আটক আট মিশনারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে হাইতি ছেড়েছেন

হাইতিতে শিশু পাচারের অভিযোগে আটক হওয়া ১০ আমেরিকান মিশনারির মধ্যে আটজন গত বুধবার একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পোর্ট অ প্রিন্স ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানায়।
এর আগে একটি আদালত কোনো ধরনের জামিন আবেদন ছাড়াই তাঁদের মুক্তির আদেশ দেন। পরে কূটনীতিকদের বহনকারী একটি গাড়িতে করে তাঁদের বিমানবন্দরে আনা হয়। এরপর তাঁরা মার্কিন সামরিক পরিবহন বিমানে যুক্তরাষ্ট্রের মিয়ামির উদ্দেশে যাত্রা করেন।