সাইমনের ‘প্রজাপতি মানুষ’

সাইমন সাদিক
অটিস্টিক শিশুরা কিছু কিছু বিষয়ে অন্য অনেকের চেয়ে ভালো জ্ঞান রাখে। তাই তারা বিশেষ শিশু। অটিজম নিয়ে তৈরি হবে চলচ্চিত্র প্রজাপতি মানুষ। পরিচালনা করবেন পি এ কাজল। ছবিতে মুখ্য একটি চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক। গতকাল সোমবার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সাইমন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার ছবি হবে এটি। কোনো কিছু না ভেবে পরিচালকের কাছ থেকে শুধু ছবির গল্প শুনেই কাজটি করতে রাজি হয়েছি। সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে—এ ধরনের ভালো কিছু কাজ করতে চাই।’ এদিকে পি এ কাজল জানিয়েছেন, অটিস্টিক একজন শিশুকে নিয়ে ছবির গল্প হলেও ছবিতে নায়ক-নায়িকার প্রেমও থাকবে। তবে এই ছবির নায়িকা হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। আগামী জুনের মাঝামাঝি প্রজাপতি মানুষ ছবির শুটিং শুরু হবে।