ইরানকে ‘ধ্বংসের’ হুমকি দিলেন ট্রাম্প: উদ্বেগ মার্কিন কংগ্রেসওম্যানের, বললেন, ‘মানবতাবিরোধী অপরাধ’

ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ‘শিগগিরই জানতে পারবেন’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি আরও সামনে এগিয়ে যাব এবং বিষয়টি নিশ্চিত করব, যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে?’

তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আর আপনারা শিগগিরই জানতে পারবেন।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের প্রায় ২৫ বছর সময় লাগবে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’

সূত্র: আনাদোলু এজেন্সি

ইয়াসামিন আনসারি। ছবি: সংগৃহীত
ইয়াসামিন আনসারি। ছবি: সংগৃহীত। ৯ কোটি মানুষের দেশকে নিশ্চিহ্ন করার হুমকি, উদ্বেগ মার্কিন কংগ্রেসওম্যানের:> ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি। ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করার হুমকিকে ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনসারি বলেন, ‘তিনি (ট্রাম্প) আবারও ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এটি মানবতাবিরোধী অপরাধ।’ ট্রাম্পের এই যুদ্ধকে ‘বেপরোয়া ও অপ্রয়োজনীয় যুদ্ধ’ আখ্যা দিয়ে এর অবসানে দ্রুত পদক্ষেপ নিতে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান তিনি। আনসারি বলেন, ‘প্রতিনিধি পরিষদ ও সিনেটে আবার সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেলে ট্রাম্পের এই বেপরোয়া যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের জরুরি ভিত্তিতে কাজ করতে হবে।’ পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘আর নয়, যথেষ্ট হয়েছে।’ এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্ভব হলে তিনি ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না। তবে পরিস্থিতির প্রয়োজনে এমন পদক্ষেপ নিতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘হয়তো আমাকে তা করতে হতে পারে। আর আপনারা শিগগিরই জানতে পারবেন।’ ট্রাম্পের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও ইরান যুদ্ধ নিয়ে সমালোচনা ও উদ্বেগ প্রকাশ পাচ্ছে। সূত্র: আল জাজিরা