রিহানার অভিনব উদ্যোগ

বর্তমান সময়ের বিশ্বনন্দিত পপ তারকা রিহানা। গান দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আলোচনায় আসাতেও  অভ্যস্ত এখন তিনি। বিশেষ করে নিজের শরীর প্রদর্শনের জন্যই অপেক্ষায় থাকেন এ তারকা। আর তার জন্য অবলম্বন করেন অভিনব পন্থা। টুইটারে কাছাকাছি সময়ে নিজের একাধিক নগ্ন ছবি পোস্ট করে আলোচনা-সমালোচনার মুখোমুখি হয়েছিলেন এই গায়িকা। রিহানা ক’দিন আগেই ঘোষণা দিয়েছিলেন নিজের নতুন গান ও ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হবেন। নিজের কথা তিনি রাখছেন। কিছুদিনের মধ্যেই নিজের নতুন মিউজিক ভিডিও প্রকাশ করবেন তিনি। তবে এখানেও চমক রাখছেন রিহানা। এই ভিডিওর জন্য পুরো শরীরে ট্যাটু আঁকিয়েছেন তিনি। কোন ধরনের পোশাকে নয় নগ্ন শরীরের ট্যাটু পরে গানটিতে পারফর্ম করতে দেখা যাবে তাকে। এরই মধ্যে গানটির শুটিং শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার আগে গানে রিহানাকে যে লুক দেয়া হয়েছে, তার একটি ফটোসেশন করা হয়েছে। যদিও এই ছবিগুলো এখনও প্রকাশ করা হয়নি। পুরো শরীরে ট্যাটু এঁকে তাতে পারফর্ম করার অভিনব উদ্যোগটি নিয়েছেন রিহানা নিজেই। পুরো ভিডিওটিতে এমন উপস্থাপনের মাধ্যমে নাচতে দেখা যাবে তাকে। খুব শিগগিরই শরীরে ট্যাটু আঁকা ছবিগুলোও টুইটারে প্রকাশ করবেন বলেও জানিয়েছেন রিহানা। এ বিষয়ে তিনি বলেন, পুরো শরীরে ট্যাটু এঁকেছি। ব্যাপারটা খুব এনজয় করছি আমি। নিজেকে আয়নার সামনে দেখতে অন্যরকম লাগছে। মনে হচ্ছে এটাও এক ধরনের পোশাক। খুব তাড়াতাড়ি আমার এই লুকের ছবি আপনাদের জন্য টুইটারে প্রকাশ করবো। আর ভিডিওটির কাজও আগামী কয়েকদিনের মধ্যে শেষ করবো। আশা করছি দর্শকদের খুব ভাল লাগবে।