মেসিকে চ্যালেঞ্জ, ৮০০ পুরুষকে হারানো এক আর্জেন্টিনা সুন্দরীর মডেলের

লিও মেসিকে ফুটবলে চ্যালেঞ্জ! তবে সেটা ফুটবল মাঠে নয়। ব্রাজিলের সমুদ্রসৈকতে। আর চ্যালেঞ্জার ও কোনও ফুটবলার নন। মেসিরই দেশের মডেল ফিওরেল্লা কাসতিলো। চব্বিশ বছর বয়সি আর্জেন্টিনিয়ান সুন্দরীকে বিশ্বকাপে অধিকংশ সময়ই দেখা যাচ্ছে ইপানেমা বিচে। ফিওরেল্লার দাবি, ব্রাজিল সমুদ্রসৈকতে তিনি এর মধ্যেই আটশো পুরুষকে বল জাগলিং, বল কন্ট্রোলে হারিয়েছেন। বাকি আছে এক জনকেই হারানো। আর সেই এক জন হলেন লিওনেল মেসি। “লিওর সঙ্গে বলের টক্করেও জিতব,” সুইৎজারল্যান্ডের সঙ্গে শেষ ষোলোর লড়াইয়ে মেসি নামার আগের দিন এলএম টেন অন্য চ্যালেঞ্জের সামনে। আর সেটা কিনা এল এক আর্জেন্টিনিয়ান সুন্দরীর থেকে!