শাহরুখ এক নম্বর

খ্যাতিতে শাহরুখ খানকে পেছনে ফেলেছেন সালমান খান আর মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁর ব্যবসায়িক বুদ্ধিকে টপকাতে পারলেন না তাঁরা।
ফোর্বস ইন্ডিয়ার ‘সেলিব্রিটি ১০০’ তালিকায় প্রথমেই আছে শাহরুখ খানের নাম।
অক্টোবর ২০১১ থেকে সেপ্টেম্বর ২০১২-এর মধ্যে ২০২ দশমিক ৮ কোটি রুপি আয় করেছেন শাহরুখ।
দ্বিতীয় আর তৃতীয় স্থানে আছেন সালমান খান ও মহেন্দ্র সিং ধোনি। তাঁদের আয় যথাক্রমে ১৪৪ দশমিক ২ কোটি আর ১৩৫ দশমিক ১৬ কোটি রুপি।
আয় আর জনপ্রিয়তার বিবেচনায় তৈরি করা হয়েছে এ তালিকা। আইএএনএস।