Friday, November 6, 2026
বিপদে পড়ছেন ইরান যুদ্ধের কট্টর সমর্থক পিট হেগসেথ
বিপদে পড়ছেন ইরান যুদ্ধের কট্টর সমর্থক পিট হেগসেথ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত হেগসেথের পাশে রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীকে দায়িত্ব থেকে সরানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হেগসেথ খুব ভালো কাজ করছেন। তবে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দুজনই সাম্প্রতিক নির্বাচনে পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। এই যুদ্ধে হেগসেথ ছিলেন অন্যতম সমর্থক ও প্রধান মুখপাত্র।
কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ডেমোক্র্যাটরা এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম ও ইরান যুদ্ধ নিয়ে তদন্ত শুরু করতে পারবে। পাশাপাশি সামরিক খাতে এবং যুদ্ধ পরিচালনায় অর্থায়ন কমানোর সুযোগও তাদের হাতে রয়েছে।
প্রতিনিধি জেসন ক্রো বলেছেন, তিনি হেগসেথকে লক্ষ্য করে পদক্ষেপ নেবেন। তার অভিযোগ, হেগসেথ অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত। তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সেনাদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছেন।
প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে কঠোর নজরদারির কথা জানিয়েছেন। এর মধ্যে ইরান যুদ্ধের বৈধতা নিয়েও তদন্ত করা হবে বলে জানান তিনি।
তবে শুধু ডেমোক্র্যাটরাই নন, রিপাবলিকান দলের ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন হেগসেথ। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি আগামী সপ্তাহে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আবারও উত্থাপনের পরিকল্পনা করছেন। ম্যাসি বলেছেন, হেগসেথ পদত্যাগ করলে কেবল তিনি প্রস্তাবটি আর আনবেন না।
এর আগেও হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন ম্যাসি। তবে ভোটাভুটি হওয়ার আগেই রিপাবলিকানরা কংগ্রেসের অধিবেশন মুলতবি করেন।
দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন হেগসেথ। ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে পেন্টাগনের কর্মকর্তাদের একটি সিগন্যাল গ্রুপ চ্যাটে ভুল করে যুক্ত হয়ে পড়েছিলেন দ্য আটলান্টিক সাময়িকীর প্রধান সম্পাদক। ওই চ্যাটে হামলার সময়সূচি নিয়ে আলোচনা করেছিলেন হেগসেথসহ মার্কিন কর্মকর্তারা। এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয়।
এ ছাড়া ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে নৌযানে মার্কিন হামলা এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা এসব বিষয়েও কংগ্রেসে তদন্তের পরিকল্পনা করছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল/এএফপি
![]() |
| ইরান যুদ্ধের অন্যতম প্রধান সমর্থক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2487)
-
▼
November
(73)
-
▼
Nov 06
(19)
- বিপদে পড়ছেন ইরান যুদ্ধের কট্টর সমর্থক পিট হেগসেথ
- প্যারাগুয়েতে প্রেসিডেন্টের পদত্যাগ, পদত্যাগপত্র নি...
- অবসান হবে ট্রাম্পের একরোখা সিদ্ধান্তের, শান্তি ফের...
- নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে নীতি পরিবর্তনের আহ...
- ক্ষমতা ধরে রাখতে ‘অভ্যুত্থান’ ঘটানোর চেষ্টা নেতানি...
- ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে সরে যাচ...
- ইরানকে ‘ধ্বংসের’ হুমকি দিলেন ট্রাম্প: উদ্বেগ মার্ক...
- কীভাবে নিজের মূল্য বাড়াবেন এবং অন্যদের বোঝাবেন, আপ...
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া ক...
- আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের...
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ...
- নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি by...
- হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে
- ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটা...
- তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহ...
- যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা
- প্যাচওয়ার্কের পোশাক জোড়াতালি নয়, এটাই এখন শীতের ফ্...
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হি...
- নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছে...
-
▼
Nov 06
(19)
-
▼
November
(73)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment