শাহরুখের ‘স্বর্গীয় ছুটি’

শাহরুখ খান
বেশ কিছুদিন ধরেই দম ফেলার ফুরসুতটাও পাচ্ছিলেন না বলিউডের ‘কিং খান’ শাহরুখ। কয়েক দিন আগেই তাঁর অভিনীত ‘ফ্যান’ ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির প্রচারে ব্যস্ত সময় পার করতে হয়েছে তাঁকে। একই সঙ্গে তাঁকে এখন নতুন ছবি ‘রইস’-এর শুটিংয়েও সময় দিতে হচ্ছে। কাজেই পরিবারকে সেভাবে সময় দিতে পারছিলেন না তিনি। অবশেষে অনেক দিন পর গতকাল রোববার ছুটি কাটালেন শাহরুখ। সন্তানদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পেরে বেজায় খুশি এই তারকা। এ প্রসঙ্গে শাহরুখ খান গতকাল একটি টুইট বার্তায় লিখেছেন, ‘অনেক দিন পর আমার সন্তানদের সঙ্গে বসে আছি। টিভি দেখছি। গান শুনছি। গল্প করছি। যেন এক স্বর্গীয় ছুটি। এই ছুটিটা আমার খুব দরকার ছিল। ওদেরকে অনেক মিস করব।’ এক দিন ছুটি কাটিয়েই শাহরুখকে আজ থেকে আবারও কাজে নেমে পড়তে হয়েছে। এখন ‘রইস’ ছবির শুটিং চলছে ভারতের গুজরাটে। এটি এবার ঈদে মুক্তি পাবে ।