Tuesday, September 29, 2009
জনগণ আমাদের সঙ্গে, শিগগিরই আমরা ক্ষমতায় যাব -বিশেষ সাক্ষাত্কার by বাবুরাম ভট্টরাই
জনগণ আমাদের সঙ্গে, শিগগিরই আমরা ক্ষমতায় যাব -বিশেষ সাক্ষাত্কার by বাবুরাম ভট্টরাই
নেপালের ইউনাইটেড কমিউনিস্ট পার্টির (মাওবাদী) সাধারণ সম্পাদক বাবুরাম ভট্টরাই প্রথম গণতান্ত্রিক নেপাল সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৪ সালে নেপালের গুর্খা জেলার বেলবাস কপলং গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। তিনি ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য কলায় সম্মান ও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শহর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০১ সাল থেকে অদ্যাবধি নেপালি মাওবাদীদের প্রধান তাত্ত্বিক হিসেবে ভূমিকা রেখে চলেছেন। ২০০৬ সালে নেপাল সরকার ও মাওবাদীদের মধ্যে যে শান্তিচুক্তি হয়, তাতে বাবুরাম ভট্টরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৮ সালের এপ্রিলে নেপালে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বাবুরাম সর্বোচ্চ ভোট পেয়ে জয়লাভ করেন। সম্প্রতি নেপালে তাঁর বাসভবনে সাক্ষাত্কারটি গ্রহণ করা হয়।
* সাক্ষাত্কার গ্রহণ: ইফতেখার মাহমুদ
প্রথম আলো * সশস্ত্র সংগ্রামের সমাপ্তি টেনে, নির্বাচনে জিতে আপনাদের দল ক্ষমতায় গেল। কিন্তু আট মাসের মাথায় ক্ষমতা ছাড়ল। বিষয়টি কীভাবে দেখছেন?
বাবুরাম ভট্টরাই * দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের মতো নেপালে সরাসরি উপনিবেশ নেই। কিন্তু ঔপনিবেশিক শক্তিগুলোর সরাসরি হস্তক্ষেপ রয়ে গেছে। দেশের মধ্যেও বড় বড় ভূমির মালিকেরা টিকে আছে। বেশির ভাগ মানুষ দরিদ্র। বর্ণব্যবস্থা, জাতিগত নিপীড়ন, মুসলিমদের প্রতি অন্যায় আচরণ নেপালে রয়ে গেছে। নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এ অবস্থার পরিবর্তন করে একটি সত্যিকার গণতান্ত্রিক আন্দোলন শুরু করতে চেয়েছি। সশস্ত্র আন্দোলন ছিল তারই অংশ। রাজতন্ত্রের পতনের মাধ্যমে আমরা সশস্ত্র আন্দোলনের প্রাথমিক সফলতা পেয়েছি।
সামনের দিনগুলোতে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। নেপালের পরিস্থিতিতে প্রাথমিকভাবে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাই ছিল আমাদের লক্ষ্য। এর পরবর্তী ধাপ হিসেবে আমরা সত্যিকার অর্থে শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ, তথা মানুষের আসল সত্তাকে মুক্ত করার সংগ্রামের জন্য কাজ করব।
প্রথম আলো * এতে করে নেপালের গণতন্ত্রায়ন কি এগিয়ে চলছে?
বাবুরাম ভট্টরাই * প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীল দুটি পক্ষ থাকে। আমরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে প্রতিক্রিয়াশীল শক্তিগুলোকে প্রাথমিকভাবে পরাজিত করতে পেরেছিলাম। কিন্তু তারা আবারও সংগঠিত হয়েছে। তবে বেশি দিন তারা ক্ষমতায় থাকতে পারবে না। আমরা জনগণকে সংগঠিত করে আবারও আন্দোলন শুরু করেছি। সামনের দিনে মাওবাদীরাই আবার ক্ষমতায় যাবে। কারণ, জনগণের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। তারা আমাদের ভোট দিয়েছে। আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করে যাচ্ছি।
প্রথম আলো * আপনারা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলেন কেন?
বাবুরাম ভট্টরাই * আমরা ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে বেশ কিছু কাজ শুরু করেছিলাম। এতে প্রতিক্রিয়াশীল চক্র আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার ও তত্পরতা চালিয়েছে। দুই হাতে টাকা ছড়িয়েছে। সামরিক বাহিনী ও প্রতিক্রিয়াশীল চক্র রাষ্ট্রপতিকে সংবিধানবিরোধী পদক্ষেপ নিতে প্ররোচিত করেছে। আমরা তার বিরোধিতা করেছিলাম। এই চক্র চেয়েছে, সামরিক বাহিনীকে পেছনে রেখে রাষ্ট্রপতিকে দিয়ে নিজেদের স্বার্থে সরকারকে ব্যবহার করবে। বাংলাদেশে আমরা এ ধরনের সরকার পরিচালিত হতে দেখেছি। তারা নেপালেও সামরিক বাহিনীর একটি পুতুল সরকার চেয়েছিল। আমরা তা হতে চাইনি বলেই ক্ষমতা ছেড়ে দেওয়া সঠিক মনে করেছি।
প্রথম আলো * অনেকে বলছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। আপনারা অস্ত্র ছেড়ে শান্তিপ্রক্রিয়ায় প্রবেশ করেছেন। শান্তিচুক্তির শর্ত হিসেবে ছয় মাসের মধ্যে জাতীয় সেনাবাহিনীতে আপনাদের পিপলস আর্মির একীভূত হওয়ার শর্ত থাকলেও ১৮ মাস গত হয়েছে। এখন আপনাদের সামনে ক্ষমতায় যাওয়ার পথ কী?
বাবুরাম ভট্টরাই * আমরা দেশপ্রেমিক শক্তি ও জনগণকে সংগঠিত করার চেষ্টা করছি। তাদের আকাঙ্ক্ষার শক্তি নিয়ে আমরা আবারও ক্ষমতায় যাব। আমরা ক্ষমতায় যাওয়া ছাড়া নেপালে সত্যিকার অর্থে শান্তি আসবে না। যে প্রতিক্রিয়াশীল শক্তি আমাদের ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে, তারাই এত দিন নেপালের ক্ষমতায় ছিল। জনগণ তাদের কাছ থেকে শোষণ ও বঞ্চনা ছাড়া আর কিছু পায়নি।
প্রথম আলো * নেপালের মতো ক্ষুদ্র রাষ্ট্র কীভাবে এককভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু রাখবে। যখন আপনাদের দুই দিকে দুটি বৃহত্ রাষ্ট্র চীন ও ভারত।
বাবুরাম ভট্টরাই * আমরা আপাতত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার কথা বলছি না। আমাদের দেশে এখনো আধাসামন্ততান্ত্রিক উপাদান রয়ে গেছে। কৃষিব্যবস্থা এখনো বাণিজ্যিক হয়নি। শিল্পপ্রতিষ্ঠান তেমন একটা গড়ে ওঠেনি। আমরা নেপালের অর্থনীতিকে শিল্পভিত্তিক ব্যবস্থায় নিয়ে যেতে চাই। বৈপ্লবিক সংগ্রাম ও পরিবর্তন ছাড়া তা অর্জন করা সম্ভব নয়।
আমাদের অর্থনীতি এখনো ভারত ও চীনের ওপর অনেকাংশে নির্ভরশীল। আমরা এই দুই দেশের সহযোগিতার ভিত্তিতে নেপালের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। তাদের সঙ্গে সুস্থ কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই। তাই বলে তাদের কোনো অযাচিত হস্তক্ষেপ আমরা মানব না। ভারত ও চীন যদি নিজেদের স্বার্থের কথা চিন্তা করে, তাহলে নেপালের ক্ষতি হবে, এমন কিছু তারা করবে না। নেপাল বেশির ভাগ ভোগ্য পণ্য চীন ও ভারত থেকে আমদানি করে। নেপালে রাজনৈতিক স্থিতিশীলতা এলে, জনগণের ক্রয় ক্ষমতা বাড়লে তা সব দেশের জন্য ভালো। একটি গণতান্ত্রিক দেশে তাদের বাজার আরও সম্প্রসারিত হবে। সবার সহযোগিতা নিলেও আমাদের মূল লক্ষ্য থাকবে একটি অত্মনিয়ন্ত্রিত অর্থনীতি গড়ে তোলা।
প্রথম আলো * শক্তিশালী অর্থনীতির দেশ সব সময় প্রতিবেশী ক্ষুদ্র অর্থনীতির দেশকে অস্থিতিশীল রাখতে চায়। স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিবেশী বড় রাষ্ট্রের হস্তক্ষেপের অসুবিধা করে।
বাবুরাম ভট্টরাই * আমি এ ধারণার সঙ্গে একমত নই। এটা ঠিক যে অনেক বিদেশি শক্তি তাদের স্বার্থ হাসিলের জন্য নেপালে নানা ধরনের তত্পরতা চালাচ্ছে। যারা অস্ত্র-বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের জন্য অস্থিতিশীল নেপাল হয়তো সুবিধাজনক। কিন্তু বিদোশ রাষ্ট্রগুলোকে এটা বুঝতে হবে, অস্থিতিশীল নেপাল সবার জন্যই ক্ষতিকারক। স্থিতিশীল নেপাল ভারতসহ অন্য দেশের সাধারণ জনগণের জন্য ব্যবসার ভালো সুযোগ এনে দেবে। নেপালে দারিদ্র্য ও বৈষম্য থাকলে কখনোই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। ফলে বিদেশি শক্তির উচিত নেপালের শান্তি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও অর্থনৈতিক অগ্রগতিকে এগিয়ে নিতে সহযোগিতা করা।
ভারতের বিহার, উত্তর প্রদেশ ও হিমালয় এলাকার সঙ্গে নেপালের উন্মুক্ত সীমান্ত রয়েছে। নেপাল অশান্ত হলে ভারতও শান্তিতে থাকতে পারবে না। তাদের দেশেও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। ফলে ভারতের উচিত অর্থনৈতিকভাবে উন্নত ও স্থিতিশীল নেপালের জন্য কাজ করা।
প্রথম আলো * মাওবাদী সরকার পতনের পেছনে ভারতের ভূমিকার কথা শোনা যায়। ভারতের সমর্থন ছাড়া নেপালে কোনো সরকারই বেশি দিন টিকে থাকতে পারে না, এমন কথা প্রচলিত।
বাবুরাম ভট্টরাই * বাস্তবিকভাবে এটা একভাবে সত্যি। নেপালের অর্থনীতি ও রাজনীতি ঐতিহাসিকভাবে ভারতের ওপর নির্ভরশীল। নেপালের অভ্যন্তরীণ রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভারতের প্রভাব আছে। প্রচুর ভারতীয় বিনিয়োগও নেপালে রয়েছে। এটাকে অস্বীকার করে লাভ নেই। ফলে আমাদের এই বাস্তব অবস্থা মেনে নিয়ে সামনে এগোতে হচ্ছে। আমরা ভারতের সঙ্গে সরাসরি কোনো বিরোধিতার সম্পর্কে যেতে চাই না। একটি শান্তিপূর্ণ ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চাই। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। তবে তাদেরও পুরোনো ঔপনিবেশিক আচরণ পাল্টাতে হবে।
প্রথম আলো * অনেকের অভিযোগ, আপনারা একটি সমান্তরাল সরকার তৈরির চেষ্টা করছেন।
বাবুরাম ভট্টরাই * আমরা সমান্তরাল সরকারে বিশ্বাসী নই। ভূস্বামীরা গরিব মানুষের জমি দখল করে রেখেছিল। আমরা গরিব মানুষের জমির অধিকার ফিরিয়ে দিতে কাজ করছি। এটা কোনো অবৈধ কাজ নয়। আমরা আপাতত কোনো বৈপ্লবিক ভূমি সংস্কারে যাচ্ছি না; যদিও এটা আমাদের রাজনৈতিক এজেন্ডা। আপাতত দেশের প্রচলিত আইনে দরিদ্র মানুষের সরকারি খাসজমিতে যে অধিকার আছে, তা আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। লড়াই করছি।
এটাকে সমান্তরাল সরকার বলা ভুল। একটি সত্যিকার বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের কাজের ভুলত্রুটি তুলে ধরা। আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই এই চর্চা চালিয়ে যাচ্ছি।
প্রথম আলো * মাওবাদী ও নেপালি কংগ্রেসের মধ্যে ঐক্য হওয়ার সম্ভাবনা, বর্তমান সরকারের পতন ও আপনার প্রধানমন্ত্রী হওয়ার কথা শোনা যাচ্ছে।
বাবুরাম ভট্টরাই * আমরা নেপালের গণতান্ত্রিক সব শক্তি একত্র করার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্য সাধারণ জনগণকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠাকি রূপ দেওয়ার লক্ষ্যে সংগঠিত করা। আমি, প্রচণ্ডসহ কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন এলাকা সফরে যাচ্ছি। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে জনগণকে সংগঠিত করার চেষ্টা করছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা আবারও ক্ষমতায় যেতে চাই। নেপালি কংগ্রেস যদি আমাদের সঙ্গে আসে, তাতে আপত্তি নেই। শিগগিরই আরও অনেক রাজনৈতিক দলকেই আমাদের সঙ্গে দেখতে পাবেন।
আমি বা যে-ই প্রধানমন্ত্রী হোক না কেন, নেপালে পরবর্তী সরকার মাওবাদীরাই গঠন করবে। কেননা জনগণের সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আমরা জনগণকে সঠিক পথটি দেখাচ্ছি। আমাদের দেখানো পথেই নেপালের প্রগতিশীল উন্নয়ন সম্ভব। অন্য শক্তিগুলোকেও আমরা সেই পথে নিয়ে আসতে চাই।
প্রথম আলো * ভোগবাদী সংস্কৃতি ও মানসিকতায় নেপাল ব্যাপকভাবে প্রবেশ করছে। এটাকে আপনি কীভাবে দেখছেন?
বাবুরাম ভট্টরাই * বহুজাতিক সংস্কৃতি ও প্রযুক্তিকে আমি ইতিবাচক হিসেবে দেখি। বর্তমান বিশ্বায়িত বিশ্বে এই দুটি বিষয়কে আপনি আটকে রাখতে পারবেন না। প্রবেশ করবেই। নেপালে এত দিন ধরে সামন্ততান্ত্রিক সংস্কৃতি ও প্রযুক্তি ছিল। যে আধুনিক প্রযুক্তির প্রবেশ ঘটছে, তাকে আমরা দেশের কল্যাণে কাজে লাগাতে পারি।
বিশেষ করে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি আমাদের জন্য প্রয়োজনীয়। দেশের তিন ভাগের দুই ভাগ কর্মসংস্থান ও জিডিপির তিন ভাগের এক ভাগ এখনো কৃষি থেকে আসছে। আমরা এই খাতটিকে আরও এগিয়ে নিতে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাই।
নেপালের জাতীয় আয়ের ২০ ভাগ আসে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স থেকে। আপনি যে বিমানবন্দর দিয়ে এসেছেন, সেখানে খেয়াল করলে দেখবেন, প্রচুর নেপালি বিদেশে পাড়ি দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আমি জানি, বাংলাদেশে গেলেও একই চিত্র দেখা যাবে। প্রবাসীদের কষ্টে উপার্জিত অর্থ আমরা দেশের উন্নয়নকাজে লাগাতে চাই। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে আমাদের প্রধান লক্ষ্য। অবকাঠামো তৈরি করতে চাই, যাতে দেশে ফিরে তারা নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে পারে।
প্রথম আলো * পর্যটনশিল্পের মাধ্যমে নেপালের নারীরা শোষণ ও নিপীড়নের শিকার হচ্ছে।
বাবুরাম ভট্টরাই * হ্যাঁ, এই কথা ঠিক। যৌন-বাণিজ্য ও পর্যটনশিল্প একীভূতভাবে গড়ে ওঠার পেছনে দরিদ্রতা ও বেকারত্ব একটা প্রধান কারণ। কাঠমান্ডুর বাইরে আপনি যেখানেই যাবেন, দেখবেন প্রচুর কর্মহীন দরিদ্র মানুষ। শহরে এসে তারাই যৌন-বাণিজ্যের সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা ক্ষমতায় গিয়ে গ্রামের দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছিলাম। ভবিষ্যতে আমরা ক্ষমতায় গেলে এই ধারা অব্যাহত থাকবে।
প্রথম আলো * নেপালের বর্তমান সরকার সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
বাবুরাম ভট্টরাই * এটি প্রতিক্রিয়াশীল ও বিদেশি শক্তি দ্বারা পরিচালিত পুতুল সরকার। এরা বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না। এরাই হবে নেপালের সর্বশেষ এ ধরনের সরকার।
বর্তমান সরকারের ৩৮ জন মন্ত্রীর ২৫ জনই নির্বাচনে পরাজিত। এমনকি প্রধানমন্ত্রী নিজেও নিজের দুটি আসনে হেরেছেন। জনগণের কোনো সমর্থন তাঁদের সঙ্গে নেই।
প্রথম আলো * বাংলাদেশ সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
বাবুরাম ভট্টরাই * আমি ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় প্রচুর বাংলাদেশি বন্ধু ছিল। তারা এখন নিজ দেশে প্রতিষ্ঠিত। বাংলাদেশও নেপালের মতোই একটি দরিদ্র দেশ। অর্থনীতি কৃষিভিত্তিক। আমাদের মধ্যে ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। এখানে যে নেপালি টুপি বিক্রি হয়, তা একসময় ঢাকাই টুপি হিসেবে পরিচিত ছিল। ঢাকার সুতি কাপড়ও নেপালে খুব জনপ্রিয়। আমার দল বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর পক্ষে। বাংলাদেশের সঙ্গে নেপালের সড়কপথে সরাসরি যোগাযোগ হোক, তাও আমরা চাই।
তবে দুই দেশেই অনেক পশ্চাত্পদ উপাদান রয়ে গেছে। বৈষম্য ও প্রতিক্রিয়াশীল শক্তিগুলো একই রকমভাবে সক্রিয়। পার্থক্য হচ্ছে আমরা পাহাড়ে আর বাংলাদেশ সমতলে। নেপাল থেকে সৃষ্টি হয়ে বেশির ভাগ নদী বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। আমরা একই অববাহিকার সন্তান। এই নদীগুলোর পানি ব্যবহার করে নেপাল, ভারত ও বাংলাদেশ একই রকমভাবে লাভবান হতে পারে। এ ক্ষেত্রে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা আমরা সঠিক মনে করি।
প্রথম আলো * নেপালে জলবিদ্যুেকন্দ্র নিয়ে আঞ্চলিক উদ্যোগের কথা উঠেছিল।
বাবুরাম ভট্টরাই * হ্যাঁ, নেপালে জলবিদ্যুেকন্দ্র হলে আমরা হিমালয়কেন্দ্রিক নদী অববাহিকার সব দেশ লাভবান হব। নেপাল ও বাংলাদেশ উভয় দেশের উন্নয়নের জন্য বিদ্যুত্ খুব গুরুত্বপূর্ণ। কোসি নদীর ওপর সপ্তকোসি ড্যাম ও জলবিদ্যুেকন্দ্র হতে পারে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। হিমালয় থেকে সৃষ্ট নদীগুলোকে পরিবেশসম্মতভাবে ব্যবহার করে আমরা এ অঞ্চলের সব মানুষের কল্যাণে ব্যবহার করতে পারি।
প্রথম আলো * আপনাকে ধন্যবাদ।
বাবুরাম ভট্টরাই * ধন্যবাদ।

About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1398)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
-
▼
2009
(2847)
-
▼
September
(494)
-
▼
Sep 29
(45)
- রাজধানীর বনানীতে বাটা সিটি স্টোর উদ্বোধন
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা
- প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ১০ শতাশ লভ্যাংশ ...
- এডিসন গ্রুপ নতুন মোবাইল হ্যান্ডসেট নিয়ে এল বাজারে
- টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ একীভূত লাইসেন্স দেওয়ার...
- এমিরেটসের বিশ্বব্যাপী নতুন টিভি ও অনলাইন বিজ্ঞাপন ...
- মাইকেলভক্তদের রাতজাগানিয়া অপেক্ষা
- চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি গ্রেপ্তার
- লিবীয় নেতা গাদ্দাফির কানাডা সফর বাতিল
- ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাতিল করল রাশিয়া
- গুয়ানতানামোর বন্দীদের জন্য নতুন জায়গা খুঁজছে হোয়াই...
- একসঙ্গে চারজনকে বিয়ে
- ফিলিপাইনে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাত ৭৩ জনের প্রাণহানি
- স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান
- সেই ইউসুফ-মালিকের এই যুগলবন্দী
- মিজানুর-রাসিউল সংবর্ধিত
- বাংলাদেশ এ ২৯/২
- রুপা জিতলেন ফাহিমা
- টিম ম্যানেজমেন্টে আর পরিবর্তন চান না সিডন্স
- জি-২০ সম্মেলন জলবায়ু বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা নেই, ...
- কনফুসিয়াস বংশের ২০ লাখ সদস্যের তালিকা প্রকাশ
- ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নাকচ করে...
- জার্মানিতে আজ সাধারণ নির্বাচন
- পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৫
- অডিওবার্তায় ইউরোপের প্রতি বিন লাদেন আফগানিস্তান থে...
- লন্ডনে আন্তর্জাতিক প্রবৃদ্ধি সম্মেলন দেশের পোশাক খ...
- মন্দা নিয়ে সাইপ্রাস ও ইস্তাম্বুলে সম্মেলন অর্থমন্ত...
- বিদেশি সাহায্য-প্রবাহ কমেছে
- অবশেষে হিগুয়েইনের স্বপ্নপূরণ
- ওয়ানডে বদলানোর পক্ষে নন সিম্পসন
- আমিরাতে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড
- যেখানে হেনিনকে ছাড়িয়ে ক্লাইস্টার্স
- অস্ট্রেলিয়াকেও কাঁপিয়ে দিয়েছিল উইন্ডিজ
- তথ্য অধিকার-চাই তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন ...
- চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৫৪ রানে হারালো পাকিস্তান ...
- স্মরণ মুক্তিযুদ্ধের বীর মেজর নাজমুল নাসির উদ্দিন হ...
- তেল গ্যাস উত্তোলন-সাত বোনের না বদলানোর কেচ্ছা
- সময়চিত্র আসিফ নজরুল সংবিধান সংশোধনের চিন্তা কেন
- বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা -বিশ্ব পর্যটন দিবস by ...
- তথ্যপ্রযুক্তি-ইন্টারনেট, শিক্ষা ও রামপালের সুপারিশ...
- বাংলাদেশ ও বাংলাদেশ বিমান -বাঘা তেঁতুল by সৈয়দ আবু...
- শারদীয় দুর্গোত্সব -ন্যায় ও শুভ শক্তির প্রতিষ্ঠা হোক
- জনগণ আমাদের সঙ্গে, শিগগিরই আমরা ক্ষমতায় যাব -বিশেষ...
- জলবায়ু বিপর্যয়ের মুখে বাংলাদেশ দায়ী উন্নত দেশগুলোক...
- বিদেশি বিনিয়োগে সুখবর নেই প্রতিবন্ধকতাগুলো সুযোগ ...
-
▼
Sep 29
(45)
-
▼
September
(494)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
কালবেলা
অর্থ ও বাণিজ্য
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
ইউক্রেন
গার্মেন্টস শিল্প শ্রমিক
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
মালয়েশিয়া
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
মসজিদ
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
ইহুদি
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment