ওজন কমানোর মিশন ফাঁস

সাইকেল চালিয়ে ক্লান্ত আমির
‘দঙ্গল’ ছবির জন্য ওজন কমাতে হবে। সময় মাত্র তিন মাস। এর ভেতর শরীরকে করে তুলতে হবে একজন রেসলারের মতো। সেই প্রস্ত
ওজন কমাতে আমিরের কর্মতালিকা
ই নিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ওজন কমাতে আমিরের কর্মতালিকা যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যে অবস্থান করছেন আমির। সেখানে নিয়ম করে ভোর ছয়টায় ঘুম থেকে উঠছেন তিনি। তারপর শুরু হয় শারীরিক কসরত। ওজন কমানোর মিশনে তাঁকে পাহাড়ে চড়তে হয়, সাইকেল চালাতে হয়, সাঁতার কাটতে হয় ও খেলতে হয় টেনিস। এত সব পরিশ্রমের পর তাঁকে খেতে হচ্ছে একেবারে মেপে মেপে। শরীরচর্চার প্রশিক্ষকের বেঁধে দেওয়া নিয়মমতো ছয় মাস ধরেই এসব করছেন তিনি। রেসলারের ভূমিকায় অভিনয় করতে তাঁকে কমাতে হবে মোট ২২ কেজি ওজন। ইতিমধ্যে কমিয়ে ফেলেছেন ১৩ কেজি। ‘দঙ্গল’ ছবিতে আমির অভিনয় করবেন রেসলার মহাবীর ফোগাথের ভূমিকায়। ছবিতে দেখা যাবে নিজের দুই মেয়ে ববিতা কুমারী ও গীতা ফোগাতকে রেসলিং শেখাচ্ছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন নিতেশ তিউয়ারি। চলতি বছরের বড়দিনে ছবিটি মুক্তির কথা রয়েছে।