সালমান কোনো উপহার নেন না!

সালমান খানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজ
উপহার পেলে খুশি হন না—এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজ জানিয়েছেন, বলিউডের তারকা অভিনেতা সালমান খান নাকি কোনো উপহারই নেন না! অবাক করা তথ্যই বটে। অবশ্য জ্যাকুলিন জানিয়েছেন, সালমানকে কেউ কোনো উপহার দিলে সেই উপহার নিজে না নিয়ে সালমান তাঁর দাতব্য প্রতিষ্ঠান ‘বিইং হিউম্যান’-এ দিয়ে দিতে বলেন। শ্রীলঙ্কান বংশোদ্ভূত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের বলিউডের তারকা হওয়ার সুযোগ এসেছিল ২০১৪ সালে, সালমান খানের হাত ধরেই। সালমানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করেছিলেন জ্যাকুলিন। সালমানকে তাঁর শুভাকাঙ্ক্ষীর চেয়েও বিশেষ কিছু বলেই মানেন এই অভিনেত্রী। সালমান প্রসঙ্গে জ্যাকুলিন ‘ইয়ে মেরা সুপারস্টার’ অনুষ্ঠানে বলেছেন, ‘যখনই আপনি তার (সালমান খান) সঙ্গে কথা বলবেন, দেখবেন, সে ‘‘বিইং হিউম্যান’’ প্রসঙ্গটি টেনে আনবে। এ ব্যাপারে সে এত বেশি আবেগপ্রবণ! আর ক্যামেরা অন রয়েছে বলে কিন্তু সে এসব কথা বলে না।’ জ্যাকুলিন ফার্নান্দেজ আরও বলেছেন, ‘সে সব সময় নিজেকে প্রস্তুত রাখে কাউকে সাহায্য করার জন্য। যার সাহায্য দরকার, যে কাছাকাছি আছে।’ জ্যাকুলিন বলেন, ‘আমি তার কাছ থেকে এটা শিখেছি। আমার যখন এমন সাহায্যের প্রয়োজন ছিল, সে সময় আমিও সাহায্য পেয়েছি।