ফ্যাশন শোতে খোলামেলা পল্লবী

সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বেশরম’। ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও সেটি তেমন একটা পূরণ হয়নি দুর্বল কাহিনীর জন্য।
তবে এই ছবির মাধ্যমে বেশ আলোচনায় এসেছেন রণবীরের বিপরীতে অভিনয় করা পল্লবী সরদা। ভাল অভিনয়, খোলামেলা পারফরমেন্স, নাচ- সবকিছু মিলিয়ে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এ ছবিটি মুক্তি পাওয়ার আগেই পল্লবীর কাছে বড় বড় প্রোডাকশনের ছবির প্রস্তাব আসে। কিন্তু সবক’টিই ফিরিয়ে দেন পল্লবী। কারণ, ‘বেশরম’-এর মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। তবে অনেকেরই অজানা যে বলিউডে পা রাখার আগে র‌্যাম্পে কাজ করার মধ্য দিয়ে ভারতের শীর্ষ মডেলে পরিণত হয়েছিলেন তিনি। এবার দীর্ঘদিন পর আবারও মডেলিংয়ে ফিরলেন পল্লবী। ১৩ই অক্টোবর ইন্ডিয়ান ফ্যাশন উইক-২০১৪-এর মঞ্চে অনেকটাই নগ্নভাবে হাজির হয়ে সবাইকে অবাক করে দেন তিনি। এ সময় তার পরনে ছিল শুধুমাত্র এক টুকরো লালরঙা কাপড়। এই কাপড় জড়িয়েই ফ্যাশন শোতে অংশ নেন তিনি। তবে একেবারেই সাবলীল ভঙ্গিতে এখানে ক্যাটওয়াক করতে দেখা গেছে তাকে। ফ্যাশন শো শেষে নিজের অনুভূতির কথা টুইটারে লিখেছেন পল্লবী। এ বিষয়ে তিনি লিখেছেন, আমি আগেও এই শোতে অংশ নিয়েছি। ‘ইন্ডিয়ান ফ্যাশন উইক’-এর প্রতি আমার দুর্বলতা রয়েছে। তাই যখন কর্তৃপক্ষ আমাকে প্রস্তাব করলো, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বরাবরের মতো এখানে খোলামেলাই হাজির হয়েছি। এভাবে নিজেকে উপস্থাপন করতে আমার ভাল লাগে। দর্শকরাও প্রাণভরে উপভোগ করেছেন শোটি। সব মিলিয়ে আমি অনেক আনন্দিত এখানে অংশ নিয়ে।