শান্তি আলোচনার আহ্বান মাহমুদ আব্বাসের

মার্কিন একপেশে নীতির কারণে সম্প্রতি ভেস্তে যাওয়া ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস। খবর আলজাজিরার। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া ভাষণে তিনি ওই আহ্বান জানান।
চলতি বছরের মাঝামাঝি থেকেই এ আলোচনা আবারও শুরু করার তাগিদ দেন তিনি। ২০০৯ সালের পর গত মঙ্গলবার ৮২ বছর বয়সী প্রবীন এ ফিলিস্তিন নেতা আবার জাতিসংঘে ভাষণ দিলেন। তিনি সংঘাতের পথ পরিহার করে ইসরাইলকে আলোচনায় বসার আহ্বান জানান।