মেয়ের জন্য কেটির ব্যয়বহুল ক্রিসমাস গিফট!

হলিউড অভিনেত্রী কেটি হোমস এবারের বড়দিনে তার একমাত্র মেয়ে সুরি’র জন্য ত্রিশ হাজার পাউন্ডের উপহার কিনেছেন। ব্যয়বহুল এই উপহারের মধ্যে থাকছে পনেরো হাজার পাউন্ডের ভিক্টোরিয়ান প্লেহাউজ, যা তাদের পারিবারিক বাগানে বসানো হবে।
প্লে হাউজটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহও থাকবে। এখানেই শেষ না, ছয় হাজার পাউন্ডের একটি মিনি মারসিডিস গাড়িও থাকছে সুরি’র জন্য।

উপহারের তালিকায় আরও থাকছে মিনি আইপ্যাড, রালফ লরেন ড্রেস, চোলে কোট সহ আরও অনেক কিছু।

কেটি হোমস এবং টম ক্রুজের একমাত্র মেয়ে সুরি। ছয় বছর বয়সী সুরি এবার বাবা-মা সহ একসঙ্গে বড়দিন পালন করতে পারবে না। কারণ এবছরই কেটি হোমস এবং টম ক্রুজ তাদের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন।