জাতীয় মহিলা কাবাডি

ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে মিজান এডিবল অয়েল জাতীয় মহিলা কাবাডি। তিন দিনব্যাপী টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বিজেএমসি। তাদের সঙ্গে টুর্নামেন্টে খেলবে আরও ১১টি দল।