আগের চেয়েও বেশি শ্রদ্ধা কাপুর

ক্যারিয়ারের শুরু থেকেই সৌন্দর্য আর গ্ল্যামারের কারণে দর্শক আলোচনার শীর্ষে আছেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। এ নায়িকা ছবিতে বরাবরই দর্শকের সামনে হাজির হন আবেদনময়ীরূপে। সেটার প্রমাণও পাওয়া যায় ২০১৩ সালে ‘আাশিকি টু’ ছবির মধ্য দিয়ে। এর আগে দু’টি ছবিতে অভিনয় করলেও এ ছবিটিই তার ক্যারিয়ারকে কয়েক ধাপ এগিয়ে নিতে সাহায্য করেছে। ‘আশিকি টু’ ছবিতেই শ্রদ্ধার যৌন আবেদন দর্শকের নজর কাড়তে সক্ষম হয়। এরপর ‘গৌরি তেরি পেয়ার ম্যায়’, ‘হায়দার’, ‘এক ভিলেন’ ছবিগুলোর মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেন এ অভিনেত্রী। শ্রদ্ধা এখন আগের চেয়ে আরও বেশি আবেদনময়ী হয়ে উঠেছেন। আগের চেয়ে তার এখন বেশি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলেই শোনা যাচ্ছে। শুধু তাই নয়, আগামী দিনের স্টাইল আইকন হিসেবে শ্রদ্ধাকেই আখ্যা দেয়া হচ্ছে। শারীরিক ভাষা থেকে শুরু করে সৌন্দর্য সবক্ষেত্রেই হালের আলিয়া, জ্যাকুলিনদের তিনি ছাড়িয়ে যাবেন এমনটাই ধারণা করছেন অনেকে। তবে তার ক্যারিয়ারের এ সুসময় খুব বেশি দিন স্থায়ী হবে না এমন ধারণাও করছেন কেউ কেউ। গত এক বছর ধরেই বলিউড তারকা আদিত্য রায় কাপুরের সঙ্গে চুপিসারে প্রেম করে বেড়াচ্ছেন শ্রদ্ধা। নিন্দুকেরা বলছেন, ক্যারিয়ারকে সুগম না করে এভাবে প্রেম করে বেড়ালে যে কোন সময় ছিটকে পড়তে পারেন শক্তি কাপুর কন্যা।