দুই বাসের চাপে প্রাণ গেল যাত্রীর

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে চাপা পড়ে আবুল কালাম নামে এক যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালাম নামে ওই যাত্রী বাসে উঠতে গেলে অপর একটি বাস এসে তাকে চাপ দেয়। এ সময় দুই বাসের মধ্যে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জিত সাহা জানান, দুর্ঘটনার পর বাস দুটি আটক করা হয়েছে।