বিচারকদের গেজেট প্রকাশে আরো ৩ দিন সময়

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আগামী বুধবার পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৩ ডিসেম্বর আপিল বিভাগ ওই গেজেট প্রকাশের জন্য ১০ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় বিষয়টি রোববার আপিল বিভাগে আসে। শুনানিতে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল সময় চাইলে আদালত ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় দেন।