ইরানে অপহরণের দায়ে তিনজনের প্রকাশ্যে ফাঁসি

অপহরণের দায়ে ইরানের পশ্চিমাঞ্চলীয় আজনা শহরে গত বুধবার তিনজনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা ফার্স গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়।
যে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে, তাঁদের নামের প্রথমাংশ ছাড়া বিস্তারিত কিছু জানায়নি ফার্স। এ ছাড়া যে ব্যক্তিকে অপহরণের দায়ে তাঁদের ফাঁসি দেওয়া হয়েছে, তাঁর পরিচয়ও জানায়নি।
বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ইরানে কমপক্ষে ১০৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গত বছর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কমপক্ষে ২৭০ জনের।
ইরান বলছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মৃত্যুদণ্ড অপরিহার্য।