‘ঢাকা অ্যাটাক’-এ অতিথি শিপন

শিপন
দীপকংর দীপন পরিচালিত ঢাকা অ্যাটাক ছবির শিল্পী তালিকায় যোগ হলো অভিনেতা শিপনের নাম। ছবিতে তাঁকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। দেশা: দ্য লিডার দিয়ে চলচ্চিত্রে অভিষেক করা শিপন জানান, তাঁকে শুধু মালয়েশিয়ার ওই অংশটুকুতেই দেখা যাবে। ছবির ছোট্ট একটা অংশে অভিনয় করলেও কাজটি উপভোগ করেছেন শিপন। তিনি বলেন, ‘এই ছবিতে কাজ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।’ ঢাকা অ্যাটাক ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।