কাশ্মীরে হামলায় দুই নিরাপত্তাকর্মী আহত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল শনিবার একটি আত্মঘাতী হামলায় দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। রাজধানী মোজাফফরাবাদ থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণে ধোতান শহরে এ ঘটনা ঘটেছে।
মোজাফফরাবাদের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সরদার খুরশিদ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলাকারী সেনাবাহিনীর একটি যানকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালায়।
গত জুন মাসের পর এটা ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পঞ্চম বোমা হামলা।