ন্যাশনাল টির ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা

ন্যাশনাল টির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই সকাল ১০টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট আগামী ২২ জুন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময় শেয়ারপ্রতি আয় ২৬৫.৮৭ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৭৪০ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৯৮ টাকা