হলিউড ছবিতে বিপাশার চমক

ক’দিন আগেই মুক্তি পেয়েছে বিপাশা বসু অভিনীত ছবি ‘এলোন’। ভৌতিক এ ছবিতে বরাবরের মতো অসাধারণ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ব্যাপক রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। ছবিটি বেশ ভাল ব্যবসা সফলতাও পেয়েছে। সব মিলিয়ে এ ছবিটির দর্শক সাড়ায় ব্যাপক আনন্দিত বিপাশা। সম্প্রতি নিজের বাসায় ‘এলোন’-এর সফলতায় একটি পার্টিও দিয়েছেন তিনি। সেই পার্টিতে ছবির কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের অনেক পরিচিত মুখ। তবে ফুরফুরে মেজাজে থাকা বিপাশা বর্তমানে একাধিক বলিউড ছবির কাজ ফিরিয়ে দিয়েছেন। মূলত গল্প তেমন একটা পছন্দ না হওয়াতেই এসব ছবিতে অভিনয়ে রাজি হননি তিনি। তবে আরেকটি কারণও আছে। আর সেটি হলো সম্প্রতি দ্বিতীয়বারের মতো হলিউড ছবিতে অভিনয়ের জন্য কাজ করছেন তিনি। ২০১৩ সালে ‘দ্য লাভারস’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল তার। এবার সেই ছবির সিক্যুয়ালেই অভিনয় করছেন তিনি। গত এক সপ্তাহ ধরেই ‘দ্য লাভারস-২’ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন বিপাশা। এ ছবিটি শেষ না করা পর্যন্ত অন্য ছবি তেমন হাতে নিতে চাচ্ছেন না তিনি। এদিকে বিপাশা ভক্তদের জন্য চমকও থাকছে এ ছবিতে। বলিউড অনেক ছবিতে খোলামেলা ও রগরগে দৃশ্যে কাজ করছেন এ অভিনেত্রী। এবার হলিউডের এ ছবিতে প্রথমবারের মতো নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন বিপাশা। ছবিতে একটি বিছানাদৃশ্যে পুরোপুরি নগ্ন অবস্থায় দেখা যাবে তাকে। অবশ্য সেটা কেবলই চরিত্রের প্রয়োজনে- এমনটাই জানিয়েছেন বিপাশা। সম্প্রতি এ ছবির মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘দ্য লাভারস-২’ ছবিতে আমার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণের সুযোগও থাকছে। তবে একটি দৃশ্যে কাপড় ছাড়া বিপাশাকে দর্শক দেখতে পাবেন। এটা আমার পক্ষ থেকে দর্শকদের জন্য চমক। আশা করছি সবাই উপভোগ করবেন। তাহলে এবার অপেক্ষায় থাকুন।