এইচএসবিসি ও শান্তা প্রপার্টিজ লিমিটেডের সমঝোতা চুক্তি

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ এবং শান্তা প্রপার্টিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি হয়েছে।
এইচএসবিসি বাংলাদেশের পারসোনাল ফাইন্যানসিয়াল সার্ভিসের প্রধান মো. শাফকাত হোসেন এবং শান্তা প্রপার্টিজের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।