দোকানের বিম ভেঙে পড়ে মালিকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে গতকাল মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন দোকানের বিম (দুই স্তম্ভের সংযোগকারী) ভেঙে পড়ে ওই দোকানের মালিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম রাজু আহমেদ (৪৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় রাজু আহমেদকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর আত্মীয়স্বজন। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।