Friday, November 6, 2026
নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন
নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পডকাস্টে তিনি বলেন, একজন নেতার জন্য নিজের দেশের মানুষের চেয়ে অন্য একটি দেশকে বেছে নেওয়া অনৈতিক।
ট্রাম্পের কর্মকাণ্ড বোঝাতে প্রতিবেশীর সন্তানদের ডিজনিল্যান্ডে নিয়ে যাওয়ার উদাহরণ দেন কার্লসন। তিনি বলেন, নিজের সন্তানরা যখন না খেয়ে থাকে, তখন প্রতিবেশীর সন্তানদের বিনোদনের ব্যবস্থা করা অনৈতিক। ট্রাম্পও ঠিক এমন কাজ করেছেন।
কার্লসন বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরাইলকে বেছে নিয়েছেন। মানুষ এ নিয়ে মিথ্যা বললেও সবাই বিষয়টি দেখতে পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এই কাজ সম্পূর্ণ ভুল।’
মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ারও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, ইসরাইলের স্বার্থে বারবার যুদ্ধে জড়িয়ে ওয়াশিংটন নিজেদের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে।
কার্লসন বলেন, ‘আপনার দেশ যদি ইসরাইলের হয়ে মধ্যপ্রাচ্যে একের পর এক অর্থহীন যুদ্ধ শুরু করে এবং প্রতিবারই পরাজিত হয়, তাহলে দেশটির ক্ষমতা ও প্রভাব কমবে, নিজেদের নাগরিকদের প্রাণহানি ঘটবে এবং অর্থনীতি ধীরে ধীরে দেউলিয়া হয়ে পড়বে।’
তিনি আরও বলেন, ‘একসময় হয়তো তাদের মনে হবে, এটি একটি খারাপ সিদ্ধান্ত। ইসরাইলের সঙ্গে আর কোনো যুদ্ধে জড়ানো যাবে না। কিন্তু এখনো তেমনটি ঘটেনি। কারণ, প্রকৃত ঘটনা তুলে ধরার মতো সাহস কেউ দেখায়নি।’
২০০৩ সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে কার্লসন দাবি করেন, ইসরাইলের দাবির পরিপ্রেক্ষিতেই ওই যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। দুই দশকেরও বেশি সময় ধরে একই ধারা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা উল্লেখ করে কার্লসন বলেন, ‘২৩ বছর আগে ইরাক যুদ্ধেও আমরা ইসরাইলের দাবি অনুসরণ করে যুদ্ধে গিয়েছিলাম। ওই ঘটনার সঙ্গে জড়িত যে কাউকে জিজ্ঞাসা করলে তাঁরা বলবেন, ঠিক এটাই ঘটেছিল। তখনও নেতানিয়াহুই ছিলেন।’
সবশেষে তিনি বলেন, ‘ভালো খবর হলো, এখন সবাই বিষয়টি দেখতে পাচ্ছে। শেষ পর্যন্ত এটিই হবে ডোনাল্ড ট্রাম্পের রেখে যাওয়া দীর্ঘস্থায়ী অবদান।’
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2479)
-
▼
November
(65)
-
▼
Nov 06
(11)
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া ক...
- আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের...
- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ...
- নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি by...
- হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে
- ভিক্টোরিয়ায় নির্বাচনে অবস্থান বদলাচ্ছে মুসলিম ভোটা...
- তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহ...
- যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা
- প্যাচওয়ার্কের পোশাক জোড়াতালি নয়, এটাই এখন শীতের ফ্...
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হি...
- নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছে...
-
▼
Nov 06
(11)
-
▼
November
(65)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment