কলকাতা বইমেলা উদ্বোধন

কলকাতার সায়েন্সসিটি-সংলগ্ন মিলনমেলা ময়দানে গতকাল মঙ্গলবার ৩৫তম বইমেলার উদ্বোধন করেছেন পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত মার্কিন সাহিত্যিক রিচার্ড ফোর্ড।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টিমোথি জে রোমার। এবারের বইমেলার থিম কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন সংসদ ক্যাপিটাল বিল্ডিংয়ের আদলে তৈরি করা হয়েছে বইমেলায় যুক্তরাষ্ট্রের প্যাভিলিয়ন।