্শিক, টাকার অ্যামাউন্ট অবান্তর। আমানউল্লাহ ভাই হাফ টিকিট কিনে অনায়াসে কিছু টাকা বাঁচাতে পারতেন কিংবা সাংবাদিক ও বি ডি হাবিবুল্লাহর ছেলে হিসেবে ওইটুকু ছেলের টিকিট না কাটলেই বা কী হতো। কিন্তু আগেই বলেছি, সততাকে খণ্ড করা যায় না, ওটা সবসময়, সর্বত্রই সমগ্র। হলমার্কের ৪ হাজার কোটি টাকার দুর্নীতি এবং স্যারের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিয়ে সাক্ষাৎপ্রার্থীর কাছ থেকে বখশিশের নামে ৫০ টাকা ঘুষ নেয়া- এ দু’য়ের পার্থক্য টানার পেনসিল বাজারে পাওয়া যায় না। আমরা যখন দেখতে পাই, বিধিবদ্ধ উপার্জন, তা স্বল্প অথবা সীমিত, যা দিয়ে এই বাজারে ভদ্রস্থভাবে সংসার চালানো সম্ভব নয় অথচ সেটা চলছে নির্বিঘ্নে, কখনও বা ঠাটবাটের সঙ্গে এবং আরও যখন দেখি এ ধরনের পরিবারের সংখ্যা অনেক, তখন এ দেশের অর্থনীতির কোনো কূলকিনারা পাওয়া যায় না। কীভাবে সম্ভব- এমন একটি প্রশ্ন জোলো হয়ে গেছে এখন। হচ্ছে তো সম্ভব এবং কেউ যদি এই অসম্ভব কীভাবে সম্ভব হল এমন প্রশ্ন তোলেন, একইসঙ্গে তিনি যদি বিধিবদ্ধভাবেই যারা প্রচুর আয় করেন- ব্যবসায়ী, ডাক্তার, উকিল, মোটা বেতনের চাকরিজীবী ইত্যাদি- তাদের মতো কেউ না হন, তাহলে তাকেও হয়তো একই প্রশ্ন করবেন অন্য কেউ। টাকার মূল্যমান এত কমে গেছে যে, একশ’ টাকার নোটটাই হতে পারে লিগ্যাল টেন্ডার, মুদ্রার ক্ষুদ্রতম একক। অথচ বেতন পাচ্ছি ৪০ কী ৫০ হাজার, আটকাচ্ছে না কোনোকিছুতেই। সিএনজি ডাক দিয়ে তাকালেই দেখা যায় সেটা অকুপাইড, ঘরের ১০-১২ বছরের ছেলের হাতে স্মার্টফোন, চাইনিজ তো চাইনিজ, বারগুলোয়ও টেনে নেয়ার মতো চেয়ার পাওয়া যায় না। এদের সবারই বৈধ আয় কি সাপোর্ট করে এসব? কলকাতার লোক এই মাসে কতটা ইলিশ খাবে, ২০০ নাকি ৪০০ গ্রাম; শাহরুখের ছবিটা দেখবে, না সালমানেরটা; যদি লাইগ্যা যায় এই আশায় কয়টা লটারির টিকিট কিনবে, সবই ঠিক হয়ে যায় বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে। কেউ কেউ হয়তো এমনও ভাবে- আহা ঘুম থেকে জেগেই যদি দেখতে পেতাম ক্যালেন্ডারে ফুটে আছে ১ তারিখ! হ্যাঁ, কোত্থেকে আসে টাকা?
প্রধানমন্ত্রী নিশ্চয়ই বলবেন, দেশের অর্থনীতি বুম করেছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। অর্থনীতি নিশ্চয়ই বুম করেছে, তবে বৈষম্য কতটা লুম করেছে (ইংরেজি loom শব্দের আরেকটি অর্থ বৃহত্তর আকারে বা ভীতিপ্রদভাবে প্রতীয়মান হওয়া), সেটাও কিন্তু একটা প্রশ্ন এবং বড় প্রশ্ন। সেদিকে যাচ্ছি না, আমরা বলব শুধু ক্রয়ক্ষমতার কথা। বড় দুর্নীতিবাজের টাকায় মেজো দুর্নীতিবাজ, মেজোর টাকায় সেজো আর সেজো দুর্নীতিবাজের টাকায় ভাগ বসাচ্ছে ছোট দুর্নীতিবাজ। এভাবে যারা বাড়াচ্ছে ক্রয়ক্ষমতা, তাদের সংখ্যা কত মাননীয় প্রধানমন্ত্রী? আমরা বলি কী, হলমার্ক-ডেসটিনিসহ নানা জাতের সিঙ্গল অথবা সিন্ডিকেটেড বড় দুর্নীতিই শেষ কথা নয়। আবার এটাও বুঝি যে, বড়দের দেখেই ছোটরা শেখে; নেতার ব্যবসা নেই, চাকরি নেই, জমিজমা নেই, উত্তরাধিকারের সম্পত্তিও নেই, তিনি কীভাবে গাড়ি কিনলেন কেউ যেহেতু জিজ্ঞেস করছে না, কর্মী আমি মোটরসাইকেল তো কিনতেই পারি; তারপর একদিন আমারও গাড়ি হবে, হবে বাড়ি। ধুর, আমি কেন যে আবার বড় দুর্নীতিতে ঢুকলাম! কথা হচ্ছে, ব্যাপক জনগোষ্ঠীকে ধীরে ধীরে দুর্নীতিতে জড়িয়ে পড়াতে বাধ্য করার যে অর্থনীতি ও শাসনব্যবস্থা- এর বিহিত করতে না পারলে কোনো ধরনের আদর্শের কথাই মুখে তোলা সাজে না রাজনৈতিক নেতৃত্বের। বাধ্য করা হচ্ছে কেন বলছি? দাঁড়ান। আজ যিনি পেনসনে গেলেন, স্কুলে থাকতে তাকে একটা ভাবসম্প্রসারণ করতে দিয়েছিলেন শিক্ষক। রবীন্দ্রনাথের দুই লাইন- অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। দশে আট পেয়ে ভেবেছিলেন- সারাজীবন মেনে চলবেন এই দীক্ষা। কিন্তু পেনসনের টাকা তুলতে গিয়ে বাধ্য হয়ে তিনি ভুলে থাকলেন কৈশোরের সেই স্মৃতি। ঘুষ দিয়ে ছাড়িয়ে আনলেন টাকা। এই অন্যায়টুকু না করলে না খেয়ে তাকে জীবন থেকেই অবসর নিতে হতো। বড় দুর্নীতি এখনও সামাজিকভাবে প্রতিষ্ঠা কিংবা অনুমোদন পায়নি, সে অপেক্ষায় আছে কবে মিলবে সেই কৃতিত্ব; কিন্তু ছোটগুলো পেয়ে গেছে প্রতিষ্ঠা, কিছু লোক অনুমোদন দিচ্ছে না তো কী হয়েছে? ডাচ ও ডেনিশদের কথা মনে এলো। একসময় দুর্দান্ত রকমের অসভ্য ও দুর্নীতিবাজ ছিল তারা, সময়ের কষ্টিপাথরে এখন সোনার সার্টিফিকেট পেয়েছে তারা, যদিও সময়টা খুব দীর্ঘ। আমাদের উল্টোরথের যাত্রা কবে শুরু হবে জানি না। হতে পারে ফোঁড়ার পুঁজ বের হওয়ার জন্য যেমন সেটাকে ভালোভাবে পাকতে হয়, তেমনি দুর্নীতির ফুল কোর্স শেষ হওয়ার পরই শুরু হবে চরিত্র সংশোধনের নতুন পাঠ। দীর্ঘকালীন সেই পাঠ শেষে আত্মপ্রকাশ করবে হয়তো এক পরিশুদ্ধ জাতি। তখন ‘এক দেশে ছিল এক রাজা’- এমন ঢংয়ে শিশুতোষ বইয়ে লেখা হবে- একদা এই রাজ্যে রাজা ও রানীগণ, রাজন্যবর্গ ও তাহাদের অনুচরেরা একত্রে মিলিয়া প্রজাদের ভুল পথে পরিচালিত করিয়াছিল।
মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@yahoo.com
মাহবুব কামাল : সাংবাদিক
mahbubkamal08@yahoo.com
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1355)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
July
(892)
-
▼
Jul 13
(47)
- বই না পড়ে থাকা যায়! by মুনির হাসান
- গোর্খাল্যান্ডের দাবিতে সহিংসতা চলছেই, পর্যটন মন্ত্...
- আমার সঙ্গে যা হয়েছে তা প্রকাশ করতে আমি ভীত নই -গার...
- ‘লাভগুরু’র প্রেমে পরীমনি
- কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়ন করুন
- অন্ধকার ঘরে টানা ২০ বছর!
- লস্কর-এ-তৈয়বার হিন্দু সদস্য গ্রেফতার
- ট্রাম্প-জামাতাকে টাকা না দেয়ায় কাতার অবরোধ?
- ৩ মাস পর কবর থেকে তোলা হল লাশ
- তারেকের শাশুড়ির দুর্নীতির মামলা বাতিল
- কালো তালিকায় ১৬ হাজার মিল মালিক
- মধুপুরে এক ইউনিয়নে বিএনপি’র ভোট বর্জন
- কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় গাজীপুরে বয়লার বিস্ফোরণ
- ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- সাফাতদের বিচার শুরু
- ঢাকায় লংকান প্রেসিডেন্ট সিরিসেনা
- শাহজালালে ল্যাপটপ ভেঙে ৯টি স্বর্ণের বার উদ্ধার
- ইসি কর্মকর্তাদের বড় রদবদলে ক্ষুব্ধ কমিশনাররা
- ১০ হাজার টাকা ‘চুক্তিতে’ বাসায় আসেন তরুণী
- খালেদার দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই
- দেশে ফিরতে দিন গুনছেন সালাহ উদ্দিন আহমেদ
- সিসি ক্যামেরায় নজরদারি তবুও আর্থিক লেনদেন
- চকরিয়ায় ২ ডাকাত দলের গোলাগুলিতে যুবক নিহত
- শ্রাবণে রোগবালাই : প্রতিরোধ করবেন যেভাবে
- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভায় অভিযোগ: সভাপতি-সা...
- মারাত্মক অপুষ্টিতে মারা গেছে সীতাকুণ্ডের ৯ শিশু
- ১৯ কেজি বিস্ফোরক দ্রব্যসহ আটক ১
- দুই কনস্টেবলের পরিকল্পনাতেই সাভারে দুই তরুণী ধর্ষণ!
- ৮৫ বছরের বৃদ্ধের কান্ড!
- শিবগঞ্জ অন্ধকার ২৪ ঘণ্টা, আরও দু'দিন পর মিলবে আলো
- মধুপুরের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
- ৮ নদীর পানি বিপদসীমার ওপরে
- তৃতীয় শ্রেণির ছাত্রীর বিয়ে ঠেকাল ক্ষুদে সহপাঠিরা
- ত্রাণের জন্য হাহাকার
- স্বাগতম সিরিসেনা প্রস্তুত ঢাকা
- চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া
- সভাপতি-সাধারণ সম্পাদক বিপুল অর্থের মালিক
- দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল হচ্ছে
- মাদারীপুরে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৫
- ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা
- রায় নিয়ে উত্তেজনা অহেতুক
- টয়লেট ছাড়া এই বাড়ির ভাড়া কত?
- বন্ধু খুঁজতে বান্ধব ডটকম
- লংকান বোর্ডের কাণ্ড!
- কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন উমর আকমল
- কপাল ও চোখের নিচে ভাঁজ পড়লে
- ইউটিউবে ‘গ্যাংনাম স্টাইল’কে পেছনে ফেলে শীর্ষে ‘সি ...
-
▼
Jul 13
(47)
-
▼
July
(892)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
Exclusive
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment