হারল সাকিবের দল

গ্লামরগনের কাছে উস্টারশায়ার ২৪১ রানের বড় ব্যবধানে হারলেও ব্যাটে-বলে ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বল হাতে দুই ইনিংসে ছয়টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৪৭ রানের পর দ্বিতীয় ইনিংসেও দলের বিপর্যয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ১২৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর নেমেছিলেন, শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৭২ বলে ২৫ রান। চতুর্থ ইনিংসে ৪১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাকিবের দল উস্টারশায়ার গুটিয়ে গেছে ১৭৫ রানেই।