পরীক্ষায় মনোযোগী এমা

ক'দিন বাদেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন এমা ওয়াটসন। এর মধ্যে কিছু লোভনীয় প্রস্তাবও ছিল, কিন্তু নিজের সিদ্ধান্ত সঠিক মনে হয়েছে তার। ২৩ বছর বয়সী এই ব্রিটিশ তারকার সব মনোযোগ এখন লেখাপড়ায়। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্সে ব্রাউন ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে পড়ছেন তিনি। অভিনয় আর পড়াশোনা দুটো সমানতালে করলে যে ডাব্বা মারার আশঙ্কা আছে তা ভালোই জানা তার। জানা গেছে, হলিউড নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে আগ্রহী। কিন্তু আপাতত লেখাপড়ায় সফল হওয়ার ইচ্ছা তার। 'হ্যারি পটার' সিরিজের ছবিতে অভিনয়ের সময়ও সেটে দিনে পাঁচ ঘণ্টা শিক্ষকের কাছে পড়েছেন তিনি। তখন জিসিএসই মাধ্যমিক স্কুল পরীক্ষায় আটটি এ প্লাস ও দুটি এ গ্রেড অর্জন করেন এমা।
রাসেল ক্রো ও অ্যান্থনি হপকিন্সের সঙ্গে তার অভিনীত নতুন ছবি 'নোয়া' মুক্তি পাবে এ বছর।