Monday, November 9, 2026
বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজন ‘স্কিলস ডেভেলপমেন্ট মন্ত্রণালয়’ by কে এম হাসান রিপন
বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজন ‘স্কিলস ডেভেলপমেন্ট মন্ত্রণালয়’ by কে এম হাসান রিপন
প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেন আশায় বুক বেঁধে। কিন্তু তাঁরা যেমন চাকরি খুঁজে পেতে হিমশিম খান, তেমনি অনেক প্রতিষ্ঠান বলে, ‘যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না’। এই বৈপরীত্য আমাদের সামনে এক নির্মম সত্য তুলে ধরে, আমাদের দেশে ঘাটতি জ্ঞানের নয়, দক্ষতার। এই ঘাটতি দূর করা এখন সময়ের দাবি। বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে আমাদের এখনই নিতে হবে সাহসী, রূপান্তরমূলক ও কৌশলগত পদক্ষেপ। আর সেটি হলো একটি ‘দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়’ (মিনিস্ট্রি অব স্কিলস ডেভেলপমেন্ট) প্রতিষ্ঠা করা।
বিভক্ত এক ব্যবস্থা
আমাদের দেশের বর্তমান স্কিল ডেভেলপমেন্ট কাঠামো এককথায় বিচ্ছিন্ন, অসংগঠিত ও দুর্বল। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন (টিএমইডি) থাকলেও জাতীয় পর্যায়ের স্কিল উন্নয়নের কাজ ছড়িয়ে আছে নানা মন্ত্রণালয় ও সংস্থায়, যেমন এনএসডিএ, বিটিইবি, বিএমইটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ইত্যাদি। প্রত্যেকে নিজেদের মতো করে কাজ করছে, কিন্তু একটি অভিন্ন দিকনির্দেশনা বা সমন্বয় ছাড়াই। এই বিচ্ছিন্ন ও আলাদা প্রচেষ্টার ফল কী হচ্ছে?
• নীতি প্রণয়ন ধীরগতির,
• কাজের পুনরাবৃত্তি হচ্ছে,
• সমন্বয়হীনতা বাড়ছে, এবং
• শেষ পর্যন্ত মাঠপর্যায়ে প্রভাব দুর্বল হয়ে পড়ছে।
ফলাফল হলো দেশি ও বৈশ্বিক শ্রমবাজারের জন্য অপ্রস্তুত এক বিশাল কর্মশক্তি। আমাদের বুঝতে হবে, স্কিল ডেভেলপমেন্ট শুধু টেকনিক্যাল শিক্ষার অংশ নয়; এটি একটি জাতীয় আন্দোলন। যেখানে সাধারণ শিক্ষা, শিল্প খাতের চাহিদা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সবকিছুকে একটি অভিন্ন ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির অধীন আনতে হবে। বর্তমান কাঠামো সেই সমন্বিত শক্তি বা দূরদৃষ্টি রাখে না। তাই এখনই সময়, একে নতুনভাবে গড়ে তোলার।
কেন প্রয়োজন আলাদা ‘স্কিলস ডেভেলপমেন্ট মন্ত্রণালয়’
১️। সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন: সব সরকারি ও বেসরকারি সংস্থার কার্যক্রমকে এক ছাতার নিচে এনে জাতীয় স্কিলস রোডম্যাপ তৈরি করা যাবে।
২️। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ: চীনের ডুয়াল ট্র্যাক সিস্টেম বা জার্মানির অ্যাপ্রেনটিসশিপ মডেলের মতো ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি যুক্ত করা সম্ভব হবে।
৩️। ডিজিটাল ও উদীয়মান স্কিলসের প্রসার: এআই, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি , ফ্রিল্যান্সিং, গ্রিন জবস ইত্যাদি নতুন ক্ষেত্রগুলোয় প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে জাতীয় স্কেলে।
৪️। আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি: বিশ্বে ২০৩০ সালের মধ্যে ১০ কোটির বেশি দক্ষ কর্মীর ঘাটতি হবে। একটি শক্তিশালী স্কিলস মন্ত্রণালয় এই বাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবে।
৫️। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি: উদ্যোক্তা উন্নয়ন, হোম-বেজড কাজ ও মাইক্রো ক্রেডিটের সঙ্গে স্কিলসকে যুক্ত করলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব হবে।
আন্তর্জাতিক উদাহরণ থেকে শেখা
সিঙ্গাপুর: স্কিলস ফিউচার সিঙ্গাপুর দেশের প্রতিটি নাগরিককে জীবনব্যাপী দক্ষতা অর্জনে উৎসাহিত করে।
জার্মানি: অ্যাপ্রেনটিসশিপ মডেলের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ শেখেন।
চীন: ডুয়াল এডুকেশন সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থী ও ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করে।
এই সফল উদাহরণগুলো প্রমাণ করে, দক্ষতাই উন্নয়নের নতুন সংজ্ঞা। বাংলাদেশেরও সময় এসেছে এই সফল মডেলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজস্ব স্কিলস ইকোসিস্টেম তৈরি করার।
স্কিল ইজ দ্য নিউ কারেন্সি
একটি দেশ তখনই টেকসই হয়, যখন তার জনগণ উৎপাদনশীল, সৃজনশীল ও আত্মনির্ভর হয়। একজন দক্ষ মানুষ শুধু নিজের নয়, পুরো সমাজের অর্থনৈতিক মূল্য তৈরি করে। তাই স্কিলস ডেভেলপমেন্ট মন্ত্রণালয় শুধু একটি প্রশাসনিক কাঠামো নয়, এটি হবে জাতীয় মানবসম্পদ বিনিয়োগের কেন্দ্রবিন্দু।
মূল কথা
আজকের তরুণ প্রজন্মই হবে আগামী বাংলাদেশের ইঞ্জিন বা চালিকা শক্তি। তাঁদের হাতে থাকবে স্কিল, জ্ঞানের সঙ্গে বাস্তব প্রয়োগের সক্ষমতা, আর নতুন পৃথিবী গড়ার সাহস। এখন সময় এসেছে আমরা রাজনৈতিক, প্রশাসনিক ও নীতিগতভাবে ঘোষণা দেওয়ার ‘স্কিলস ডেভেলপমেন্ট কোনো প্রকল্প নয়, এটি একটি জাতীয় অগ্রাধিকার।’ এবং স্কিলস ডেভেলপমেন্ট মন্ত্রণালয় সেই অগ্রাধিকার নিশ্চিত করতে কাজ করবে।
লেখক: কে এম হাসান রিপন, ড্যাফোডিল গ্রুপের স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ইকোসিস্টেমের নির্বাহী পরিচালক।
![]() |
| বিশ্বের অনেক দেশেই আছে এমন মন্ত্রণালয়। ছবি: ফ্রিপিক |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2522)
-
▼
November
(108)
-
▼
Nov 09
(9)
- যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ মুসল...
- ইসরাইলের প্রতি অসন্তোষই নির্বাচনে পরাজয়ের প্রধান ক...
- মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে, মুসলিম য...
- ইংরেজি কোরআন অনুবাদে ইতিহাস গড়েন মারমাডিউক পিকথল
- “মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”
- বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজন ‘স্কিলস ডেভেলপমে...
- রাজনৈতিক ‘নির্বাসনের’ পথে নেতানিয়াহু
- নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবি জো...
- ছুটির দিন সত্যিই উপভোগ করছেন তো?
-
▼
Nov 09
(9)
-
▼
November
(108)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment